আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

البلد
সূরা নং 90মাক্কী সূরা20টি আয়াত
البلد

সূরা আল-বালাদ

অর্থ: নগর (The City)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

90:1

لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ

বাংলা তরজমা:(কাফিররা বলছে দুনিয়ার জীবনই সবকিছু) না, আমি এই (মক্কা) নগরের শপথ করছি (যে নগরে সকলেই নিরাপদ),
ইংরেজি অনুবাদ:I swear by this city [i.e., Makkah]
90:2

وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ

বাংলা তরজমা:আর তুমি এই নগরের হালালকারী।
ইংরেজি অনুবাদ:And you, [O Muḥammad], are free of restriction in this city
90:3

وَوَالِدٍ وَمَا وَلَدَ

বাংলা তরজমা:শপথ জন্মদাতা (আদম)-এর আর যা সে জন্ম দিয়েছে (সেই সমস্ত মানুষের),
ইংরেজি অনুবাদ:And [by] the father1 and that which was born [of him],
90:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ

বাংলা তরজমা:আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে, (দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোন না কোন কষ্টের মধ্যে পতিত আছে)।
ইংরেজি অনুবাদ:We have certainly created man into hardship.
90:5

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

বাংলা তরজমা:সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই?
ইংরেজি অনুবাদ:Does he think that never will anyone overcome him?
90:6

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

বাংলা তরজমা:সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
ইংরেজি অনুবাদ:He says, "I have spent wealth in abundance."
90:7

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

বাংলা তরজমা:সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
ইংরেজি অনুবাদ:Does he think that no one has seen him?
90:8

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

বাংলা তরজমা:আমি কি তাকে দু’টো চোখ দিইনি?
ইংরেজি অনুবাদ:Have We not made for him two eyes?
90:9

وَلِسَانًا وَشَفَتَيْنِ

বাংলা তরজমা:আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?
ইংরেজি অনুবাদ:And a tongue and two lips?
90:10

وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ

বাংলা তরজমা:আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
ইংরেজি অনুবাদ:And have shown him the two ways?1
90:11

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

বাংলা তরজমা:(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।
ইংরেজি অনুবাদ:But he has not broken through the difficult pass.1
90:12

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

বাংলা তরজমা:তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
ইংরেজি অনুবাদ:And what can make you know what is [breaking through] the difficult pass?
90:13

فَكُّ رَقَبَةٍ

বাংলা তরজমা:(তা হচ্ছে) দাসমুক্তি।
ইংরেজি অনুবাদ:It is the freeing of a slave
90:14

أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ

বাংলা তরজমা:অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান
ইংরেজি অনুবাদ:Or feeding on a day of severe hunger
90:15

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

বাংলা তরজমা:নিকটাত্মীয় ইয়াতীমকে,
ইংরেজি অনুবাদ:An orphan of near relationship
90:16

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

বাংলা তরজমা:অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে।
ইংরেজি অনুবাদ:Or a needy person in misery
90:17

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

বাংলা তরজমা:তদুপরি সে মু’মিনদের মধ্যে শামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়।
ইংরেজি অনুবাদ:And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion.
90:18

أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ

বাংলা তরজমা:তারাই ডানপন্থী (সৌভাগ্যবান লোক)।
ইংরেজি অনুবাদ:Those are the companions of the right.1
90:19

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ

বাংলা তরজমা:আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।
ইংরেজি অনুবাদ:But they who disbelieved in Our signs - those are the companions of the left.1
90:20

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ

বাংলা তরজমা:তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।
ইংরেজি অনুবাদ:Over them will be fire closed in.1
← পূর্ববর্তী: আল-ফজরপরবর্তী: আশ-শামস →