আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الحجر
সূরা নং 15মাক্কী সূরা99টি আয়াত
الحجر

সূরা আল-হিজর

অর্থ: পাথুরে পাহাড় (The Rocky Tract)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

15:1

الٓر ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ وَقُرْءَانٍ مُّبِينٍ

বাংলা তরজমা:আলিফ-লাম-র, এগুলো কিতাবের এবং সুস্পষ্ট কুরআনে আয়াতসমূহ।
ইংরেজি অনুবাদ:Alif, Lām, Rā.1 These are the verses of the Book and a clear Qur’ān [i.e., recitation].
15:2

رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِينَ

বাংলা তরজমা:এমন একটা সময় আসবে যখন কাফিরগণ আক্ষেপ করে বলবে, ‘হায়, আমরা যদি মুসলিম হয়ে যেতাম!’
ইংরেজি অনুবাদ:Perhaps those who disbelieve will wish1 that they had been Muslims.
15:3

ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

বাংলা তরজমা:ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের ‘আমালের পরিণতি) জানতে পারবে।
ইংরেজি অনুবাদ:Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know.
15:4

وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُومٌ

বাংলা তরজমা:আমি যে জনপদকেই ধ্বংস করেছি তাদের জন্য ছিল লিখিত একটা নির্দিষ্ট সময়।
ইংরেজি অনুবাদ:And We did not destroy any city but that for it was a known decree.
15:5

مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ

বাংলা তরজমা:কোন জাতিই তাদের নির্দিষ্ট কালকে অগ্র-পশ্চাৎ করতে পারে না।
ইংরেজি অনুবাদ:No nation will precede its term, nor will they remain thereafter.
15:6

وَقَالُوا۟ يَـٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ

বাংলা তরজমা:তারা বলে, ‘ওহে ঐ ব্যক্তি যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে! তুমি তো অবশ্যই পাগল।
ইংরেজি অনুবাদ:And they say, "O you upon whom the message has been sent down, indeed you are mad.1
15:7

لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَـٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

বাংলা তরজমা:তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরেশতাদের হাজির করছ না কেন?’
ইংরেজি অনুবাদ:Why do you not bring us the angels, if you should be among the truthful?"
15:8

مَا نُنَزِّلُ ٱلْمَلَـٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًا مُّنظَرِينَ

বাংলা তরজমা:যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতা পাঠাই না, পাঠালে কাফিরদেরকে আর কোন অবকাশ দেয়া হবে না।
ইংরেজি অনুবাদ:We do not send down the angels except with truth;1 and they [i.e., the disbelievers] would not then be reprieved.
15:9

إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ

বাংলা তরজমা:নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক।
ইংরেজি অনুবাদ:Indeed, it is We who sent down the message [i.e., the Qur’ān], and indeed, We will be its guardian.
15:10

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রসূল পাঠিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:And We had certainly sent [messengers] before you, [O Muḥammad], among the sects of the former peoples.
15:11

وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

বাংলা তরজমা:তাদের কাছে এমন কোন রসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।
ইংরেজি অনুবাদ:And no messenger would come to them except that they ridiculed him.
15:12

كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ

বাংলা তরজমা:এভাবে আমি এ রকম আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই।
ইংরেজি অনুবাদ:Thus do We insert it [i.e., denial] into the hearts of the criminals.
15:13

لَا يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:তারা এর প্রতি ঈমান আনবে না, পূর্ববর্তী লোকেদেরও এ নিয়ম-নীতি চলে এসেছে।
ইংরেজি অনুবাদ:They will not believe in it, while there has already occurred the precedent of the former peoples.
15:14

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ

বাংলা তরজমা:যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেয়া হত, আর তারা তাতে উঠতে থাকত,
ইংরেজি অনুবাদ:And [even] if We opened to them a gate from the heaven and they continued therein to ascend,
15:15

لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَـٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ

বাংলা তরজমা:তারা অবশ্যই বলত, ‘আমাদের চোখকে বাঁধিয়ে দেয়া হয়েছে, বরং আমাদের উপর যাদু করা হয়েছে।’
ইংরেজি অনুবাদ:They would say, "Our eyes have only been dazzled. Rather, we are a people affected by magic."
15:16

وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَزَيَّنَّـٰهَا لِلنَّـٰظِرِينَ

বাংলা তরজমা:আমি আকাশে গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি আর দর্শকদের জন্য তা সুসজ্জিত করে দিয়েছি।
ইংরেজি অনুবাদ:And We have placed within the heaven great stars and have beautified it for the observers.
15:17

وَحَفِظْنَـٰهَا مِن كُلِّ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

বাংলা তরজমা:আর প্রত্যেক অভিশপ্ত শয়ত্বান থেকে সেগুলোকে সুরক্ষিত করে দিয়েছি।
ইংরেজি অনুবাদ:And We have protected it from every devil expelled [from the mercy of Allāh]
15:18

إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ مُّبِينٌ

বাংলা তরজমা:কিন্তু কেউ চুরি করে (খবর) শুনতে চাইলে উজ্জ্বল অগ্নিশিখা তার পশ্চাদ্ধাবণ করে।
ইংরেজি অনুবাদ:Except one who steals a hearing and is pursued by a clear burning flame.
15:19

وَٱلْأَرْضَ مَدَدْنَـٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍ مَّوْزُونٍ

বাংলা তরজমা:আর পৃথিবী, আমি সেটাকে বিছিয়ে দিয়েছি আর তাতে পর্বতরাজি সংস্থাপিত করেছি আর তাতে সকল বস্তু উদগত করেছি যথাযথ পরিমাণে।
ইংরেজি অনুবাদ:And the earth - We have spread it and cast therein firmly set mountains and caused to grow therein [something] of every well-balanced thing.
15:20

وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَـٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ

বাংলা তরজমা:আর তাতে তোমাদের জীবন ধারণের ব্যবস্থা করেছি আর তাদেরও যাদের রিযকদাতা তোমরা নও।
ইংরেজি অনুবাদ:And We have made for you therein means of living and [for] those for whom you are not providers.1
15:21

وَإِن مِّن شَىْءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ

বাংলা তরজমা:এমন কোন জিনিসই নেই যার ভান্ডার আমার কাছে নেই, কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি।
ইংরেজি অনুবাদ:And there is not a thing but that with Us are its depositories, and We do not send it down except according to a known [i.e., specified] measure.
15:22

وَأَرْسَلْنَا ٱلرِّيَـٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَسْقَيْنَـٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَـٰزِنِينَ

বাংলা তরজমা:আমি বৃষ্টি-সঞ্চারী বাতাস প্রেরণ করি, অতঃপর আসমান থেকে পানি বর্ষণ করি আর তা তোমাদের পান করাই, তোমরা তার স্টোর কীপার নও।
ইংরেজি অনুবাদ:And We have sent the fertilizing winds1 and sent down water from the sky and given you drink from it. And you are not its retainers.
15:23

وَإِنَّا لَنَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَنَحْنُ ٱلْوَٰرِثُونَ

বাংলা তরজমা:আমিই জীবন দেই আর মৃত্যু ঘটাই আর আমিই চূড়ান্ত উত্তরাধিকারী।
ইংরেজি অনুবাদ:And indeed, it is We who give life and cause death, and We are the Inheritor.1
15:24

وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَـْٔخِرِينَ

বাংলা তরজমা:তোমাদের মধ্যেকার যারা পূর্বে গত হয়ে গেছে আমি তাদেরকে জানি আর পরে যারা আসবে তাদেরকেও জানি।
ইংরেজি অনুবাদ:And We have already known the preceding [generations] among you, and We have already known the later [ones to come].
15:25

وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌ

বাংলা তরজমা:অবশ্যই তোমার প্রতিপালক তিনি সববাইকে একত্রিত করবেন, তিনি মহাবিজ্ঞানী, সর্বজ্ঞ।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord will gather them; indeed, He is Wise and Knowing.
15:26

وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

বাংলা তরজমা:আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির গাড়া থেকে মানুষকে সৃষ্টি করেছি।
ইংরেজি অনুবাদ:And We did certainly create man out of clay from an altered black mud.
15:27

وَٱلْجَآنَّ خَلَقْنَـٰهُ مِن قَبْلُ مِن نَّارِ ٱلسَّمُومِ

বাংলা তরজমা:এর পূর্বে আমি জ্বীনকে আগুনের লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি।
ইংরেজি অনুবাদ:And the jinn We created before from scorching fire.
15:28

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى خَـٰلِقٌۢ بَشَرًا مِّن صَلْصَـٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

বাংলা তরজমা:স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ‘আমি কাল শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে মানুষ সৃষ্টি করছি।
ইংরেজি অনুবাদ:And [mention, O Muḥammad], when your Lord said to the angels, "I will create a human being out of clay from an altered black mud.
15:29

فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَـٰجِدِينَ

বাংলা তরজমা:আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব আর তাতে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সাজদায় পড়ে যেও।
ইংরেজি অনুবাদ:And when I have proportioned him and breathed into him of My [created] soul,1 then fall down to him in prostration."
15:30

فَسَجَدَ ٱلْمَلَـٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ

বাংলা তরজমা:তখন ফেরেশতারা সবাই সাজদাহ করল।
ইংরেজি অনুবাদ:So the angels prostrated - all of them entirely,
15:31

إِلَّآ إِبْلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّـٰجِدِينَ

বাংলা তরজমা:ইবলীস বাদে, সে সাজদাহ্কারীদের দলভুক্ত হতে অস্বীকৃতি জানাল।
ইংরেজি অনুবাদ:Except Iblees;1 he refused to be with those who prostrated.
15:32

قَالَ يَـٰٓإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّـٰجِدِينَ

বাংলা তরজমা:আল্লাহ বলবেন, ‘হে ইবলীস! তোমার কী হল যে তুমি সাজদাহকারীদের দলভুক্ত হলে না?’
ইংরেজি অনুবাদ:[Allāh] said, "O Iblees, what is [the matter] with you that you are not with those who prostrate?"
15:33

قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَـٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

বাংলা তরজমা:ইবলীস বলল, ‘আমার কাজ নয় মানুষকে সাজদাহ্ করা যাকে তুমি পচা কর্দমের ঠনঠনে গাড়া থেকে সৃষ্টি করেছ।’
ইংরেজি অনুবাদ:He said, "Never would I prostrate to a human whom You created out of clay from an altered black mud."
15:34

قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ

বাংলা তরজমা:তিনি বললেন, ‘বেরিয়ে যাও এখান থেকে, কারণ তুমি হলে অভিশপ্ত।
ইংরেজি অনুবাদ:[Allāh] said, "Then depart from it,1 for indeed, you are expelled.
15:35

وَإِنَّ عَلَيْكَ ٱللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ

বাংলা তরজমা:বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল লা‘নত।’
ইংরেজি অনুবাদ:And indeed, upon you is the curse until the Day of Recompense."
15:36

قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

বাংলা তরজমা:সে বলল, ‘হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন।’
ইংরেজি অনুবাদ:He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected."
15:37

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ

বাংলা তরজমা:তিনি বললেন, ‘তোমাকে সময় দেয়া হল
ইংরেজি অনুবাদ:[Allāh] said, "So indeed, you are of those reprieved
15:38

إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ

বাংলা তরজমা:সেদিন পর্যন্ত যার নির্দিষ্ট ক্ষণ আমার জানা আছে।’
ইংরেজি অনুবাদ:Until the Day of the time well-known."
15:39

قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

বাংলা তরজমা:সে বলল, ‘হে আমার প্রতিপালক! যেহেতু আপনি আমাকে ভ্রান্তপথে ঠেলে দিলেন, কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপকাজকে অবশ্য অবশ্যই সুশোভিত করে দেখাব আর তাদের সবাইকে অবশ্য অবশ্যই বিভ্রান্ত করব।
ইংরেজি অনুবাদ:[Iblees] said, "My Lord, because You have put me in error, I will surely make [disobedience] attractive to them [i.e., mankind] on earth, and I will mislead them all
15:40

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ

বাংলা তরজমা:কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দাহদের ছাড়া।’
ইংরেজি অনুবাদ:Except, among them, Your chosen servants."
15:41

قَالَ هَـٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ

বাংলা তরজমা:তিনি বললেন- (আমার বাছাই করা বান্দারা যে পথে চলছে) এটাই আমার কাছে পৌঁছার সরল সোজা পথ।
ইংরেজি অনুবাদ:[Allāh] said, "This is a path [of return] to Me [that is] straight.
15:42

إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَـٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْغَاوِينَ

বাংলা তরজমা:আমার প্রকৃত বান্দাহ্দের উপর তোমার কোন আধিপত্য চলবে না, তোমাকে যারা অনুসরণ করে সেই বিভ্রান্তরা ছাড়া।
ইংরেজি অনুবাদ:Indeed, My servants - no authority will you have over them, except those who follow you of the deviators.
15:43

وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ

বাংলা তরজমা:আর তাদের সবার জন্য অবশ্যই ওয়া‘দাকৃত স্থান হচ্ছে জাহান্নাম।
ইংরেজি অনুবাদ:And indeed, Hell is the promised place for them all.
15:44

لَهَا سَبْعَةُ أَبْوَٰبٍ لِّكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ

বাংলা তরজমা:তার সাতটা দরজা আছে। প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে শ্রেণী নির্দিষ্ট আছে।’
ইংরেজি অনুবাদ:It has seven gates; for every gate is of them [i.e., Satan's followers] a portion designated."
15:45

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:অবশ্যই মুত্তাকীরা থাকবে জান্নাতে আর নির্ঝরিণীগুলোর মধ্যে।
ইংরেজি অনুবাদ:Indeed, the righteous will be within gardens and springs,
15:46

ٱدْخُلُوهَا بِسَلَـٰمٍ ءَامِنِينَ

বাংলা তরজমা:তাদেরকে বলা হবে, ‘পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা এতে প্রবেশ কর।’
ইংরেজি অনুবাদ:[Having been told], "Enter it in peace, safe [and secure]."
15:47

وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَـٰبِلِينَ

বাংলা তরজমা:তাদের অন্তর থেকে আমি বিদ্বেষ দূরীভূত করব, তারা ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয়ে আসনে মুখোমুখী সমাসীন হবে।
ইংরেজি অনুবাদ:And We will remove whatever is in their breasts of resentment,1 [so they will be] brothers, on thrones facing each other.
15:48

لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ

বাংলা তরজমা:কোন ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না, আর সেখান থেকে তারা কখনও বহিষ্কৃতও হবে না।
ইংরেজি অনুবাদ:No fatigue will touch them therein, nor from it will they [ever] be removed.
15:49

۞ نَبِّئْ عِبَادِىٓ أَنِّىٓ أَنَا ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:আমার বান্দাহদেরকে সংবাদ দাও যে, আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:[O Muḥammad], inform My servants that it is I who am the Forgiving, the Merciful,
15:50

وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ

বাংলা তরজমা:আর আমার শাস্তি- তা বড়ই ভয়াবহ শাস্তি।
ইংরেজি অনুবাদ:And that it is My punishment which is the painful punishment.
15:51

وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ

বাংলা তরজমা:তাদেরকে ইবরাহীমের মেহমানের কাহিনী জানিয়ে দাও।
ইংরেজি অনুবাদ:And inform them about the guests of Abraham,
15:52

إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَـٰمًا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ

বাংলা তরজমা:তারা যখন তার কাছে উপস্থিত হল তখন তারা বলল, ‘তোমার প্রতি সালাম।’ তখন সে বলল, ‘তোমাদের দেখে আমরা শংকিত।’
ইংরেজি অনুবাদ:When they entered upon him and said, "Peace." [Abraham] said, "Indeed, we are fearful [i.e., apprehensive] of you."
15:53

قَالُوا۟ لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَـٰمٍ عَلِيمٍ

বাংলা তরজমা:তারা বলল, ‘শংকা করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি।’
ইংরেজি অনুবাদ:[The angels] said, "Fear not. Indeed, we give you good tidings of a learned boy."
15:54

قَالَ أَبَشَّرْتُمُونِى عَلَىٰٓ أَن مَّسَّنِىَ ٱلْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ

বাংলা তরজমা:সে বলল, ‘বার্ধক্য যখন আমাকে স্পর্শ করেছে তখন তোমরা আমাকে সুখবর দিচ্ছ। আচ্ছা, তোমাদের সুখবরটা কী?’
ইংরেজি অনুবাদ:He said, "Have you given me good tidings although old age has come upon me? Then of what [wonder] do you inform?"
15:55

قَالُوا۟ بَشَّرْنَـٰكَ بِٱلْحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلْقَـٰنِطِينَ

বাংলা তরজমা:তারা বলল, ‘তোমাকে আমরা প্রকৃতই সুসংবাদ দিচ্ছি। কাজেই তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’
ইংরেজি অনুবাদ:They said, "We have given you good tidings in truth, so do not be of the despairing."
15:56

قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ

বাংলা তরজমা:সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের রহমাত থেকে নিরাশ হয়?’
ইংরেজি অনুবাদ:He said, "And who despairs of the mercy of his Lord except for those astray?"
15:57

قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ

বাংলা তরজমা:সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’
ইংরেজি অনুবাদ:[Abraham] said, "Then what is your business [here], O messengers?"
15:58

قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ

বাংলা তরজমা:তারা বলল, ‘আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত হয়েছি।
ইংরেজি অনুবাদ:They said, "Indeed, we have been sent to a people of criminals,
15:59

إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ

বাংলা তরজমা:তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।
ইংরেজি অনুবাদ:Except the family of Lot; indeed, we will save them all
15:60

إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَآ ۙ إِنَّهَا لَمِنَ ٱلْغَـٰبِرِينَ

বাংলা তরজমা:তবে তার স্ত্রীকে নয়, আমরা (আল্লাহর নির্দেশক্রমে) তার জন্য নির্ধারিত করে দিয়েছি যে, সে পেছনে থেকে যাওয়া লোকেদের মধ্যে শামিল থাকবে।’
ইংরেজি অনুবাদ:Except his wife." We [i.e., Allāh] decreed that she is of those who remain behind.1
15:61

فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ

বাংলা তরজমা:আল্লাহর প্রেরিতরা যখন লূত পরিবারের নিকট আসল,
ইংরেজি অনুবাদ:And when the messengers came to the family of Lot,
15:62

قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ

বাংলা তরজমা:সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’
ইংরেজি অনুবাদ:He said, "Indeed, you are people unknown."
15:63

قَالُوا۟ بَلْ جِئْنَـٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ

বাংলা তরজমা:তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল।
ইংরেজি অনুবাদ:They said, "But we have come to you with that about which they were disputing,
15:64

وَأَتَيْنَـٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَـٰدِقُونَ

বাংলা তরজমা:তোমার কাছে আমরা সত্য নিয়েই এসেছি, আর আমরা অবশ্যই সত্যবাদী।
ইংরেজি অনুবাদ:And we have come to you with truth, and indeed, we are truthful.
15:65

فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَـٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ

বাংলা তরজমা:কাজেই কিছুটা রাত থাকতে তুমি তোমার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড় আর তুমি তাদের পেছনে পেছনে চলতে থাক। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায় বরং যেখানে যেতে বলা হচ্ছে চলে যাও।’
ইংরেজি অনুবাদ:So set out with your family during a portion of the night and follow behind them and let not anyone among you look back and continue on to where you are commanded."
15:66

وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَـٰٓؤُلَآءِ مَقْطُوعٌ مُّصْبِحِينَ

বাংলা তরজমা:আমি লূতকে এ সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে, সকাল হতে না হতেই সমূলে ধ্বংস করা হবে।
ইংরেজি অনুবাদ:And We conveyed to him [the decree] of that matter: that those [sinners] would be eliminated by early morning.
15:67

وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ

বাংলা তরজমা:শহরের লোকেরা আনন্দ সহকারে (লূতের ঘরে) উপস্থিত হল।
ইংরেজি অনুবাদ:And the people of the city came rejoicing.1
15:68

قَالَ إِنَّ هَـٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ

বাংলা তরজমা:লূত বলল, ‘এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না।
ইংরেজি অনুবাদ:[Lot] said, "Indeed, these are my guests, so do not shame me.
15:69

وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ

বাংলা তরজমা:তোমরা আল্লাহকে ভয় কর, আমাকে লজ্জিত করো না।’
ইংরেজি অনুবাদ:And fear Allāh and do not disgrace me."
15:70

قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:তারা বলল, দুনিয়াব্যাপী বিষয় নিয়ে কথা বলতে আমরা কি তোমাকে নিষেধ করিনি?’
ইংরেজি অনুবাদ:They said, "Have we not forbidden you from [protecting] people?"
15:71

قَالَ هَـٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَـٰعِلِينَ

বাংলা তরজমা:(লূত (আ.)) বলল, ‘তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই আমার (জাতির) কন্যারা আছে।’
ইংরেজি অনুবাদ:[Lot] said, "These are my daughters1 - if you would be doers [of lawful marriage]."
15:72

لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ

বাংলা তরজমা:তোমার জীবনের শপথ হে নাবী! তারা উন্মত্ত নেশায় আত্মহারা হয়ে পড়েছিল।
ইংরেজি অনুবাদ:By your life, [O Muḥammad], indeed they were, in their intoxication, wandering blindly.
15:73

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ

বাংলা তরজমা:সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
ইংরেজি অনুবাদ:So the shriek1 seized them at sunrise.
15:74

فَجَعَلْنَا عَـٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ

বাংলা তরজমা:আর আমি সে জনপদকে উল্টে (উপর-নীচ) করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।
ইংরেজি অনুবাদ:And We made the highest part [of the city] its lowest and rained upon them stones of hard clay.
15:75

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّلْمُتَوَسِّمِينَ

বাংলা তরজমা:এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।
ইংরেজি অনুবাদ:Indeed in that are signs for those who discern.
15:76

وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍ

বাংলা তরজমা:এটি মানুষের চলাচল পথের পাশেই বিদ্যমান।
ইংরেজি অনুবাদ:And indeed, they [i.e., those cities] are [situated] on an established road.
15:77

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign for the believers.
15:78

وَإِن كَانَ أَصْحَـٰبُ ٱلْأَيْكَةِ لَظَـٰلِمِينَ

বাংলা তরজমা:আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।
ইংরেজি অনুবাদ:And the companions of the thicket [i.e., the people of Madyan] were [also] wrongdoers,
15:79

فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُّبِينٍ

বাংলা তরজমা:কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত।
ইংরেজি অনুবাদ:So We took retribution from them, and indeed, both [cities] are on a clear highway.
15:80

وَلَقَدْ كَذَّبَ أَصْحَـٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:হিজর-এর লোকেরাও রসূলদেরকে অমান্য করেছিল।
ইংরেজি অনুবাদ:And certainly did the companions of al-Ḥijr1 [i.e., the Thamūd] deny the messengers.
15:81

وَءَاتَيْنَـٰهُمْ ءَايَـٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ

বাংলা তরজমা:আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম কিন্তু তাত্থেকে তারা মুখ ফিরিয়েই রেখেছিল।
ইংরেজি অনুবাদ:And We gave them Our signs, but from them they were turning away.
15:82

وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ

বাংলা তরজমা:তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত।
ইংরেজি অনুবাদ:And they used to carve from the mountains, houses, feeling secure.
15:83

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ

বাংলা তরজমা:অতঃপর এক সকালে প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
ইংরেজি অনুবাদ:But the shriek seized them at early morning,
15:84

فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

বাংলা তরজমা:তাদের উপার্জন তাদের কোন কাজে আসল না।
ইংরেজি অনুবাদ:So nothing availed them [from] what they used to earn.
15:85

وَمَا خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَـَٔاتِيَةٌ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ

বাংলা তরজমা:আমি আসমানসমূহ, যমীন আর এ দু’য়ের মাঝে যা কিছু আছে প্রকৃত উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি। ক্বিয়ামাত অবশ্যই আসবে, কাজেই উত্তম পন্থায় (তাদেরকে) এড়িয়ে যাও।
ইংরেজি অনুবাদ:And We have not created the heavens and earth and that between them except in truth. And indeed, the Hour is coming; so forgive with gracious forgiveness.
15:86

إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّـٰقُ ٱلْعَلِيمُ

বাংলা তরজমা:নিশ্চয় তোমার প্রতিপালক তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞ।
ইংরেজি অনুবাদ:Indeed, your Lord - He is the Knowing Creator.
15:87

وَلَقَدْ ءَاتَيْنَـٰكَ سَبْعًا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ

বাংলা তরজমা:আমি তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ আবৃত্ত সপ্ত আয়াত আর মহা কুরআন।
ইংরেজি অনুবাদ:And We have certainly given you, [O Muḥammad], seven of the often repeated [verses]1 and the great Qur’ān.
15:88

لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:তুমি দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চোখ তুলে তাকিও না যা আমি তাদের বিভিন্ন লোকেদের দিয়েছি। (তারা ভুল চিন্তা ও ভুল কর্মের মাধ্যমে নিজেদের ভয়াবহ পরিণাম ডেকে আনছে, এমতাবস্থায়) তাদের জন্য তুমি দুঃখ করো না, আর মু’মিনদের জন্য তোমার (অনুকম্পার) ডানা মেলে দাও।
ইংরেজি অনুবাদ:Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of them [i.e., the disbelievers], and do not grieve over them. And lower your wing [i.e., show kindness] to the believers.
15:89

وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ

বাংলা তরজমা:আর বলে দাও, ‘আমি তো স্পষ্ট ভাষায় সতর্ককারী মাত্র।’
ইংরেজি অনুবাদ:And say, "Indeed, I am the clear warner" -
15:90

كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ

বাংলা তরজমা:যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল (আল্লাহর কিতাবকে) বিভক্তকারী (ইয়াহূদী ও খ্রীস্টান)দের উপর।
ইংরেজি অনুবাদ:Just as We had revealed [scriptures] to the separators1
15:91

ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ

বাংলা তরজমা:যারা কুরআনকে (নিজেদের খেয়াল খুশিমত) ভাগ ভাগ করে ফেলেছে (যেটা ইচ্ছে মানছে, যেটা ইচ্ছে অমান্য করছে)।
ইংরেজি অনুবাদ:Who have made the Qur’ān into portions.1
15:92

فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ أَجْمَعِينَ

বাংলা তরজমা:অতএব শপথ তোমার রব্বের! তাদের সববাইকে অবশ্য অবশ্যই আমি জিজ্ঞেস করব ।
ইংরেজি অনুবাদ:So by your Lord, We will surely question them all
15:93

عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ

বাংলা তরজমা:তারা যা করছে সে সম্পর্কে।
ইংরেজি অনুবাদ:About what they used to do.
15:94

فَٱصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ

বাংলা তরজমা:কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে শোরে প্রকাশ্যে প্রচার কর, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।
ইংরেজি অনুবাদ:Then declare what you are commanded1 and turn away from the polytheists.2
15:95

إِنَّا كَفَيْنَـٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ

বাংলা তরজমা:(সেই) ঠাট্টা-বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট
ইংরেজি অনুবাদ:Indeed, We are sufficient for you against the mockers
15:96

ٱلَّذِينَ يَجْعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ

বাংলা তরজমা:যারা আল্লাহর সাথে অন্যকেও ইলাহ বানিয়ে নিয়েছে, (কাজেই শিরকের পরিণতি কী) শীঘ্রই তারা জানতে পারবে।
ইংরেজি অনুবাদ:Who make [equal] with Allāh another deity. But they are going to know.
15:97

وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ

বাংলা তরজমা:আমি জানি, তারা যে সব কথা-বার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়।
ইংরেজি অনুবাদ:And We already know that your breast is constrained by what they say.
15:98

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّـٰجِدِينَ

বাংলা তরজমা:কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা কর, আর সাজদাহকারীদের দলভুক্ত হও।
ইংরেজি অনুবাদ:So exalt [Allāh] with praise of your Lord and be of those who prostrate [to Him].
15:99

وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ

বাংলা তরজমা:আর তোমার রব্বের ‘ইবাদাত করতে থাক তোমার সুনিশ্চিত ক্ষণের (অর্থাৎ মৃত্যুর) আগমন পর্যন্ত।
ইংরেজি অনুবাদ:And worship your Lord until there comes to you the certainty [i.e., death].
← পূর্ববর্তী: ইবরাহীমপরবর্তী: আন-নাহল →