আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

التين
সূরা নং 95মাক্কী সূরা8টি আয়াত
التين

সূরা আত-তীন

অর্থ: ডুমুর (The Fig)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

95:1

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

বাংলা তরজমা:শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
ইংরেজি অনুবাদ:By the fig and the olive1
95:2

وَطُورِ سِينِينَ

বাংলা তরজমা:শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),
ইংরেজি অনুবাদ:And [by] Mount Sinai
95:3

وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

বাংলা তরজমা:আর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ,
ইংরেজি অনুবাদ:And [by] this secure city [i.e., Makkah],
95:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ

বাংলা তরজমা:আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)।
ইংরেজি অনুবাদ:We have certainly created man in the best of stature;1
95:5

ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ

বাংলা তরজমা:আবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)।
ইংরেজি অনুবাদ:Then We return him to the lowest of the low,1
95:6

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

বাংলা তরজমা:কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান।
ইংরেজি অনুবাদ:Except for those who believe and do righteous deeds, for they will have a reward uninterrupted.
95:7

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

বাংলা তরজমা:(ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?
ইংরেজি অনুবাদ:So what yet causes you to deny the Recompense?1
95:8

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ

বাংলা তরজমা:আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?
ইংরেজি অনুবাদ:Is not Allāh the most just of judges?
← পূর্ববর্তী: আল-ইনশিরাহপরবর্তী: আল-আলাক →