আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

التكاثر
সূরা নং 102মাক্কী সূরা8টি আয়াত
التكاثر

সূরা আত-তাকাসুর

অর্থ: প্রাচুর্যের প্রতিযোগিতা (The Rivalry in world increase)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

102:1

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

বাংলা তরজমা:অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
ইংরেজি অনুবাদ:Competition in [worldly] increase diverts you
102:2

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

বাংলা তরজমা:এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
ইংরেজি অনুবাদ:Until you visit the graveyards.1
102:3

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

বাংলা তরজমা:(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
ইংরেজি অনুবাদ:No! You are going to know.
102:4

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

বাংলা তরজমা:আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
ইংরেজি অনুবাদ:Then, no! You are going to know.
102:5

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

বাংলা তরজমা:কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
ইংরেজি অনুবাদ:No! If you only knew with knowledge of certainty...1
102:6

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

বাংলা তরজমা:তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
ইংরেজি অনুবাদ:You will surely see the Hellfire.
102:7

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

বাংলা তরজমা:আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
ইংরেজি অনুবাদ:Then you will surely see it with the eye of certainty.1
102:8

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ

বাংলা তরজমা:তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
ইংরেজি অনুবাদ:Then you will surely be asked that Day about pleasure.1
← পূর্ববর্তী: আল-ক্বারিয়াহপরবর্তী: আল-আসর →