আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

المدثر
সূরা নং 74মাক্কী সূরা56টি আয়াত
المدثر

সূরা আল-মুদ্দাসসির

অর্থ: পোশাক পরিহিত (The Cloaked One)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

74:1

يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ

বাংলা তরজমা:ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!
ইংরেজি অনুবাদ:O you who covers himself [with a garment],1
74:2

قُمْ فَأَنذِرْ

বাংলা তরজমা:ওঠ, সতর্ক কর।
ইংরেজি অনুবাদ:Arise and warn.
74:3

وَرَبَّكَ فَكَبِّرْ

বাংলা তরজমা:আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
ইংরেজি অনুবাদ:And your Lord glorify.
74:4

وَثِيَابَكَ فَطَهِّرْ

বাংলা তরজমা:তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।
ইংরেজি অনুবাদ:And your clothing purify.
74:5

وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

বাংলা তরজমা:(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।
ইংরেজি অনুবাদ:And uncleanliness1 avoid.
74:6

وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ

বাংলা তরজমা:(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।
ইংরেজি অনুবাদ:And do not confer favor to acquire more1.
74:7

وَلِرَبِّكَ فَٱصْبِرْ

বাংলা তরজমা:তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।
ইংরেজি অনুবাদ:But for your Lord be patient.
74:8

فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ

বাংলা তরজমা:যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,
ইংরেজি অনুবাদ:And when the trumpet is blown,
74:9

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

বাংলা তরজমা:সেদিনটি হবে বড়ই কঠিন দিন,
ইংরেজি অনুবাদ:That Day will be a difficult day
74:10

عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ

বাংলা তরজমা:(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।
ইংরেজি অনুবাদ:For the disbelievers - not easy.
74:11

ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

বাংলা তরজমা:ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
ইংরেজি অনুবাদ:Leave Me with the one I created alone1
74:12

وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا

বাংলা তরজমা:আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,
ইংরেজি অনুবাদ:And to whom I granted extensive wealth
74:13

وَبَنِينَ شُهُودًا

বাংলা তরজমা:আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।
ইংরেজি অনুবাদ:And children present [with him]
74:14

وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا

বাংলা তরজমা:এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।
ইংরেজি অনুবাদ:And spread [everything] before him, easing [his life].
74:15

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

বাংলা তরজমা:এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।
ইংরেজি অনুবাদ:Then he desires that I should add more.
74:16

كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا

বাংলা তরজমা:কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।
ইংরেজি অনুবাদ:No! Indeed, he has been toward Our verses obstinate.
74:17

سَأُرْهِقُهُۥ صَعُودًا

বাংলা তরজমা:শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।
ইংরেজি অনুবাদ:I will cover him with arduous torment.
74:18

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

বাংলা তরজমা:সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,
ইংরেজি অনুবাদ:Indeed, he thought and deliberated.1
74:19

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

বাংলা তরজমা:ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!
ইংরেজি অনুবাদ:So may he be destroyed [for] how he deliberated.
74:20

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

বাংলা তরজমা:আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!
ইংরেজি অনুবাদ:Then may he be destroyed [for] how he deliberated.
74:21

ثُمَّ نَظَرَ

বাংলা তরজমা:তারপর সে তাকালো।
ইংরেজি অনুবাদ:Then he considered [again];
74:22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

বাংলা তরজমা:তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো।
ইংরেজি অনুবাদ:Then he frowned and scowled;
74:23

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

বাংলা তরজমা:তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল।
ইংরেজি অনুবাদ:Then he turned back and was arrogant
74:24

فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

বাংলা তরজমা:তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।
ইংরেজি অনুবাদ:And said, "This is not but magic imitated [from others].
74:25

إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ

বাংলা তরজমা:এটা তো মানুষের কথা মাত্র।’
ইংরেজি অনুবাদ:This is not but the word of a human being."
74:26

سَأُصْلِيهِ سَقَرَ

বাংলা তরজমা:শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
ইংরেজি অনুবাদ:I will drive him into Saqar.1
74:27

وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ

বাংলা তরজমা:তুমি কি জান জাহান্নামের আগুন কী?
ইংরেজি অনুবাদ:And what can make you know what is Saqar?
74:28

لَا تُبْقِى وَلَا تَذَرُ

বাংলা তরজমা:তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না।
ইংরেজি অনুবাদ:It lets nothing remain and leaves nothing [unburned],
74:29

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

বাংলা তরজমা:চামড়া ঝলসে দেবে।
ইংরেজি অনুবাদ:Altering [i.e., blackening] the skins.
74:30

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

বাংলা তরজমা:সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা।
ইংরেজি অনুবাদ:Over it are nineteen [angels].
74:31

وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

বাংলা তরজমা:আমিই কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আর তাদের (এই) সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি (কেননা তারা এ কথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র ঊনিশ জন ফেরেশতা বিশাল জাহান্নামের যাবতীয় দায়িত্ব পালন করবে) আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ঈমানদারগণ যেন কোন রকম সন্দেহের মধ্যে না থাকে। যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে উঠে, ‘‘ এ ধরণের কথা দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন?’’ এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। তোমার প্রতিপালকের বাহিনী (কারা এবং এর স্যখ্যা কত সে) সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। (জাহান্নামের) এ (বর্ণনা দেয়া হল) কেবল মানুষের নসীহত লাভের জন্য।
ইংরেজি অনুবাদ:And We have not made the keepers of the Fire except angels. And We have not made their number except as a trial for those who disbelieve - that those who were given the Scripture will be convinced and those who have believed will increase in faith and those who were given the Scripture and the believers will not doubt and that those in whose hearts is disease [i.e., hypocrisy] and the disbelievers will say, "What does Allāh intend by this as an example?" Thus does Allāh send astray whom He wills and guide whom He wills. And none knows the soldiers of your Lord except Him. And it [i.e., mention of the Fire] is not but a reminder to humanity.
74:32

كَلَّا وَٱلْقَمَرِ

বাংলা তরজমা:(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,
ইংরেজি অনুবাদ:No! By the moon.
74:33

وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ

বাংলা তরজমা:রাতের কসম যখন তার অবসান হয়,
ইংরেজি অনুবাদ:And [by] the night when it departs.
74:34

وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ

বাংলা তরজমা:প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,
ইংরেজি অনুবাদ:And [by] the morning when it brightens,
74:35

إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ

বাংলা তরজমা:এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,
ইংরেজি অনুবাদ:Indeed, it [i.e., the Fire] is of the greatest [afflictions].
74:36

نَذِيرًا لِّلْبَشَرِ

বাংলা তরজমা:মানুষের জন্য সতর্ককারী,
ইংরেজি অনুবাদ:As a warning to humanity -
74:37

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

বাংলা তরজমা:তোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য
ইংরেজি অনুবাদ:To whoever wills among you to proceed1 or stay behind.
74:38

كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

বাংলা তরজমা:প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
ইংরেজি অনুবাদ:Every soul, for what it has earned, will be retained1.
74:39

إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ

বাংলা তরজমা:কিন্তু ডান পাশের লোকেরা নয়।
ইংরেজি অনুবাদ:Except the companions of the right,1.
74:40

فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ

বাংলা তরজমা:তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে
ইংরেজি অনুবাদ:[Who will be] in gardens, questioning each other
74:41

عَنِ ٱلْمُجْرِمِينَ

বাংলা তরজমা:অপরাধীদের সম্পর্কে
ইংরেজি অনুবাদ:About the criminals,
74:42

مَا سَلَكَكُمْ فِى سَقَرَ

বাংলা তরজমা:‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?
ইংরেজি অনুবাদ:[And asking them], "What put you into Saqar?"
74:43

قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ

বাংলা তরজমা:তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না,
ইংরেজি অনুবাদ:They will say, "We were not of those who prayed,
74:44

وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ

বাংলা তরজমা:আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না,
ইংরেজি অনুবাদ:Nor did we used to feed the poor.
74:45

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ

বাংলা তরজমা:আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।
ইংরেজি অনুবাদ:And we used to enter into vain discourse with those who engaged [in it],
74:46

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ

বাংলা তরজমা:আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
ইংরেজি অনুবাদ:And we used to deny the Day of Recompense
74:47

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ

বাংলা তরজমা:আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’
ইংরেজি অনুবাদ:Until there came to us the certainty [i.e., death]."
74:48

فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ

বাংলা তরজমা:তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।
ইংরেজি অনুবাদ:So there will not benefit them the intercession of [any] intercessors.
74:49

فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ

বাংলা তরজমা:তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?
ইংরেজি অনুবাদ:Then what is [the matter] with them that they are, from the reminder, turning away.
74:50

كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ

বাংলা তরজমা:তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,
ইংরেজি অনুবাদ:As if they were alarmed donkeys.
74:51

فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ

বাংলা তরজমা:সিংহের সামনে থেকে পালাচ্ছে।
ইংরেজি অনুবাদ:Fleeing from a lion?
74:52

بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً

বাংলা তরজমা:বস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।
ইংরেজি অনুবাদ:Rather, every person among them desires that he1 would be given scriptures spread about.2
74:53

كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ

বাংলা তরজমা:না, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।
ইংরেজি অনুবাদ:No! But they do not fear the Hereafter.
74:54

كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ

বাংলা তরজমা:না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।
ইংরেজি অনুবাদ:No! Indeed, it [i.e., the Qur’ān] is a reminder.
74:55

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

বাংলা তরজমা:এক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।
ইংরেজি অনুবাদ:Then whoever wills will remember it.
74:56

وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

বাংলা তরজমা:আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।
ইংরেজি অনুবাদ:And they will not remember except that Allāh wills. He is worthy of fear and adequate for [granting] forgiveness.
← পূর্ববর্তী: আল-মুযযাম্মিলপরবর্তী: আল-কিয়ামাহ →