আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

القلم
সূরা নং 68মাক্কী সূরা52টি আয়াত
القلم

সূরা আল-কলম

অর্থ: কলম (The Pen)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

68:1

نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ

বাংলা তরজমা:নূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।
ইংরেজি অনুবাদ:Nūn.1 By the pen and what they inscribe,
68:2

مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ

বাংলা তরজমা:তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।
ইংরেজি অনুবাদ:You are not, [O Muḥammad], by the favor of your Lord, a madman.
68:3

وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ

বাংলা তরজমা:তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,
ইংরেজি অনুবাদ:And indeed, for you is a reward uninterrupted.
68:4

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

বাংলা তরজমা:নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।
ইংরেজি অনুবাদ:And indeed, you are of a great moral character.
68:5

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ

বাংলা তরজমা:শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,
ইংরেজি অনুবাদ:So you will see and they will see.
68:6

بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ

বাংলা তরজমা:তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।
ইংরেজি অনুবাদ:Which of you is the afflicted [by a devil].
68:7

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ

বাংলা তরজমা:তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।
ইংরেজি অনুবাদ:Indeed, your Lord is most knowing of who has gone astray from His way, and He is most knowing of the [rightly] guided.
68:8

فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।
ইংরেজি অনুবাদ:Then do not obey the deniers.
68:9

وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ

বাংলা তরজমা:তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,
ইংরেজি অনুবাদ:They wish that you would soften [in your position], so they would soften [toward you].
68:10

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ

বাংলা তরজমা:তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।
ইংরেজি অনুবাদ:And do not obey every worthless habitual swearer
68:11

هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ

বাংলা তরজমা:যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,
ইংরেজি অনুবাদ:[And] scorner, going about with malicious gossip -
68:12

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ

বাংলা তরজমা:যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,
ইংরেজি অনুবাদ:A preventer of good, transgressing and sinful,
68:13

عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ

বাংলা তরজমা:কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।
ইংরেজি অনুবাদ:Cruel, moreover, and an illegitimate pretender.1
68:14

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ

বাংলা তরজমা:কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।
ইংরেজি অনুবাদ:Because he is a possessor of wealth and children,
68:15

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।
ইংরেজি অনুবাদ:When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."
68:16

سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ

বাংলা তরজমা:আমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।
ইংরেজি অনুবাদ:We will brand him upon the snout.1
68:17

إِنَّا بَلَوْنَـٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ

বাংলা তরজমা:আমি এদেরকে (অর্থাৎ মক্কাবাসীদেরকে) পরীক্ষা করেছি যেমন আমি বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। যখন তারা কসম করে বলেছিল যে, তারা সকাল বেলায় অবশ্যই বাগানের ফল সংগ্রহ করে নেবে।
ইংরেজি অনুবাদ:Indeed, We have tried them as We tried the companions of the garden, when they swore to cut its fruit in the [early] morning
68:18

وَلَا يَسْتَثْنُونَ

বাংলা তরজমা:তারা ‘ইনশাআল্লাহ’ বলেনি।
ইংরেজি অনুবাদ:Without making exception.1
68:19

فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ

বাংলা তরজমা:অতঃপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পড়ল যখন তারা ছিল নিদ্রিত।
ইংরেজি অনুবাদ:So there came upon it [i.e., the garden] an affliction from your Lord while they were asleep.
68:20

فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ

বাংলা তরজমা:যার ফলে তা হয়ে গেল বিবর্ণ কাটা ফসলের মত।
ইংরেজি অনুবাদ:And it became as though reaped.
68:21

فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ

বাংলা তরজমা:সকালে একে অপরকে ডেকে বলল,
ইংরেজি অনুবাদ:And they called one another at morning,
68:22

أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَـٰرِمِينَ

বাংলা তরজমা:‘তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল।
ইংরেজি অনুবাদ:[Saying], "Go early to your crop if you would cut the fruit."
68:23

فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَـٰفَتُونَ

বাংলা তরজমা:তারা চুপি চুপি কথা বলতে বলতে চলল।
ইংরেজি অনুবাদ:So they set out, while lowering their voices,
68:24

أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ

বাংলা তরজমা:‘আজ যেন সেখানে তোমাদের কাছে মিসকীনরা অবশ্যই ঢুকতে না পারে।’
ইংরেজি অনুবাদ:[Saying], "There will surely not enter it today upon you [any] poor person."
68:25

وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَـٰدِرِينَ

বাংলা তরজমা:তারা এক (অন্যায়) সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল।
ইংরেজি অনুবাদ:And they went early in determination, [assuming themselves] able.1
68:26

فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ

বাংলা তরজমা:অতঃপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল, ‘‘আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি,
ইংরেজি অনুবাদ:But when they saw it, they said, "Indeed, we are lost;
68:27

بَلْ نَحْنُ مَحْرُومُونَ

বাংলা তরজমা:(অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠল) বরং আমরা তো কপাল পোড়া।’’
ইংরেজি অনুবাদ:Rather, we have been deprived."
68:28

قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ

বাংলা তরজমা:তাদের মধ্যেকার সবচেয়ে ভাল লোকটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’
ইংরেজি অনুবাদ:The most moderate of them said, "Did I not say to you, 'Why do you not exalt [Allāh]?'"1
68:29

قَالُوا۟ سُبْحَـٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ

বাংলা তরজমা:তারা বলল, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা সীমালঙ্ঘনকারীই ছিলাম।’
ইংরেজি অনুবাদ:They said, "Exalted is our Lord! Indeed, we were wrongdoers."
68:30

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَـٰوَمُونَ

বাংলা তরজমা:অতঃপর তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল।
ইংরেজি অনুবাদ:Then they approached one another, blaming each other.
68:31

قَالُوا۟ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَـٰغِينَ

বাংলা তরজমা:তারা বলল, ‘দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী,
ইংরেজি অনুবাদ:They said, "O woe to us; indeed we were transgressors.
68:32

عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

বাংলা তরজমা:সম্ভবতঃ আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে উত্তম (বাগান) দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম।’
ইংরেজি অনুবাদ:Perhaps our Lord will substitute for us [one] better than it. Indeed, we are toward our Lord desirous."1
68:33

كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

বাংলা তরজমা:‘আযাব এ রকমই হয়ে থাকে। আর আখিরাতের ‘আযাব তো সবচেয়ে কঠিন। যদি তারা জানত!
ইংরেজি অনুবাদ:Such is the punishment [of this world]. And the punishment of the Hereafter is greater, if they only knew.
68:34

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

বাংলা তরজমা:মুত্তাক্বীদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে নি‘মাতে পরিপূর্ণ জান্নাত।
ইংরেজি অনুবাদ:Indeed, for the righteous with their Lord are the Gardens of Pleasure.
68:35

أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ

বাংলা তরজমা:আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মত গণ্য করব?
ইংরেজি অনুবাদ:Then will We treat the Muslims like the criminals?
68:36

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

বাংলা তরজমা:তোমাদের কী হয়েছে, তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ?
ইংরেজি অনুবাদ:What is [the matter] with you? How do you judge?
68:37

أَمْ لَكُمْ كِتَـٰبٌ فِيهِ تَدْرُسُونَ

বাংলা তরজমা:তোমাদের কাছে কি (আল্লাহর নাযিলকৃত) কোন কিতাব আছে যা পড়ে তোমরা জানতে পার যে,
ইংরেজি অনুবাদ:Or do you have a scripture in which you learn
68:38

إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

বাংলা তরজমা:তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ কর?
ইংরেজি অনুবাদ:That indeed for you is whatever you choose?
68:39

أَمْ لَكُمْ أَيْمَـٰنٌ عَلَيْنَا بَـٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ

বাংলা তরজমা:অথবা তোমাদের জন্য আমার উপর কি ক্বিয়ামত পর্যন্ত বলবৎ কোন দায়বদ্ধতা আছে যে, তোমরা যা দাবী করবে তাই পাবে?
ইংরেজি অনুবাদ:Or do you have oaths [binding] upon Us, extending until the Day of Resurrection, that indeed for you is whatever you judge?
68:40

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ

বাংলা তরজমা:তুমি তাদেরকে জিজ্ঞেস কর (আল্লাহ যে তাদের সঙ্গে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ) এ ব্যাপারে তাদের মধ্যে কোন্ ব্যক্তি জামিনদার (গ্যারান্টর)?
ইংরেজি অনুবাদ:Ask them which of them, for that [claim], is responsible.
68:41

أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ

বাংলা তরজমা:অথবা তাদের কি শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে হাজির করুক- তারা যদি সত্যবাদী হয়ে থাকে।
ইংরেজি অনুবাদ:Or do they have partners?1 Then let them bring their partners, if they should be truthful.
68:42

يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ

বাংলা তরজমা:যেদিন (ক্বিয়ামতে) পায়ের গোছা (হাঁটুর নিম্নভাগ) উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না।
ইংরেজি অনুবাদ:The Day the shin will be uncovered1 and they are invited to prostration but they [i.e., the disbelievers] will not be able,
68:43

خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَـٰلِمُونَ

বাংলা তরজমা:তাদের দৃষ্টি হবে অবনত, অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। (দুনিয়াতে) তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সেজদা করার জন্য ডাকা হত (কিন্তু তারা সেজদা করত না)
ইংরেজি অনুবাদ:Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound.1
68:44

فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ

বাংলা তরজমা:কাজেই ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এ বাণীকে অস্বীকার করেছে। আমি তাদেরকে ক্রমে ক্রমে আস্তে আস্তে এমনভাবে ধরে টান দিব যে, তারা একটু টেরও পাবে না।
ইংরেজি অনুবাদ:So leave Me, [O Muḥammad], with [the matter of] whoever denies this statement [i.e., the Qur’ān]. We will progressively lead them [to punishment] from where they do not know.1
68:45

وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ

বাংলা তরজমা:আমি তাদেরকে (লম্বা) সময় দেই, আমার কৌশল বড়ই মজবুত।
ইংরেজি অনুবাদ:And I will give them time. Indeed, My plan is firm.
68:46

أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ

বাংলা তরজমা:তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, দেনার দায়ভার বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে?
ইংরেজি অনুবাদ:Or do you ask of them a payment, so they are by debt burdened down?
68:47

أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ

বাংলা তরজমা:নাকি তাদের কাছে গায়বের খবর আছে যা তা তারা লিখে রাখে।
ইংরেজি অনুবাদ:Or have they [knowledge of] the unseen, so they write [it] down?
68:48

فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ

বাংলা তরজমা:কাজেই তুমি তোমার প্রতিপালকের হুকুমের জন্য ধৈর্য ধরে অপেক্ষা কর, আর মাছওয়ালা [ইউনুস (আঃ)] এর মত (অধৈর্য) হয়ো না। স্মরণ কর যখন সে (তার প্রতিপালককে ডাক দিয়েছিল চিন্তায় দুঃখে আচ্ছন্ন হয়ে।
ইংরেজি অনুবাদ:Then be patient for the decision of your Lord, [O Muḥammad], and be not like the companion of the fish [i.e., Jonah] when he called out while he was distressed.
68:49

لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ

বাংলা তরজমা:তার প্রতিপালকের অনুগ্রহ যদি তার কাছে না পৌঁছত, তাহলে সে লাঞ্ছিত অবস্থায় ধুঁধুঁ বালুকাময় তীরে নিক্ষিপ্ত হত।
ইংরেজি অনুবাদ:If not that a favor [i.e., mercy] from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured.1
68:50

فَٱجْتَبَـٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ

বাংলা তরজমা:এভাবে তার প্রতিপালক তাকে বেছে নিলেন আর তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।
ইংরেজি অনুবাদ:And his Lord chose him and made him of the righteous.
68:51

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَـٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ

বাংলা তরজমা:কাফিররা যখন কুরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে। আর তারা বলে, ‘‘সে তো অবশ্যই পাগল।’’
ইংরেজি অনুবাদ:And indeed, those who disbelieve would almost make you slip with their eyes [i.e., looks] when they hear the message, and they say, "Indeed, he is mad."
68:52

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:অথচ এ কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়।
ইংরেজি অনুবাদ:But it is not except a reminder to the worlds.
← পূর্ববর্তী: আল-মুলকপরবর্তী: আল-হাক্কাহ →