আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الطارق
সূরা নং 86মাক্কী সূরা17টি আয়াত
الطارق

সূরা আত-তারিক্ব

অর্থ: রাতের আগন্তুক (The Nightcommer)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

86:1

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

বাংলা তরজমা:শপথ আসমানের আর যা রাতে আসে তার,
ইংরেজি অনুবাদ:By the sky and the night comer
86:2

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

বাংলা তরজমা:তুমি কি জান যা রাতে আসে তা কী?
ইংরেজি অনুবাদ:And what can make you know what is the night comer?
86:3

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

বাংলা তরজমা:উজ্জ্বল নক্ষত্র।
ইংরেজি অনুবাদ:It is the piercing star1
86:4

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ

বাংলা তরজমা:প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
ইংরেজি অনুবাদ:There is no soul but that it has over it a protector.
86:5

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ

বাংলা তরজমা:অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
ইংরেজি অনুবাদ:So let man observe from what he was created.
86:6

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

বাংলা তরজমা:তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
ইংরেজি অনুবাদ:He was created from a fluid, ejected,
86:7

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

বাংলা তরজমা:যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
ইংরেজি অনুবাদ:Emerging from between the backbone and the ribs.
86:8

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

বাংলা তরজমা:তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
ইংরেজি অনুবাদ:Indeed, He [i.e., Allāh], to return him [to life], is Able.
86:9

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

বাংলা তরজমা:যেদিন (কাজকর্ম আকীদা বিশ্বাস ও নিয়্যাত সম্পর্কিত) গোপন বিষয়াদি যাচাই পরখ করা হবে।
ইংরেজি অনুবাদ:The Day when secrets will be put on trial,1
86:10

فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

বাংলা তরজমা:সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য, আর না থাকবে কোন সাহায্যকারী।
ইংরেজি অনুবাদ:Then he [i.e., man] will have no power or any helper.
86:11

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

বাংলা তরজমা:ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ,
ইংরেজি অনুবাদ:By the sky which sends back1
86:12

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

বাংলা তরজমা:এবং গাছপালার চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী যমীনের শপথ, (বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, তেমনি কুরআন যা ঘোষণা করে তাও অকাট্য সত্য)
ইংরেজি অনুবাদ:And [by] the earth which splits,1
86:13

إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ

বাংলা তরজমা:কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী,
ইংরেজি অনুবাদ:Indeed, it [i.e., the Qur’ān] is a decisive statement,
86:14

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

বাংলা তরজমা:এবং তা কোন হাসি-ঠাট্টামূলক কথা নয়।
ইংরেজি অনুবাদ:And it is not amusement.
86:15

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

বাংলা তরজমা:এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
ইংরেজি অনুবাদ:Indeed, they are planning a plan,
86:16

وَأَكِيدُ كَيْدًا

বাংলা তরজমা:আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি।
ইংরেজি অনুবাদ:But I am planning a plan.
86:17

فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

বাংলা তরজমা:কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।
ইংরেজি অনুবাদ:So allow time for the disbelievers. Leave them awhile.1
← পূর্ববর্তী: আল-বুরূজপরবর্তী: আল-আ'লা →