Al-Quran

Bengali & English

المعارج
Surah #70Meccan44 Ayahs
المعارج

Surah Al-Ma'arij

Meaning: The Ascending Stairways (উন্নয়নের সোপান)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.

70:1

سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ

Bengali:এক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।
English (Saheeh International):A supplicant asked for a punishment bound to happen1
70:2

لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ

Bengali:কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই
English (Saheeh International):To the disbelievers; of it there is no preventer.
70:3

مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ

Bengali:(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,
English (Saheeh International):[It is] from Allāh, owner of the ways of ascent.
70:4

تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

Bengali:ফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
English (Saheeh International):The angels and the Spirit [i.e., Gabriel] will ascend to Him during a Day the extent of which is fifty thousand years.
70:5

فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا

Bengali:সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।
English (Saheeh International):So be patient with gracious patience.
70:6

إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا

Bengali:তারা ঐ দিনটিকে সুদূর মনে করছে,
English (Saheeh International):Indeed, they see it [as] distant,
70:7

وَنَرَىٰهُ قَرِيبًا

Bengali:কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।
English (Saheeh International):But We see it [as] near.
70:8

يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ

Bengali:সেদিন আকাশ হবে গলিত রূপার মত,
English (Saheeh International):On the Day the sky will be like murky oil,1
70:9

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

Bengali:আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,
English (Saheeh International):And the mountains will be like wool,1
70:10

وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا

Bengali:বন্ধু বন্ধুর খবর নিবে না,
English (Saheeh International):And no friend will ask [anything of] a friend,
70:11

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ

Bengali:যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,
English (Saheeh International):They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children.
70:12

وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ

Bengali:তার স্ত্রী ও ভাইকে,
English (Saheeh International):And his wife and his brother
70:13

وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ

Bengali:আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত,
English (Saheeh International):And his nearest kindred who shelter him.
70:14

وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ

Bengali:আর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে।
English (Saheeh International):And whoever is on earth entirely [so] then it could save him.
70:15

كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ

Bengali:না, কক্ষনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা,
English (Saheeh International):No!1 Indeed, it is the Flame [of Hell],
70:16

نَزَّاعَةً لِّلشَّوَىٰ

Bengali:যা চামড়া তুলে দিবে,
English (Saheeh International):A remover of exteriors.1
70:17

تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

Bengali:জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
English (Saheeh International):It invites he who turned his back [on truth] and went away [from obedience]
70:18

وَجَمَعَ فَأَوْعَىٰٓ

Bengali:সে মালধন জমা করত, অতঃপর তা আগলে রাখত,
English (Saheeh International):And collected [wealth] and hoarded.
70:19

۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا

Bengali:মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,
English (Saheeh International):Indeed, mankind was created anxious:
70:20

إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا

Bengali:বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত,
English (Saheeh International):When evil touches him, impatient,
70:21

وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا

Bengali:কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,
English (Saheeh International):And when good touches him, withholding [of it],
70:22

إِلَّا ٱلْمُصَلِّينَ

Bengali:তবে নামায আদায়কারীরা এ রকম নয়,
English (Saheeh International):Except the observers of prayer -
70:23

ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ

Bengali:যারা তাদের নামাযে স্থির সংকল্প
English (Saheeh International):Those who are constant in their prayer
70:24

وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ

Bengali:যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে,
English (Saheeh International):And those within whose wealth is a known right1
70:25

لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

Bengali:প্রার্থী এবং বঞ্চিতদের,
English (Saheeh International):For the petitioner and the deprived -
70:26

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ

Bengali:যারা বিচার দিবসকে সত্য মানে।
English (Saheeh International):And those who believe in the Day of Recompense
70:27

وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ

Bengali:যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত,
English (Saheeh International):And those who are fearful of the punishment of their Lord -
70:28

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ

Bengali:তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তাত্থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না,
English (Saheeh International):Indeed, the punishment of their Lord is not that from which one is safe -
70:29

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ

Bengali:যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে
English (Saheeh International):And those who guard their private parts
70:30

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

Bengali:তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, কেননা তাতে তারা তিরস্কৃত হবে না,
English (Saheeh International):Except from their wives or those their right hands possess,1 for indeed, they are not to be blamed -
70:31

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ

Bengali:তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে, তারাই সীমালঙ্ঘনকারী।
English (Saheeh International):But whoever seeks beyond that, then they are the transgressors -
70:32

وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ

Bengali:যারা তাদের আমানাত ও ও‘য়াদা রক্ষা করে,
English (Saheeh International):And those who are to their trusts and promises attentive.
70:33

وَٱلَّذِينَ هُم بِشَهَـٰدَٰتِهِمْ قَآئِمُونَ

Bengali:যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,
English (Saheeh International):And those who are in their testimonies upright
70:34

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

Bengali:যারা তাদের নামাযে যত্নবান,
English (Saheeh International):And those who [carefully] maintain their prayer:
70:35

أُو۟لَـٰٓئِكَ فِى جَنَّـٰتٍ مُّكْرَمُونَ

Bengali:তারাই হবে জান্নাতে সম্মানিত।
English (Saheeh International):They will be in gardens,1 honored.
70:36

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ

Bengali:কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য),
English (Saheeh International):So what is [the matter] with those who disbelieve, hastening [from] before you, [O Muḥammad],
70:37

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

Bengali:ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,
English (Saheeh International):[To sit] on [your] right and [your] left in separate groups?1
70:38

أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ

Bengali:তাদের প্রত্যেকেই কি এই লোভ করে যে, তাকে নি‘মাত-ভরা জান্নাতে দাখিল করা হবে?
English (Saheeh International):Does every person among them aspire to enter a garden of pleasure?
70:39

كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَـٰهُم مِّمَّا يَعْلَمُونَ

Bengali:কক্ষনো না, আমি তাদেরকে কী থেকে সৃষ্টি করেছি তা তারা জানে (এমন নগণ্য বস্তু থেকে সৃষ্ট মানুষ কেবল মানুষ হয়ে জন্ম নেয়ার কারণেই জান্নাতে চলে যাবে এ রকম লোভ করা বড়ই অবিবেচনাপ্রসূত ব্যাপার)।
English (Saheeh International):No! Indeed, We have created them from that which they know.1
70:40

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ

Bengali:আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম,
English (Saheeh International):So I swear by the Lord of [all] risings and settings1 that indeed We are able
70:41

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

Bengali:তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই।
English (Saheeh International):To replace them with better than them; and We are not to be outdone.
70:42

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ

Bengali:কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছিল।
English (Saheeh International):So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised -
70:43

يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ

Bengali:যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে- যেন তারা কোন লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে।
English (Saheeh International):The Day they will emerge from the graves rapidly as if they were, toward an erected idol, hastening.1
70:44

خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ

Bengali:তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই হল সেই দিন যার ও‘য়াদা তাদেরকে দেয়া হচ্ছিল।
English (Saheeh International):Their eyes humbled, humiliation will cover them. That is the Day which they had been promised.
← Previous: Al-HaqqahNext: Nuh →