Al-Quran

Bengali & English

الواقعة
Surah #56Meccan96 Ayahs
الواقعة

Surah Al-Waqi'ah

Meaning: The Inevitable (নিশ্চিত ঘটনা)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.

56:1

إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

Bengali:যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
English (Saheeh International):When the Occurrence occurs,
56:2

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ

Bengali:তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
English (Saheeh International):There is, at its occurrence, no denial.
56:3

خَافِضَةٌ رَّافِعَةٌ

Bengali:(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
English (Saheeh International):It will bring down [some] and raise up [others].1
56:4

إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا

Bengali:যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
English (Saheeh International):When the earth is shaken with convulsion
56:5

وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا

Bengali:আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
English (Saheeh International):And the mountains are broken down, crumbling
56:6

فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا

Bengali:তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
English (Saheeh International):And become dust dispersing,
56:7

وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً

Bengali:আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
English (Saheeh International):And you become [of] three kinds:
56:8

فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ

Bengali:তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
English (Saheeh International):Then the companions of the right - what are the companions of the right?1
56:9

وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ

Bengali:আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
English (Saheeh International):And the companions of the left - what are companions of the left?1
56:10

وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ

Bengali:আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
English (Saheeh International):And the forerunners, the forerunners1 -
56:11

أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ

Bengali:তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
English (Saheeh International):Those are the ones brought near [to Allāh]
56:12

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

Bengali:(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
English (Saheeh International):In the Gardens of Pleasure,
56:13

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

Bengali:পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
English (Saheeh International):A [large] company of the former peoples
56:14

وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ

Bengali:আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
English (Saheeh International):And a few of the later peoples,
56:15

عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ

Bengali:(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
English (Saheeh International):On thrones woven [with ornament],
56:16

مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ

Bengali:তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।
English (Saheeh International):Reclining on them, facing each other.
56:17

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ

Bengali:তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা।
English (Saheeh International):There will circulate among them young boys made eternal.
56:18

بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ

Bengali:পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে,
English (Saheeh International):With vessels, pitchers and a cup [of wine] from a flowing spring -
56:19

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

Bengali:তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না
English (Saheeh International):No headache will they have therefrom, nor will they be intoxicated -
56:20

وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ

Bengali:আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে,
English (Saheeh International):And fruit of what they select
56:21

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

Bengali:আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,
English (Saheeh International):And the meat of fowl, from whatever they desire.
56:22

وَحُورٌ عِينٌ

Bengali:আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,
English (Saheeh International):And [for them are] fair women with large, [beautiful] eyes,
56:23

كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ

Bengali:সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,
English (Saheeh International):The likenesses of pearls well-protected,
56:24

جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

Bengali:তাদের কর্মের প্রতিদান হিসেবে!
English (Saheeh International):As reward for what they used to do.
56:25

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا

Bengali:সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,
English (Saheeh International):They will not hear therein ill speech or commission of sin -
56:26

إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا

Bengali:এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,
English (Saheeh International):Only a saying [of] peace, peace.
56:27

وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ

Bengali:আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
English (Saheeh International):The companions of the right - what are the companions of the right?
56:28

فِى سِدْرٍ مَّخْضُودٍ

Bengali:তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,
English (Saheeh International):[They will be] among lote trees with thorns removed.
56:29

وَطَلْحٍ مَّنضُودٍ

Bengali:কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,
English (Saheeh International):And [banana] trees layered [with fruit].
56:30

وَظِلٍّ مَّمْدُودٍ

Bengali:বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,
English (Saheeh International):And shade extended.
56:31

وَمَآءٍ مَّسْكُوبٍ

Bengali:অবিরাম প্রবহমান পানির ধারে,
English (Saheeh International):And water poured out
56:32

وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ

Bengali:আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে,
English (Saheeh International):And fruit, abundant [and varied],
56:33

لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ

Bengali:যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।
English (Saheeh International):Neither limited [to season] nor forbidden,
56:34

وَفُرُشٍ مَّرْفُوعَةٍ

Bengali:আর উঁচু উঁচু বিছানায়।
English (Saheeh International):And [upon] beds raised high.
56:35

إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً

Bengali:তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
English (Saheeh International):Indeed, We have produced them [i.e., the women of Paradise] in a [new] creation
56:36

فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا

Bengali:আর তাদেরকে করেছি কুমারী,
English (Saheeh International):And made them virgins,
56:37

عُرُبًا أَتْرَابًا

Bengali:স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
English (Saheeh International):Devoted [to their husbands] and of equal age,
56:38

لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ

Bengali:(এ সব হল) ডান দিকের লোকদের জন্য,
English (Saheeh International):For the companions of the right [who are]
56:39

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

Bengali:(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক
English (Saheeh International):A company of the former peoples
56:40

وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ

Bengali:আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক
English (Saheeh International):And a company of the later peoples.
56:41

وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ

Bengali:আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!
English (Saheeh International):And the companions of the left - what are the companions of the left?
56:42

فِى سَمُومٍ وَحَمِيمٍ

Bengali:(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি
English (Saheeh International):[They will be] in scorching fire and scalding water
56:43

وَظِلٍّ مِّن يَحْمُومٍ

Bengali:আর কালো ধোঁয়ার ছায়ায়,
English (Saheeh International):And a shade of black smoke,
56:44

لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ

Bengali:যা শীতলও নয়, তৃপ্তিদায়কও নয়।
English (Saheeh International):Neither cool nor beneficial.
56:45

إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ

Bengali:ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল,
English (Saheeh International):Indeed they were, before that, indulging in affluence,
56:46

وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ

Bengali:আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,
English (Saheeh International):And they used to persist in the great violation,1
56:47

وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

Bengali:আর তারা বলত- ‘আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে (নতুন জীবন দিয়ে) আবার উঠানো হবে?
English (Saheeh International):And they used to say, "When we die and become dust and bones, are we indeed to be resurrected?
56:48

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

Bengali:আর আমাদের বাপদাদাদেরকেও?
English (Saheeh International):And our forefathers [as well]?"
56:49

قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ

Bengali:বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী
English (Saheeh International):Say, [O Muḥammad], "Indeed, the former and later peoples
56:50

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ

Bengali:অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা (আল্লাহর) জানা আছে।
English (Saheeh International):Are to be gathered together for the appointment of a known Day."
56:51

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ

Bengali:তখন হে গুমরাহ (সত্য) প্রত্যাখ্যানকারীরা!
English (Saheeh International):Then indeed you, O those astray [who are] deniers,
56:52

لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ

Bengali:তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে,
English (Saheeh International):Will be eating from trees of zaqqūm
56:53

فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ

Bengali:তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে,
English (Saheeh International):And filling with it your bellies
56:54

فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ

Bengali:আর তার উপর পান করবে ফুটন্ত পানি,
English (Saheeh International):And drinking on top of it from scalding water.
56:55

فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ

Bengali:আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত
English (Saheeh International):And will drink as the drinking of thirsty camels.
56:56

هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ

Bengali:প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন
English (Saheeh International):That is their accommodation on the Day of Recompense.
56:57

نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ

Bengali:আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন?
English (Saheeh International):We have created you, so why do you not believe?
56:58

أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ

Bengali:তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর,
English (Saheeh International):Have you seen that which you emit?1
56:59

ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ

Bengali:তা কি তোমরা সৃষ্টি কর, না তার সৃষ্টিকর্তা আমিই।
English (Saheeh International):Is it you who creates it, or are We the Creator?
56:60

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

Bengali:তোমাদের মধ্যে মৃত্যু আমিই নির্ধারণ করি, আর আমি কিছুমাত্র অক্ষম নই
English (Saheeh International):We have decreed death among you, and We are not to be outdone
56:61

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ

Bengali:তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে (নতুনভাবে) এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না।
English (Saheeh International):In that We will change your likenesses and produce you in that [form] which you do not know.1
56:62

وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ

Bengali:তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জান তাহলে (আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা) তোমরা অনুধাবন কর না কেন?
English (Saheeh International):And you have already known the first creation, so will you not remember?
56:63

أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ

Bengali:তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে?
English (Saheeh International):And have you seen that [seed] which you sow?
56:64

ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ

Bengali:তোমরাই কি তা উৎপন্ন কর, না আমিই উৎপন্নকারী?
English (Saheeh International):Is it you who makes it grow, or are We the grower?
56:65

لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ

Bengali:আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি, তখন তোমরা হয়ে যাবে বিস্ময়ে হতবাক।
English (Saheeh International):If We willed, We could make it [dry] debris, and you would remain in wonder,1
56:66

إِنَّا لَمُغْرَمُونَ

Bengali:(আর বলবে যে) ‘আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম,
English (Saheeh International):[Saying], "Indeed, we are [now] in debt;
56:67

بَلْ نَحْنُ مَحْرُومُونَ

Bengali:বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম।
English (Saheeh International):Rather, we have been deprived."
56:68

أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ

Bengali:তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর?
English (Saheeh International):And have you seen the water that you drink?
56:69

ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ

Bengali:তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি তার বষর্ণকারী আমিই?
English (Saheeh International):Is it you who brought it down from the clouds, or is it We who bring it down?
56:70

لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ

Bengali:আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, তাহলে কেন তোমরা শোকর আদায় কর না?
English (Saheeh International):If We willed, We could make it bitter, so why are you not grateful?
56:71

أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ

Bengali:তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ?
English (Saheeh International):And have you seen the fire that you ignite?
56:72

ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ

Bengali:তার (জ্বালানোর) গাছ (অর্থাৎ কাঠ) কি তোমরাই বানিয়েছ, নাকি আমিই বানিয়েছি?
English (Saheeh International):Is it you who produced its tree, or are We the producer?
56:73

نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ

Bengali:আমি তাকে (অর্থাৎ আগুনকে) করেছি স্মারক (যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়) আর মরুর অধিবাসীদের জন্য দরকারী ও আরামের বস্তু।
English (Saheeh International):We have made it a reminder1 and provision for the travelers,2
56:74

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

Bengali:কাজেই (হে নবী!) তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা কর।
English (Saheeh International):So exalt the name of your Lord, the Most Great.
56:75

۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ

Bengali:উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।
English (Saheeh International):Then I swear by the setting of the stars,1
56:76

وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ

Bengali:তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!
English (Saheeh International):And indeed, it is an oath - if you could know - [most] great.
56:77

إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ

Bengali:অবশ্যই তা সম্মানিত কুরআন,
English (Saheeh International):Indeed, it is a noble Qur’ān.
56:78

فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ

Bengali:(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,
English (Saheeh International):In a Register well-protected;1.
56:79

لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ

Bengali:পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,
English (Saheeh International):None touch it except the purified [i.e., the angels].
56:80

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

Bengali:জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
English (Saheeh International):[It is] a revelation from the Lord of the worlds.
56:81

أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ

Bengali:তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?
English (Saheeh International):Then is it to this statement that you are indifferent
56:82

وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ

Bengali:আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।
English (Saheeh International):And make [the thanks for] your provision that you deny [the Provider]?
56:83

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

Bengali:তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?
English (Saheeh International):Then why, when it [i.e., the soul at death] reaches the throat
56:84

وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ

Bengali:আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,
English (Saheeh International):And you are at that time looking on -
56:85

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ

Bengali:আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।
English (Saheeh International):And We [i.e., Our angels] are nearer to him than you, but you do not see -
56:86

فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ

Bengali:তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও
English (Saheeh International):Then why do you not, if you are not to be recompensed,
56:87

تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

Bengali:তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?
English (Saheeh International):Bring it back,1 if you should be truthful?
56:88

فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ

Bengali:অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়
English (Saheeh International):And if he [i.e., the deceased] was of those brought near [to Allāh],
56:89

فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ

Bengali:তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।
English (Saheeh International):Then [for him is] rest and bounty and a garden of pleasure.
56:90

وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ

Bengali:আর যদি সে ডান দিকের একজন হয়
English (Saheeh International):And if he was of the companions of the right,
56:91

فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ

Bengali:তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।
English (Saheeh International):Then [the angels will say], "Peace for you; [you are] from the companions of the right."
56:92

وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ

Bengali:আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,
English (Saheeh International):But if he was of the deniers [who were] astray,
56:93

فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ

Bengali:তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।
English (Saheeh International):Then [for him is] accommodation of scalding water
56:94

وَتَصْلِيَةُ جَحِيمٍ

Bengali:আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,
English (Saheeh International):And burning in Hellfire.
56:95

إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ

Bengali:এটা সুনিশ্চিত সত্য।
English (Saheeh International):Indeed, this is the true certainty,
56:96

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

Bengali:কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।
English (Saheeh International):So exalt the name of your Lord, the Most Great.
← Previous: Ar-RahmanNext: Al-Hadid →