আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

عبس
সূরা নং 80মাক্কী সূরা42টি আয়াত
عبس

সূরা 'আবাসা

অর্থ: সে ভ্রু কুঁচকালো (He Frowned)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

80:1

عَبَسَ وَتَوَلَّىٰٓ

বাংলা তরজমা:(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।
ইংরেজি অনুবাদ:He [i.e., the Prophet (ﷺ) ] frowned and turned away
80:2

أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

বাংলা তরজমা:(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।
ইংরেজি অনুবাদ:Because there came to him the blind man,1 [interrupting].
80:3

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

বাংলা তরজমা:(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
ইংরেজি অনুবাদ:But what would make you perceive, [O Muḥammad], that perhaps he might be purified1
80:4

أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

বাংলা তরজমা:কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।
ইংরেজি অনুবাদ:Or be reminded and the remembrance would benefit him?
80:5

أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

বাংলা তরজমা:পক্ষান্তরে যে পরোয়া করে না,
ইংরেজি অনুবাদ:As for he who thinks himself without need,1
80:6

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

বাংলা তরজমা:তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।
ইংরেজি অনুবাদ:To him you give attention.
80:7

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

বাংলা তরজমা:সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।
ইংরেজি অনুবাদ:And not upon you [is any blame] if he will not be purified.1
80:8

وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

বাংলা তরজমা:পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।
ইংরেজি অনুবাদ:But as for he who came to you striving [for knowledge]
80:9

وَهُوَ يَخْشَىٰ

বাংলা তরজমা:আর সে ভয়ও করে,
ইংরেজি অনুবাদ:While he fears [Allāh],
80:10

فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

বাংলা তরজমা:তুমি তার প্রতি অমনোযোগী হলে।
ইংরেজি অনুবাদ:From him you are distracted.
80:11

كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ

বাংলা তরজমা:না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,
ইংরেজি অনুবাদ:No! Indeed, they [i.e., these verses] are a reminder;
80:12

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

বাংলা তরজমা:কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
ইংরেজি অনুবাদ:So whoever wills may remember it.1
80:13

فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ

বাংলা তরজমা:(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে
ইংরেজি অনুবাদ:[It is recorded] in honored sheets,
80:14

مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ

বাংলা তরজমা:সমুন্নত, পবিত্র।
ইংরেজি অনুবাদ:Exalted and purified,
80:15

بِأَيْدِى سَفَرَةٍ

বাংলা তরজমা:(এমন) লেখকদের হাতে
ইংরেজি অনুবাদ:[Carried] by the hands of messenger-angels,
80:16

كِرَامٍۭ بَرَرَةٍ

বাংলা তরজমা:(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।
ইংরেজি অনুবাদ:Noble and dutiful.
80:17

قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ

বাংলা তরজমা:মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
ইংরেজি অনুবাদ:Destroyed [i.e., cursed] is man;1 how disbelieving is he.
80:18

مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

বাংলা তরজমা:আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
ইংরেজি অনুবাদ:From what thing [i.e., substance] did He create him?
80:19

مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

বাংলা তরজমা:শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।
ইংরেজি অনুবাদ:From a sperm-drop He created him and destined for him;1
80:20

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

বাংলা তরজমা:অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।
ইংরেজি অনুবাদ:Then He eased the way for him;1
80:21

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

বাংলা তরজমা:অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
ইংরেজি অনুবাদ:Then He causes his death and provides a grave for him.1
80:22

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

বাংলা তরজমা:অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
ইংরেজি অনুবাদ:Then when He wills, He will resurrect him.
80:23

كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

বাংলা তরজমা:না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
ইংরেজি অনুবাদ:No! He [i.e., man] has not yet accomplished what He commanded him.
80:24

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

বাংলা তরজমা:মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
ইংরেজি অনুবাদ:Then let mankind look at his food -
80:25

أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا

বাংলা তরজমা:আমি প্রচুর পানি ঢালি,
ইংরেজি অনুবাদ:How We poured down water in torrents,
80:26

ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

বাংলা তরজমা:তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,
ইংরেজি অনুবাদ:Then We broke open the earth, splitting [it with sprouts],
80:27

فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا

বাংলা তরজমা:অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,
ইংরেজি অনুবাদ:And caused to grow within it grain
80:28

وَعِنَبًا وَقَضْبًا

বাংলা তরজমা:আঙ্গুর, তাজা শাক-শব্জী,
ইংরেজি অনুবাদ:And grapes and herbage
80:29

وَزَيْتُونًا وَنَخْلًا

বাংলা তরজমা:যয়তূন, খেজুর,
ইংরেজি অনুবাদ:And olive and palm trees
80:30

وَحَدَآئِقَ غُلْبًا

বাংলা তরজমা:আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,
ইংরেজি অনুবাদ:And gardens of dense shrubbery
80:31

وَفَـٰكِهَةً وَأَبًّا

বাংলা তরজমা:আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।
ইংরেজি অনুবাদ:And fruit and grass -
80:32

مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

বাংলা তরজমা:তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।
ইংরেজি অনুবাদ:[As] enjoyment [i.e., provision] for you and your grazing livestock.
80:33

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

বাংলা তরজমা:অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;
ইংরেজি অনুবাদ:But when there comes the Deafening Blast1
80:34

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

বাংলা তরজমা:সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
ইংরেজি অনুবাদ:On the Day a man will flee from his brother
80:35

وَأُمِّهِۦ وَأَبِيهِ

বাংলা তরজমা:তার মা, তার বাপ,
ইংরেজি অনুবাদ:And his mother and his father
80:36

وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ

বাংলা তরজমা:তার স্ত্রী ও তার সন্তান থেকে,
ইংরেজি অনুবাদ:And his wife and his children,
80:37

لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

বাংলা তরজমা:সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।
ইংরেজি অনুবাদ:For every man, that Day, will be a matter adequate for him.1
80:38

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

বাংলা তরজমা:সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,
ইংরেজি অনুবাদ:[Some] faces, that Day, will be bright -
80:39

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ

বাংলা তরজমা:সহাস্য, উৎফুল্ল।
ইংরেজি অনুবাদ:Laughing, rejoicing at good news.
80:40

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

বাংলা তরজমা:সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।
ইংরেজি অনুবাদ:And [other] faces, that Day, will have upon them dust.
80:41

تَرْهَقُهَا قَتَرَةٌ

বাংলা তরজমা:কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে।
ইংরেজি অনুবাদ:Blackness will cover them.
80:42

أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

বাংলা তরজমা:তারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী, পাপাচারী।
ইংরেজি অনুবাদ:Those are the disbelievers, the wicked ones.
← পূর্ববর্তী: আন-নাযি'আতপরবর্তী: আত-তাকভীর →