আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الضحى
সূরা নং 93মাক্কী সূরা11টি আয়াত
الضحى

সূরা আদ-দুহা

অর্থ: পূর্বাহ্নের সুর্যকিরণ (The Morning Hours)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

93:1

وَٱلضُّحَىٰ

বাংলা তরজমা:সকালের উজ্জ্বল আলোর শপথ,
ইংরেজি অনুবাদ:By the morning brightness
93:2

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ

বাংলা তরজমা:রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম,
ইংরেজি অনুবাদ:And [by] the night when it covers with darkness,1
93:3

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

বাংলা তরজমা:তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন।
ইংরেজি অনুবাদ:Your Lord has not taken leave of you, [O Muḥammad], nor has He detested [you].
93:4

وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ

বাংলা তরজমা:অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট।
ইংরেজি অনুবাদ:And the Hereafter is better for you than the first [life].
93:5

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

বাংলা তরজমা:শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
ইংরেজি অনুবাদ:And your Lord is going to give you, and you will be satisfied.
93:6

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ

বাংলা তরজমা:তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
ইংরেজি অনুবাদ:Did He not find you an orphan and give [you] refuge?
93:7

وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ

বাংলা তরজমা:তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ।
ইংরেজি অনুবাদ:And He found you lost and guided [you],
93:8

وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ

বাংলা তরজমা:তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত।
ইংরেজি অনুবাদ:And He found you poor and made [you] self-sufficient.
93:9

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ

বাংলা তরজমা:কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।
ইংরেজি অনুবাদ:So as for the orphan, do not oppress [him].
93:10

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ

বাংলা তরজমা:এবং ভিক্ষুককে ধমক দিবে না।
ইংরেজি অনুবাদ:And as for the petitioner,1 do not repel [him].
93:11

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

বাংলা তরজমা:আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।
ইংরেজি অনুবাদ:But as for the favor of your Lord, report [it].
← পূর্ববর্তী: আল-লাইলপরবর্তী: আল-ইনশিরাহ →