Al-Quran

Bengali & English

النبإ
Surah #78Meccan40 Ayahs
النبإ

Surah An-Naba

Meaning: The Tidings (মহাসংবাদ)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.

78:1

عَمَّ يَتَسَآءَلُونَ

Bengali:লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
English (Saheeh International):About what are they asking one another?
78:2

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

Bengali:(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
English (Saheeh International):About the great news1 -
78:3

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

Bengali:যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
English (Saheeh International):That over which they are in disagreement.
78:4

كَلَّا سَيَعْلَمُونَ

Bengali:কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
English (Saheeh International):No! They are going to know.
78:5

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

Bengali:আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
English (Saheeh International):Then, no! They are going to know.
78:6

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

Bengali:(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
English (Saheeh International):Have We not made the earth a resting place?
78:7

وَٱلْجِبَالَ أَوْتَادًا

Bengali:আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
English (Saheeh International):And the mountains as stakes?1
78:8

وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

Bengali:আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
English (Saheeh International):And We created you in pairs.
78:9

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

Bengali:আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
English (Saheeh International):And made your sleep [a means for] rest
78:10

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

Bengali:রাতকে করেছি আবরণ,
English (Saheeh International):And made the night as clothing1.
78:11

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

Bengali:আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
English (Saheeh International):And made the day for livelihood.
78:12

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

Bengali:আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
English (Saheeh International):And constructed above you seven strong [heavens].
78:13

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

Bengali:এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
English (Saheeh International):And made [therein] a burning lamp
78:14

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

Bengali:আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
English (Saheeh International):And sent down, from the rain clouds, pouring water.
78:15

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

Bengali:যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
English (Saheeh International):That We may bring forth thereby grain and vegetation.
78:16

وَجَنَّـٰتٍ أَلْفَافًا

Bengali:আর ঘন উদ্যান।
English (Saheeh International):And gardens of entwined growth.
78:17

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

Bengali:নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
English (Saheeh International):Indeed, the Day of Judgement is an appointed time -
78:18

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

Bengali:সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
English (Saheeh International):The Day the Horn is blown and you will come forth in multitudes
78:19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

Bengali:আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
English (Saheeh International):And the heaven is opened and will become gateways.
78:20

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

Bengali:আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
English (Saheeh International):And the mountains are removed and will be [but] a mirage.
78:21

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

Bengali:জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
English (Saheeh International):Indeed, Hell has been lying in wait
78:22

لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

Bengali:(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
English (Saheeh International):For the transgressors, a place of return,
78:23

لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

Bengali:সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
English (Saheeh International):In which they will remain for ages [unending].
78:24

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

Bengali:সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
English (Saheeh International):They will not taste therein [any] coolness or drink.
78:25

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

Bengali:ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
English (Saheeh International):Except scalding water and [foul] purulence -
78:26

جَزَآءً وِفَاقًا

Bengali:উপযুক্ত প্রতিফল।
English (Saheeh International):An appropriate recompense.1
78:27

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

Bengali:তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
English (Saheeh International):Indeed, they were not expecting an account
78:28

وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

Bengali:তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
English (Saheeh International):And denied Our verses with [emphatic] denial.
78:29

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

Bengali:সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
English (Saheeh International):But all things We have enumerated in writing.
78:30

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

Bengali:অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
English (Saheeh International):"So taste [the penalty], and never will We increase you except in torment."1
78:31

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

Bengali:(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
English (Saheeh International):Indeed, for the righteous is attainment1 -
78:32

حَدَآئِقَ وَأَعْنَـٰبًا

Bengali:বাগান, আঙ্গুর,
English (Saheeh International):Gardens and grapevines.
78:33

وَكَوَاعِبَ أَتْرَابًا

Bengali:আর সমবয়স্কা নব্য যুবতী
English (Saheeh International):And full-breasted [companions] of equal age.
78:34

وَكَأْسًا دِهَاقًا

Bengali:এবং পরিপূর্ণ পানপাত্র।
English (Saheeh International):And a full cup.1
78:35

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

Bengali:সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,
English (Saheeh International):No ill speech will they hear therein or any falsehood -
78:36

جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا

Bengali:এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।
English (Saheeh International):[As] reward from your Lord, [a generous] gift [made due by] account,1
78:37

رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

Bengali:যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
English (Saheeh International):[From] the Lord of the heavens and the earth and whatever is between them, the Most Merciful. They possess not from Him [authority for] speech.1
78:38

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا

Bengali:সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
English (Saheeh International):The Day that the Spirit [i.e., Gabriel] and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct.
78:39

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

Bengali:এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
English (Saheeh International):That is the True [i.e., certain] Day; so he who wills may take to his Lord a [way of] return.1
78:40

إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

Bengali:আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।
English (Saheeh International):Indeed, We have warned you of an impending punishment on the Day when a man will observe what his hands have put forth1 and the disbeliever will say, "Oh, I wish that I were dust!"
← Previous: Al-MursalatNext: An-Nazi'at →