আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الرحمن
সূরা নং 55মাদানী সূরা78টি আয়াত
الرحمن

সূরা আর-রাহমান

অর্থ: পরম করুণাময় (The Beneficent)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

55:1

ٱلرَّحْمَـٰنُ

বাংলা তরজমা:পরম দয়ালু (আল্লাহ),
ইংরেজি অনুবাদ:The Most Merciful
55:2

عَلَّمَ ٱلْقُرْءَانَ

বাংলা তরজমা:তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
ইংরেজি অনুবাদ:Taught the Qur’ān,
55:3

خَلَقَ ٱلْإِنسَـٰنَ

বাংলা তরজমা:তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
ইংরেজি অনুবাদ:Created man,
55:4

عَلَّمَهُ ٱلْبَيَانَ

বাংলা তরজমা:তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
ইংরেজি অনুবাদ:[And] taught him eloquence.
55:5

ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ

বাংলা তরজমা:সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
ইংরেজি অনুবাদ:The sun and the moon [move] by precise calculation,
55:6

وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ

বাংলা তরজমা:তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
ইংরেজি অনুবাদ:And the stars and trees prostrate.1
55:7

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ

বাংলা তরজমা:তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
ইংরেজি অনুবাদ:And the heaven He raised and imposed the balance
55:8

أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ

বাংলা তরজমা:যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
ইংরেজি অনুবাদ:That you not transgress within the balance.
55:9

وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ

বাংলা তরজমা:সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
ইংরেজি অনুবাদ:And establish weight in justice and do not make deficient the balance.
55:10

وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

বাংলা তরজমা:আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
ইংরেজি অনুবাদ:And the earth He laid [out] for the creatures.
55:11

فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ

বাংলা তরজমা:এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
ইংরেজি অনুবাদ:Therein is fruit and palm trees having sheaths [of dates]
55:12

وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ

বাংলা তরজমা:আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
ইংরেজি অনুবাদ:And grain having husks and scented plants.
55:13

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?1
55:14

خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ

বাংলা তরজমা:তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
ইংরেজি অনুবাদ:He created man from clay like [that of] pottery.
55:15

وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

বাংলা তরজমা:আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
ইংরেজি অনুবাদ:And He created the jinn from a smokeless flame of fire.
55:16

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:17

رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ

বাংলা তরজমা:তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
ইংরেজি অনুবাদ:[He is] Lord of the two sunrises and Lord of the two sunsets.1
55:18

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:19

مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

বাংলা তরজমা:দু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,
ইংরেজি অনুবাদ:He released the two seas,1 meeting [one another];
55:20

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ

বাংলা তরজমা:(কিন্তু তা সত্ত্বেও) উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
ইংরেজি অনুবাদ:Between them is a barrier so neither of them transgresses.
55:21

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:22

يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ

বাংলা তরজমা:এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,
ইংরেজি অনুবাদ:From both of them emerge pearl and coral.
55:23

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:24

وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ

বাংলা তরজমা:পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।
ইংরেজি অনুবাদ:And to Him belong the ships [with sails] elevated in the sea like mountains.
55:25

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:26

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

বাংলা তরজমা:পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,
ইংরেজি অনুবাদ:Everyone upon it [i.e., the earth] will perish,
55:27

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ

বাংলা তরজমা:কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,
ইংরেজি অনুবাদ:And there will remain the Face1 of your Lord, Owner of Majesty and Honor.
55:28

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:29

يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ

বাংলা তরজমা:আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।
ইংরেজি অনুবাদ:Whoever is within the heavens and earth asks Him; every day He is in [i.e., bringing about] a matter.1
55:30

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:31

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ

বাংলা তরজমা:(দায়িত্বের) ভারে ভারাক্রান্ত ওহে (জ্বিন ও মানুষ) দু’ (জাতি)! অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব,
ইংরেজি অনুবাদ:We will attend to you, O prominent beings.1
55:32

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:33

يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ

বাংলা তরজমা:হে জ্বিন ও মানুষ জাতি! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পার তাহলে অতিক্রম কর, কিন্তু (আল্লাহর) প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
ইংরেজি অনুবাদ:O company of jinn and mankind, if you are able to pass beyond the regions of the heavens and the earth, then pass. You will not pass except by authority [from Allāh].
55:34

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:35

يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ

বাংলা তরজমা:(অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।
ইংরেজি অনুবাদ:There will be sent upon you a flame of fire and smoke,1 and you will not defend yourselves.
55:36

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:37

فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ

বাংলা তরজমা:যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে
ইংরেজি অনুবাদ:And when the heaven is split open and becomes rose-colored like oil1 -
55:38

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:39

فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ

বাংলা তরজমা:সে দিন না মানুষকে, না জ্বিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
ইংরেজি অনুবাদ:Then on that Day none will be asked about his sin among men or jinn.1
55:40

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:41

يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ

বাংলা তরজমা:অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।
ইংরেজি অনুবাদ:The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet.
55:42

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:43

هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ

বাংলা তরজমা:এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।
ইংরেজি অনুবাদ:This is Hell, which the criminals deny.
55:44

يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ

বাংলা তরজমা:সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।
ইংরেজি অনুবাদ:They will circulate between it and scalding water, heated [to the utmost degree].
55:45

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:46

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ

বাংলা তরজমা:আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।
ইংরেজি অনুবাদ:But for he who has feared the position of his Lord1 are two gardens -
55:47

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:48

ذَوَاتَآ أَفْنَانٍ

বাংলা তরজমা:দু’টোই শাখা পল্লবে ভরপুর।
ইংরেজি অনুবাদ:Having [spreading] branches.
55:49

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:50

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

বাংলা তরজমা:দু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।
ইংরেজি অনুবাদ:In both of them are two springs, flowing.
55:51

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:52

فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ

বাংলা তরজমা:উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।
ইংরেজি অনুবাদ:In both of them are of every fruit, two kinds.
55:53

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:54

مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ

বাংলা তরজমা:তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।
ইংরেজি অনুবাদ:[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low.
55:55

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:56

فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ

বাংলা তরজমা:তার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জ্বিন।
ইংরেজি অনুবাদ:In them are women limiting [their] glances,1 untouched2 before them by man or jinnī -
55:57

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:58

كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ

বাংলা তরজমা:তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
ইংরেজি অনুবাদ:As if they were rubies and coral.1
55:59

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:60

هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ

বাংলা তরজমা:উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
ইংরেজি অনুবাদ:Is the reward for good [anything] but good?
55:61

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:62

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

বাংলা তরজমা:এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।
ইংরেজি অনুবাদ:And below them both [in excellence] are two [other] gardens -
55:63

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:64

مُدْهَآمَّتَانِ

বাংলা তরজমা:ঘন সবুজ এ বাগান দু’টো।
ইংরেজি অনুবাদ:Dark green [in color].
55:65

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:66

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

বাংলা তরজমা:দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।
ইংরেজি অনুবাদ:In both of them are two springs, spouting.
55:67

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:68

فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

বাংলা তরজমা:তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,
ইংরেজি অনুবাদ:In both of them are fruit and palm trees and pomegranates.
55:69

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:70

فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ

বাংলা তরজমা:তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
ইংরেজি অনুবাদ:In them are good and beautiful women -
55:71

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:72

حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ

বাংলা তরজমা:(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
ইংরেজি অনুবাদ:Fair ones reserved in pavilions -
55:73

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:74

لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ

বাংলা তরজমা:পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
ইংরেজি অনুবাদ:Untouched before them by man or jinnī -
55:75

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny? -
55:76

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ

বাংলা তরজমা:তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
ইংরেজি অনুবাদ:Reclining on green cushions and beautiful fine carpets.
55:77

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

বাংলা তরজমা:অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
ইংরেজি অনুবাদ:So which of the favors of your Lord would you deny?
55:78

تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ

বাংলা তরজমা:মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।
ইংরেজি অনুবাদ:Blessed is the name of your Lord, Owner of Majesty and Honor.
← পূর্ববর্তী: আল-ক্বামারপরবর্তী: আল-ওয়াক্বি'আহ →