আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

النبإ
সূরা নং 78মাক্কী সূরা40টি আয়াত
النبإ

সূরা আন-নাবা

অর্থ: মহাসংবাদ (The Tidings)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

78:1

عَمَّ يَتَسَآءَلُونَ

বাংলা তরজমা:লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে?
ইংরেজি অনুবাদ:About what are they asking one another?
78:2

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

বাংলা তরজমা:(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,
ইংরেজি অনুবাদ:About the great news1 -
78:3

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

বাংলা তরজমা:যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।
ইংরেজি অনুবাদ:That over which they are in disagreement.
78:4

كَلَّا سَيَعْلَمُونَ

বাংলা তরজমা:কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
ইংরেজি অনুবাদ:No! They are going to know.
78:5

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

বাংলা তরজমা:আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
ইংরেজি অনুবাদ:Then, no! They are going to know.
78:6

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

বাংলা তরজমা:(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
ইংরেজি অনুবাদ:Have We not made the earth a resting place?
78:7

وَٱلْجِبَالَ أَوْتَادًا

বাংলা তরজমা:আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
ইংরেজি অনুবাদ:And the mountains as stakes?1
78:8

وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

বাংলা তরজমা:আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
ইংরেজি অনুবাদ:And We created you in pairs.
78:9

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

বাংলা তরজমা:আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।
ইংরেজি অনুবাদ:And made your sleep [a means for] rest
78:10

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

বাংলা তরজমা:রাতকে করেছি আবরণ,
ইংরেজি অনুবাদ:And made the night as clothing1.
78:11

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

বাংলা তরজমা:আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।
ইংরেজি অনুবাদ:And made the day for livelihood.
78:12

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

বাংলা তরজমা:আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
ইংরেজি অনুবাদ:And constructed above you seven strong [heavens].
78:13

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

বাংলা তরজমা:এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ।
ইংরেজি অনুবাদ:And made [therein] a burning lamp
78:14

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

বাংলা তরজমা:আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,
ইংরেজি অনুবাদ:And sent down, from the rain clouds, pouring water.
78:15

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

বাংলা তরজমা:যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
ইংরেজি অনুবাদ:That We may bring forth thereby grain and vegetation.
78:16

وَجَنَّـٰتٍ أَلْفَافًا

বাংলা তরজমা:আর ঘন উদ্যান।
ইংরেজি অনুবাদ:And gardens of entwined growth.
78:17

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

বাংলা তরজমা:নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন,
ইংরেজি অনুবাদ:Indeed, the Day of Judgement is an appointed time -
78:18

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

বাংলা তরজমা:সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা দলে দলে আসবে,
ইংরেজি অনুবাদ:The Day the Horn is blown and you will come forth in multitudes
78:19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

বাংলা তরজমা:আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।
ইংরেজি অনুবাদ:And the heaven is opened and will become gateways.
78:20

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

বাংলা তরজমা:আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে।
ইংরেজি অনুবাদ:And the mountains are removed and will be [but] a mirage.
78:21

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

বাংলা তরজমা:জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
ইংরেজি অনুবাদ:Indeed, Hell has been lying in wait
78:22

لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

বাংলা তরজমা:(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
ইংরেজি অনুবাদ:For the transgressors, a place of return,
78:23

لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

বাংলা তরজমা:সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
ইংরেজি অনুবাদ:In which they will remain for ages [unending].
78:24

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

বাংলা তরজমা:সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না
ইংরেজি অনুবাদ:They will not taste therein [any] coolness or drink.
78:25

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

বাংলা তরজমা:ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
ইংরেজি অনুবাদ:Except scalding water and [foul] purulence -
78:26

جَزَآءً وِفَاقًا

বাংলা তরজমা:উপযুক্ত প্রতিফল।
ইংরেজি অনুবাদ:An appropriate recompense.1
78:27

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

বাংলা তরজমা:তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,
ইংরেজি অনুবাদ:Indeed, they were not expecting an account
78:28

وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

বাংলা তরজমা:তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।
ইংরেজি অনুবাদ:And denied Our verses with [emphatic] denial.
78:29

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

বাংলা তরজমা:সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।
ইংরেজি অনুবাদ:But all things We have enumerated in writing.
78:30

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

বাংলা তরজমা:অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমি তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়)।
ইংরেজি অনুবাদ:"So taste [the penalty], and never will We increase you except in torment."1
78:31

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

বাংলা তরজমা:(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
ইংরেজি অনুবাদ:Indeed, for the righteous is attainment1 -
78:32

حَدَآئِقَ وَأَعْنَـٰبًا

বাংলা তরজমা:বাগান, আঙ্গুর,
ইংরেজি অনুবাদ:Gardens and grapevines.
78:33

وَكَوَاعِبَ أَتْرَابًا

বাংলা তরজমা:আর সমবয়স্কা নব্য যুবতী
ইংরেজি অনুবাদ:And full-breasted [companions] of equal age.
78:34

وَكَأْسًا دِهَاقًا

বাংলা তরজমা:এবং পরিপূর্ণ পানপাত্র।
ইংরেজি অনুবাদ:And a full cup.1
78:35

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

বাংলা তরজমা:সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,
ইংরেজি অনুবাদ:No ill speech will they hear therein or any falsehood -
78:36

جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا

বাংলা তরজমা:এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।
ইংরেজি অনুবাদ:[As] reward from your Lord, [a generous] gift [made due by] account,1
78:37

رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

বাংলা তরজমা:যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
ইংরেজি অনুবাদ:[From] the Lord of the heavens and the earth and whatever is between them, the Most Merciful. They possess not from Him [authority for] speech.1
78:38

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا

বাংলা তরজমা:সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
ইংরেজি অনুবাদ:The Day that the Spirit [i.e., Gabriel] and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct.
78:39

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

বাংলা তরজমা:এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
ইংরেজি অনুবাদ:That is the True [i.e., certain] Day; so he who wills may take to his Lord a [way of] return.1
78:40

إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

বাংলা তরজমা:আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।
ইংরেজি অনুবাদ:Indeed, We have warned you of an impending punishment on the Day when a man will observe what his hands have put forth1 and the disbeliever will say, "Oh, I wish that I were dust!"
← পূর্ববর্তী: আল-মুরসালাতপরবর্তী: আন-নাযি'আত →