আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الدخان
সূরা নং 44মাক্কী সূরা59টি আয়াত
الدخان

সূরা আদ-দুখান

অর্থ: ধোঁয়া (The Smoke)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

44:1

حمٓ

বাংলা তরজমা:হা-মীম।
ইংরেজি অনুবাদ:Ḥā, Meem.1
44:2

وَٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ

বাংলা তরজমা:সুস্পষ্ট কিতাবের কসম!
ইংরেজি অনুবাদ:By the clear Book,
44:3

إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةٍ مُّبَـٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ

বাংলা তরজমা:আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, (কেননা) আমি (মানুষকে) সতর্ককারী।
ইংরেজি অনুবাদ:Indeed, We sent it down during a blessed night.1 Indeed, We were to warn [mankind].
44:4

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

বাংলা তরজমা:এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়
ইংরেজি অনুবাদ:Therein [i.e., on that night] is made distinct1 every precise matter -
44:5

أَمْرًا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ

বাংলা তরজমা:আমার আদেশক্রমে, আমিই প্রেরণকারী,
ইংরেজি অনুবাদ:[Every] matter [proceeding] from Us. Indeed, We were to send [a messenger]
44:6

رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

বাংলা তরজমা:তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
ইংরেজি অনুবাদ:As mercy from your Lord. Indeed, He is the Hearing, the Knowing,
44:7

رَبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ

বাংলা তরজমা:আকাশ ও পৃথিবী এবং এ দু’য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক, (তাঁর মর্যাদা যে কত মহান এ কথা উপলব্ধি করে নাও) যদি তোমরা সত্যিকারই বিশ্বাসী হয়ে থাক।
ইংরেজি অনুবাদ:Lord of the heavens and the earth and that between them, if you would be certain.
44:8

لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের পিতৃপুরুষদেরও প্রতিপালক।
ইংরেজি অনুবাদ:There is no deity except Him; He gives life and causes death. [He is] your Lord and the Lord of your first forefathers.
44:9

بَلْ هُمْ فِى شَكٍّ يَلْعَبُونَ

বাংলা তরজমা:কিন্তু তারা সংশয়ের মাঝে খেলায় মত্ত।
ইংরেজি অনুবাদ:But they are in doubt, amusing themselves.
44:10

فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍ مُّبِينٍ

বাংলা তরজমা:অতএব তুমি অপেক্ষা কর সে দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে যা সুস্পষ্ট (ভাবে দেখা যাবে)।
ইংরেজি অনুবাদ:Then watch for the Day when the sky will bring a visible smoke
44:11

يَغْشَى ٱلنَّاسَ ۖ هَـٰذَا عَذَابٌ أَلِيمٌ

বাংলা তরজমা:(যা) মানুষকে ঢেকে নেবে, তা হবে ভয়াবহ শাস্তি।
ইংরেজি অনুবাদ:Covering the people; this is a painful torment.
44:12

رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

বাংলা তরজমা:(তখন তারা আরয করবে)- হে আমাদের পালনকর্তা! আমাদের থেকে শাস্তি সরিয়ে দিন, আমরা ঈমান আনলাম।
ইংরেজি অনুবাদ:[They will say], "Our Lord, remove from us the torment; indeed, we are believers."
44:13

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مُّبِينٌ

বাংলা তরজমা:তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসূল।
ইংরেজি অনুবাদ:How will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger.
44:14

ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌ مَّجْنُونٌ

বাংলা তরজমা:এখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তারা বলছে (সে হল এক) পাগল- যাকে শিখিয়ে দেয়া হয়েছে।
ইংরেজি অনুবাদ:Then they turned away from him and said, "[He was] taught [and is] a madman."
44:15

إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَآئِدُونَ

বাংলা তরজমা:আমি কিছুকালের জন্য ‘আযাব সরিয়ে নেব, তখন তোমরা আগে যা করছিলে তাই আবার করবে।
ইংরেজি অনুবাদ:Indeed, We will remove the torment for a little. Indeed, you [disbelievers] will return [to disbelief].
44:16

يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

বাংলা তরজমা:যেদিন আমি তোমাদেরকে ভীষণভাবে পাকড়াও করব, সেদিন আমি আবশ্যই প্রতিশোধ নেব।
ইংরেজি অনুবাদ:The Day We will strike with the greatest assault, indeed, We will take retribution.
44:17

۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌ كَرِيمٌ

বাংলা তরজমা:তাদের পূর্বে আমি ফেরাউন জাতিকে পরীক্ষা করেছিলাম। তাদের কাছে এসেছিল এক সম্মানিত রসূল।
ইংরেজি অনুবাদ:And We had already tried before them the people of Pharaoh, and there came to them a noble messenger [i.e., Moses],
44:18

أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ ۖ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

বাংলা তরজমা:সে বলেছিল- আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসূল।
ইংরেজি অনুবাদ:[Saying], "Render to me the servants of Allāh.1 Indeed, I am to you a trustworthy messenger,"
44:19

وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ ۖ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ

বাংলা তরজমা:আর আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য দেখাইও না, আমি তোমাদের কাছে (আমার রসূল হওয়ার) সুস্পষ্ট প্রমাণ পেশ করছি।
ইংরেজি অনুবাদ:And [saying], "Be not haughty with Allāh. Indeed, I have come to you with clear evidence.
44:20

وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ

বাংলা তরজমা:আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করছি যাতে তোমরা আমাকে পাথরের আঘাতে হত্যা না কর।
ইংরেজি অনুবাদ:And indeed, I have sought refuge in my Lord and your Lord, lest you stone me.1
44:21

وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ

বাংলা তরজমা:তোমরা যদি আমার প্রতি বিশ্বাস না আনো, কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাক।
ইংরেজি অনুবাদ:But if you do not believe me, then leave me alone."
44:22

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَـٰٓؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُونَ

বাংলা তরজমা:(কিন্তু তারা ছিল আক্রমণমুখী) তখন সে তার পালনকর্তার নিকট দু‘আ করল- এরা অপরাধী জাতি।
ইংরেজি অনুবাদ:And [finally] he called to his Lord that these were a criminal people.
44:23

فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

বাংলা তরজমা:(তখন আমি বললাম) তুমি আমার বান্দাহদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়, তোমাদের পিছু ধাওয়া করা হবে।
ইংরেজি অনুবাদ:[Allāh said], "Then set out with My servants by night. Indeed, you are to be pursued.
44:24

وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ

বাংলা তরজমা:(মূসা বানী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে সমুদ্রকে আবার প্রবহমান করার জন্য স্বীয় লাঠি নিক্ষেপ করলে আল্লাহ বললেন) সমুদ্রকে স্থির থাকতে দাও, তারা (অর্থাৎ ফেরাউনী দল) এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।
ইংরেজি অনুবাদ:And leave the sea in stillness.1 Indeed, they are an army to be drowned."
44:25

كَمْ تَرَكُوا۟ مِن جَنَّـٰتٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা,
ইংরেজি অনুবাদ:How much they left behind of gardens and springs
44:26

وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ

বাংলা তরজমা:শস্য ক্ষেত, আর অভিজাত স্থান,
ইংরেজি অনুবাদ:And crops and noble sites
44:27

وَنَعْمَةٍ كَانُوا۟ فِيهَا فَـٰكِهِينَ

বাংলা তরজমা:আর বিলাস সামগ্রী- যা নিয়ে তারা আনন্দ করত।
ইংরেজি অনুবাদ:And comfort wherein they were amused.
44:28

كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَـٰهَا قَوْمًا ءَاخَرِينَ

বাংলা তরজমা:এমনটাই হয়েছিল, অতঃপর আমি অন্য জাতির লোকদেরকে সে সবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:Thus. And We caused to inherit it another people.
44:29

فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ

বাংলা তরজমা:আসমান আর যমীন তাদের জন্য কাঁদেনি, আর তাদেরকে একটু অবসরও দেয়া হয়নি।
ইংরেজি অনুবাদ:And the heaven and earth wept not for them, nor were they reprieved.
44:30

وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ

বাংলা তরজমা:আমি বানী ইসরাঈলকে রক্ষা করেছিলাম অপমানজনক শাস্তি হতে
ইংরেজি অনুবাদ:And We certainly saved the Children of Israel from the humiliating torment -
44:31

مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُۥ كَانَ عَالِيًا مِّنَ ٱلْمُسْرِفِينَ

বাংলা তরজমা:ফেরাউনের। সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষে।
ইংরেজি অনুবাদ:From Pharaoh. Indeed, he was a haughty one among the transgressors.
44:32

وَلَقَدِ ٱخْتَرْنَـٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:আমি জেনে বুঝেই বিশ্বজগতের উপর তাদেরকে (অর্থাৎ বানী ইসরাঈলকে) বেছে নিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:And We certainly chose them by knowledge over [all] the worlds.
44:33

وَءَاتَيْنَـٰهُم مِّنَ ٱلْـَٔايَـٰتِ مَا فِيهِ بَلَـٰٓؤٌا۟ مُّبِينٌ

বাংলা তরজমা:এবং তাদেরকে আমি এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল।
ইংরেজি অনুবাদ:And We gave them of signs that in which there was a clear trial.
44:34

إِنَّ هَـٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

বাংলা তরজমা:এই কাফিররা বলে,
ইংরেজি অনুবাদ:Indeed, these [disbelievers] are saying,
44:35

إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ

বাংলা তরজমা:আমাদের প্রথম মৃত্যুর পর আর কিছু নাই আর আমরা পুনরুত্থিত হব না।
ইংরেজি অনুবাদ:"There is not but our first death, and we will not be resurrected.
44:36

فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

বাংলা তরজমা:(মৃত্যুর পর মানুষকে পুনরুত্থিত করা হবে- তোমাদের এ কথায়) তোমরা যদি সত্য হও, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে হাজির কর।
ইংরেজি অনুবাদ:Then bring [back] our forefathers, if you should be truthful."
44:37

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَـٰهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ

বাংলা তরজমা:এরাই শ্রেষ্ঠ, না তুব্বা সম্প্রদায় আর তাদের আগে যারা ছিল তারা? আমিতো ওদেরকে ধ্বংস করে দিয়েছি। তারা ছিল অপরাধী।
ইংরেজি অনুবাদ:Are they better or the people of Tubbaʿ1 and those before them? We destroyed them, [for] indeed, they were criminals.
44:38

وَمَا خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَـٰعِبِينَ

বাংলা তরজমা:আমি আকাশ, যমীন আর এদের মাঝে যা আছে সে সব খেল-তামাশার ফলে সৃষ্টি করিনি।
ইংরেজি অনুবাদ:And We did not create the heavens and earth and that between them in play.
44:39

مَا خَلَقْنَـٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

বাংলা তরজমা:আমি ওদু’টিকে সত্যিকার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।
ইংরেজি অনুবাদ:We did not create them except in truth, but most of them do not know.
44:40

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَـٰتُهُمْ أَجْمَعِينَ

বাংলা তরজমা:ফয়সালার দিনটি তাদের সবারই নির্ধারিত সময় ।
ইংরেজি অনুবাদ:Indeed, the Day of Judgement is the appointed time for them all -
44:41

يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًى شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ

বাংলা তরজমা:যেদিন বন্ধু বন্ধুর কোন উপকারে আসবে না, আর তাদেরকে সাহায্যও করা হবে না।
ইংরেজি অনুবাদ:The Day when no relation1 will avail a relation at all, nor will they be helped -
44:42

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:তবে আল্লাহ যার প্রতি রহমত করবেন তার কথা আলাদা। তিনি মহাপরাক্রান্ত, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:Except those [believers] on whom Allāh has mercy. Indeed, He is the Exalted in Might, the Merciful.
44:43

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

বাংলা তরজমা:নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)
ইংরেজি অনুবাদ:Indeed, the tree of zaqqūm
44:44

طَعَامُ ٱلْأَثِيمِ

বাংলা তরজমা:পাপীর খাদ্য
ইংরেজি অনুবাদ:Is food for the sinful.
44:45

كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ

বাংলা তরজমা:গলিত তামার মত পেটে ফুটতে থাকবে।
ইংরেজি অনুবাদ:Like murky oil, it boils within bellies
44:46

كَغَلْىِ ٱلْحَمِيمِ

বাংলা তরজমা:ফুটন্ত পানির মত,
ইংরেজি অনুবাদ:Like the boiling of scalding water.
44:47

خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:(বলা হবে) ওকে ধর, আর ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মাঝখানে।
ইংরেজি অনুবাদ:[It will be commanded], "Seize him and drag him into the midst of the Hellfire,
44:48

ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ

বাংলা তরজমা:অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে ‘আযাব দাও।
ইংরেজি অনুবাদ:Then pour over his head from the torment of scalding water."
44:49

ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ

বাংলা তরজমা:(বলা হবে) গ্রহণ কর স্বাদ-তুমি তো ছিলে ক্ষমতাশালী, সম্মানী।
ইংরেজি অনুবাদ:[It will be said], "Taste! Indeed, you are the honored, the noble!1
44:50

إِنَّ هَـٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ

বাংলা তরজমা:এ হল তাই যাতে তোমরা সন্দেহ করতে।
ইংরেজি অনুবাদ:Indeed, this is what you used to dispute."
44:51

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍ

বাংলা তরজমা:নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,
ইংরেজি অনুবাদ:Indeed, the righteous will be in a secure place:
44:52

فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:বাগান আর ঝরণার মাঝে
ইংরেজি অনুবাদ:Within gardens and springs,
44:53

يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَـٰبِلِينَ

বাংলা তরজমা:তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী কাপড়, আর বসবে মুখোমুখী হয়ে।
ইংরেজি অনুবাদ:Wearing [garments of] fine silk and brocade, facing each other.
44:54

كَذَٰلِكَ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ

বাংলা তরজমা:এ রকমই হবে, আর তাদের বিয়ে দিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের) সাথে।
ইংরেজি অনুবাদ:Thus. And We will marry them to fair women with large, [beautiful] eyes.
44:55

يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَـٰكِهَةٍ ءَامِنِينَ

বাংলা তরজমা:সেখানে তারা পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে নানান ফলমূল আনতে বলবে।
ইংরেজি অনুবাদ:They will call therein for every [kind of] fruit - safe and secure.
44:56

لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ ۖ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না (সেই) প্রথম মৃত্যুর পর, আর তিনি তাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন
ইংরেজি অনুবাদ:They will not taste death therein except the first death, and He will have protected them from the punishment of Hellfire
44:57

فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

বাংলা তরজমা:তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ, এটাই হল মহা সাফল্য।
ইংরেজি অনুবাদ:As bounty from your Lord. That is what is the great attainment.
44:58

فَإِنَّمَا يَسَّرْنَـٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

বাংলা তরজমা:আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।
ইংরেজি অনুবাদ:And indeed, We have eased it [i.e., the Qur’ān] in your tongue that they might be reminded.
44:59

فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ

বাংলা তরজমা:কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)।
ইংরেজি অনুবাদ:So watch, [O Muḥammad]; indeed, they are watching [for your end].
← পূর্ববর্তী: আয-যুখরুফপরবর্তী: আল-জাসিয়াহ →