আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الشعراء
সূরা নং 26মাক্কী সূরা227টি আয়াত
الشعراء

সূরা আশ-শু'আরা

অর্থ: কবি (The Poets)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

26:1

طسٓمٓ

বাংলা তরজমা:ত্ব-সীন-মীম।
ইংরেজি অনুবাদ:Ṭā, Seen, Meem.1
26:2

تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ

বাংলা তরজমা:এগুলো সুস্পষ্ট (বা সুস্পষ্টকারী) কিতাবের আয়াত।
ইংরেজি অনুবাদ:These are the verses of the clear Book.
26:3

لَعَلَّكَ بَـٰخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ

বাংলা তরজমা:তুমি হয়ত এ দুঃখে তোমার প্রাণনাশ করবে যে, তারা মু’মিন হচ্ছে না।
ইংরেজি অনুবাদ:Perhaps, [O Muḥammad], you would kill yourself with grief that they will not be believers.
26:4

إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةً فَظَلَّتْ أَعْنَـٰقُهُمْ لَهَا خَـٰضِعِينَ

বাংলা তরজমা:আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের মাথা নত হয়ে যেত (অর্থাৎ তারা ঈমান আনতে বাধ্য হত)।
ইংরেজি অনুবাদ:If We willed, We could send down to them from the sky a sign for which their necks would remain humbled.1
26:5

وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ ٱلرَّحْمَـٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ

বাংলা তরজমা:তাদের কাছে যখনই দয়াময় আল্লাহর পক্ষ হতে নতুন কোন নসীহত আসে তখনই তারা তাত্থেকে মুখ ফিরিয়ে নেয়।
ইংরেজি অনুবাদ:And no mention [i.e., revelation] comes to them anew from the Most Merciful except that they turn away from it.
26:6

فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَـٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

বাংলা তরজমা:তারা (আল্লাহর বাণীকে) অস্বীকারই করেছে, শীঘ্রই তাদের কাছে তার সত্য উদঘাটিত হবে যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত।
ইংরেজি অনুবাদ:For they have already denied, but there will come to them the news of that which they used to ridicule.
26:7

أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ

বাংলা তরজমা:তারা কি যমীনের দিকে চেয়ে দেখে না, আমি তাতে সব ধরনের উৎকৃষ্ট উদ্ভিদ পয়দা করেছি।
ইংরেজি অনুবাদ:Did they not look at the earth - how much We have produced therein from every noble kind?
26:8

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:অবশ্যই এতে নিদর্শন আছে (আল্লাহ সম্পর্কে চিন্তা ক’রে ঈমান আনার জন্য), কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:9

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:নিশ্চয় তোমার প্রতিপালক মহা পরাক্রমশালী, অতি দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:10

وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ

বাংলা তরজমা:স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডাক দিয়ে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও,
ইংরেজি অনুবাদ:And [mention] when your Lord called Moses, [saying], "Go to the wrongdoing people -
26:11

قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ

বাংলা তরজমা:ফেরাউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করে না?
ইংরেজি অনুবাদ:The people of Pharaoh. Will they not fear Allāh?"
26:12

قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ

বাংলা তরজমা:সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমার ভয় হচ্ছে তারা আমাকে মিথ্যে মনে ক’রে প্রত্যাখ্যান করবে।
ইংরেজি অনুবাদ:He said, "My Lord, indeed I fear that they will deny me
26:13

وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَـٰرُونَ

বাংলা তরজমা:আর আমার অন্তর সংকুচিত হয়ে যাচ্ছে, আমার জিহ্বা সাবলীলভাবে কথা বলতে পারে না। কাজেই আপনি হারূনের প্রতি রিসালাত দিন।
ইংরেজি অনুবাদ:And that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron.
26:14

وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ

বাংলা তরজমা:তদুপরি আমার বিরুদ্ধে অপরাধের অভিযোগও তাদের আছে, কাজেই আমার ভয় হচ্ছে তারা আমাকে হত্যা করবে।’
ইংরেজি অনুবাদ:And they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me."
26:15

قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَـٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ

বাংলা তরজমা:আল্লাহ বললেন, ‘কক্ষনো না, তোমরা দু’জনে আমার (দেয়া) নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে থেকে সব কিছু শুনতে থাকব।
ইংরেজি অনুবাদ:[Allāh] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening.
26:16

فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:কাজেই তোমরা দু’জনে ফেরাউনের কাছে যাও আর গিয়ে বল যে, আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত রসূল।
ইংরেজি অনুবাদ:Go to Pharaoh and say, 'We are the messengers1 of the Lord of the worlds,
26:17

أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

বাংলা তরজমা:বানী ইসরাঈলকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও।’
ইংরেজি অনুবাদ:[Commanded to say], "Send with us the Children of Israel."'"
26:18

قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ

বাংলা তরজমা:ফেরাউন বলল, ‘আমরা কি তোমাকে শিশুকালে আমাদের মধ্যে লালন পালন করিনি? আর তুমি কি তোমার জীবনের কতকগুলো বছর আমাদের মাঝে কাটাওনি?
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
26:19

وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَـٰفِرِينَ

বাংলা তরজমা:তুমি তোমার কর্ম যা করার করেছ (আমাদের একজন লোককে হত্যা ক’রে), তুমি বড় অকৃতজ্ঞ।’
ইংরেজি অনুবাদ:And [then] you did your deed which you did,1 and you were of the ungrateful."
26:20

قَالَ فَعَلْتُهَآ إِذًا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ

বাংলা তরজমা:মূসা বলল : ‘আমি তো তা করেছিলাম সে সময় যখন আমি ছিলাম (সঠিক পথ সম্পর্কে) অজ্ঞ।
ইংরেজি অনুবাদ:[Moses] said, "I did it, then, while I was of those astray [i.e., ignorant].
26:21

فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:অতঃপর তোমাদের ভয়ে ভীত হয়ে আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। অতঃপর আমার রবব আমাকে প্রজ্ঞা দান করলেন, আর আমাকে করলেন রসূলদের একজন।
ইংরেজি অনুবাদ:So I fled from you when I feared you. Then my Lord granted me judgement [i.e., wisdom and prophet hood] and appointed me [as one] of the messengers.
26:22

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

বাংলা তরজমা:তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের খোঁটা দিচ্ছ তাতো এই যে, তুমি বানী ইসরাঈলকে দাসে পরিণত করেছ।’
ইংরেজি অনুবাদ:And is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel?"
26:23

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:ফেরাউন বলল : ‘বিশ্বজগতের প্রতিপালক আবার কী?’
ইংরেজি অনুবাদ:Said Pharaoh, "And what is the Lord of the worlds?"
26:24

قَالَ رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ

বাংলা তরজমা:মূসা বলল : ‘(যিনি) আসমান ও যমীন ও এ দু’য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক- যদি তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও।
ইংরেজি অনুবাদ:[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced."
26:25

قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ

বাংলা তরজমা:ফেরাউন তার চারপাশের লোকেদেরকে বলল- ‘তোমরা শুনছ তো?’
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said to those around him, "Do you not hear?"
26:26

قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:মূসা বলল : ‘(তিনি) তোমাদের প্রতিপালক ও শুরু থেকে পূর্ববর্তী তোমাদের বাপ-দাদাদেরও প্রতিপালক।’
ইংরেজি অনুবাদ:[Moses] said, "Your Lord and the Lord of your first forefathers."
26:27

قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ

বাংলা তরজমা:(ফিরআউন) বলল: ‘তোমাদের রসূল যে তোমাদের নিকট প্রেরিত হয়েছে সে নিশ্চিতই পাগল।’
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said,1 "Indeed, your 'messenger' who has been sent to you is mad."
26:28

قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ

বাংলা তরজমা:(মূসা) বললঃ ‘(তিনিই) পূর্ব ও পশ্চিমের প্রতিপালক, আর এ উভয় দিকের মাঝে যা আছে তারও- যদি তোমাদের বুদ্ধিসুদ্ধি থাকে।’
ইংরেজি অনুবাদ:[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason."
26:29

قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَـٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ

বাংলা তরজমা:(ফেরাউন) বলল : ‘যদি তুমি আমাকে বাদ দিয়ে (অন্য কিছুকে) ইলাহ হিসেবে গ্রহণ কর, তাহলে আমি তোমাকে অবশ্য অবশ্যই কারারুদ্ধ করব।’
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned."
26:30

قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِينٍ

বাংলা তরজমা:(মূসা) বলল : ‘আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও?
ইংরেজি অনুবাদ:[Moses] said, "Even if I brought you something [i.e., proof] manifest?"
26:31

قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

বাংলা তরজমা:(ফেরাউন) বলল : ‘তাহলে তা আনো, যদি তুমি সত্যবাদী হও।’
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful."
26:32

فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ

বাংলা তরজমা:তখন মূসা তার লাঠি ছুঁড়ে দিল আর সহসাই তা স্পষ্ট এক অজগর হয়ে গেল।
ইংরেজি অনুবাদ:So [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest.1
26:33

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ

বাংলা তরজমা:আর মূসা (বগলের নীচ দিয়ে) নিজের হাত টেনে বের করল, আর তা দর্শকদের সামনে ঝকমক করতে লাগল।
ইংরেজি অনুবাদ:And he drew out his hand; thereupon it was white for the observers.
26:34

قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ

বাংলা তরজমা:ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল : ‘সে অবশ্যই এক দক্ষ যাদুকর।
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician.
26:35

يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ

বাংলা তরজমা:যাদুর বলে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বল তোমাদের নির্দেশ কী?’
ইংরেজি অনুবাদ:He wants to drive you out of your land by his magic, so what do you advise?"
26:36

قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ

বাংলা তরজমা:তারা বলল : ‘তাকে ও তার ভাইকে (কিছু সময়) অপেক্ষায় ফেলে রাখুন আর জড়ো করার জন্য ঘোষকদেরকে নগরে নগরে পাঠিয়ে দিন।
ইংরেজি অনুবাদ:They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
26:37

يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ

বাংলা তরজমা:তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ যাদুকরকে নিয়ে আসবে।’
ইংরেজি অনুবাদ:Who will bring you every learned, skilled magician."
26:38

فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ

বাংলা তরজমা:কাজেই যাদুকরদেরকে একত্রিত করা হল একটি নির্দিষ্ট দিন ক্ষণের জন্য যা ছিল সুবিদিত।
ইংরেজি অনুবাদ:So the magicians were assembled for the appointment of a well-known day.1
26:39

وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ

বাংলা তরজমা:আর জনগণকে বলা হল- ‘তোমরা কি সম্মিলিত হবে?
ইংরেজি অনুবাদ:And it was said to the people, "Will you congregate.
26:40

لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ

বাংলা তরজমা:যাতে আমরা যাদুকরদের (এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক ফেরাউনের) দীন অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়।
ইংরেজি অনুবাদ:That we might follow the magicians if they are the predominant?"
26:41

فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ

বাংলা তরজমা:যাদুকররা যখন আসলো, তারা ফেরাউনকে বলল : ‘আমরা জয়ী হলে আমাদেরকে পুরস্কার দেয়া হবে তো?’
ইংরেজি অনুবাদ:And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?"
26:42

قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ

বাংলা তরজমা:ফেরাউন বলল- ‘হাঁ, তখন তোমরা অবশ্যই আমার নৈকট্যলাভকারীদের অন্তর্ভুক্ত হবে।’
ইংরেজি অনুবাদ:He said, "Yes, and indeed, you will then be of those near [to me]."
26:43

قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ

বাংলা তরজমা:মূসা তাদেরকে বলল- ‘নিক্ষেপ কর যা তোমরা নিক্ষেপ করবে।’
ইংরেজি অনুবাদ:Moses said to them, "Throw whatever you will throw."
26:44

فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَـٰلِبُونَ

বাংলা তরজমা:তখন তারা তাদের রশিগুলো ও লাঠিগুলো নিক্ষেপ করল আর তারা বলল- ‘ফেরাউনের ইযযতের শপথ! আমরা অবশ্যই জয়ী হব।’
ইংরেজি অনুবাদ:So they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant."
26:45

فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

বাংলা তরজমা:অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল। হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গিলতে লাগল।
ইংরেজি অনুবাদ:Then Moses threw his staff, and at once it devoured what they falsified.
26:46

فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ

বাংলা তরজমা:তখন যাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল।
ইংরেজি অনুবাদ:So the magicians fell down in prostration [to Allāh].
26:47

قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:তারা বলল- ‘আমরা বিশ্বাস স্থাপন করলাম রাব্বুল ‘আলামীনের প্রতি,
ইংরেজি অনুবাদ:They said, "We have believed in the Lord of the worlds,
26:48

رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ

বাংলা তরজমা:যিনি মূসা ও হারুনের প্রতিপালক।’
ইংরেজি অনুবাদ:The Lord of Moses and Aaron."
26:49

قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

বাংলা তরজমা:ফেরাউন বলল- ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তাতে বিশ্বাস আনলে? নিশ্চয়ই সে তোমাদের ওস্তাদ যে তোমাদেরকে যাদু শিখিয়েছে। শীঘ্রই তোমরা (এর পরিণাম) জানতে পারবে। আমি অবশ্য অবশ্যই তোমাদের হাত-পাগুলোকে বিপরীত দিক থেকে কেটে ফেলব আর তোমাদের সব্বাইকে অবশ্য অবশ্যই ‘শূলে চড়াব।
ইংরেজি অনুবাদ:[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."
26:50

قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ

বাংলা তরজমা:তারা বলল- কোনই ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের পানে প্রত্যাবর্তন করব।
ইংরেজি অনুবাদ:They said, "No harm. Indeed, to our Lord we will return.
26:51

إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَـٰيَـٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:আমাদের একমাত্র আশা এই যে, আমাদের প্রতিপালক আমাদের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে প্রথম।’
ইংরেজি অনুবাদ:Indeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers."
26:52

۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ

বাংলা তরজমা:আমি মূসাকে ওহীযোগে নির্দেশ দিলাম আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিকালে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
ইংরেজি অনুবাদ:And We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued."
26:53

فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ

বাংলা তরজমা:অতঃপর ফেরাউন শহরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দিল।
ইংরেজি অনুবাদ:Then Pharaoh sent among the cities gatherers1
26:54

إِنَّ هَـٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ

বাংলা তরজমা:(এই ব’লে যে) এরা (বানী ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
ইংরেজি অনুবাদ:[And said], "Indeed, those are but a small band,
26:55

وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ

বাংলা তরজমা:তারা আমাদেরকে অবশ্যই ক্রোধান্বিত করেছে।
ইংরেজি অনুবাদ:And indeed, they are enraging us,
26:56

وَإِنَّا لَجَمِيعٌ حَـٰذِرُونَ

বাংলা তরজমা:আর আমরা অবশ্যই সদা সতর্ক একটি দল।
ইংরেজি অনুবাদ:And indeed, we are a cautious society..."
26:57

فَأَخْرَجْنَـٰهُم مِّن جَنَّـٰتٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:এভাবে আমি ফেরাউন গোষ্ঠীকে (তাদের নিজেদেরই) উদ্যানরাজি আর ঝর্ণাসমূহ থেকে বহিস্কার করলাম।
ইংরেজি অনুবাদ:So We removed them from gardens and springs
26:58

وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ

বাংলা তরজমা:আর ধনভন্ডারসমূহ ও সম্মানজনক অবস্থান থেকে।
ইংরেজি অনুবাদ:And treasures and honorable station1 -
26:59

كَذَٰلِكَ وَأَوْرَثْنَـٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

বাংলা তরজমা:এভাবেই ঘটেছিল, আমি বানী ইসরাঈলকে এসব কিছুর উত্তরাধিকারী করে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:Thus. And We caused to inherit it the Children of Israel.
26:60

فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ

বাংলা তরজমা:কাজেই তারা (অর্থাৎ ফেরাউন গোষ্ঠী) সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল।
ইংরেজি অনুবাদ:So they pursued them at sunrise.
26:61

فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَـٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ

বাংলা তরজমা:যখন দু‘দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বলল- ‘আমরা তো ধরা পড়েই গেলাম।’
ইংরেজি অনুবাদ:And when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken!"
26:62

قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ

বাংলা তরজমা:মূসা বলল- ‘কক্ষনো না, আমার রব আমার সঙ্গে আছেন, শীঘ্রই তিনি আমাকে পথ নির্দেশ করবেন।
ইংরেজি অনুবাদ:[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me."
26:63

فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ

বাংলা তরজমা:তখন আমি মূসার প্রতি ওয়াহী করলাম- ‘তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর।’ ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ সুবিশাল পর্বতের ন্যায় হয়ে গেল।
ইংরেজি অনুবাদ:Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain.
26:64

وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ

বাংলা তরজমা:আমি সেখানে অপর দলটিকে পৌছে দিলাম।
ইংরেজি অনুবাদ:And We advanced thereto the others [i.e., the pursuers].
26:65

وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ

বাংলা তরজমা:আর মূসা ও তার সঙ্গী সবাইকে উদ্ধার করলাম।
ইংরেজি অনুবাদ:And We saved Moses and those with him, all together.
26:66

ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ

বাংলা তরজমা:অতঃপর অপর দলটিকে ডুবিয়ে মারলাম।
ইংরেজি অনুবাদ:Then We drowned the others.
26:67

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:68

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:তোমার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:69

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ

বাংলা তরজমা:ওদেরকে ইবরাহীমের বৃত্তান্ত শুনিয়ে দাও।
ইংরেজি অনুবাদ:And recite to them the news of Abraham,
26:70

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ

বাংলা তরজমা:যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল- ‘তোমরা কিসের ইবাদত কর?’
ইংরেজি অনুবাদ:When he said to his father and his people, "What do you worship?"
26:71

قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَـٰكِفِينَ

বাংলা তরজমা:তারা বলেছিল- ‘আমরা মূর্তির পূজা করি, আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি।’
ইংরেজি অনুবাদ:They said, "We worship idols and remain to them devoted."
26:72

قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ

বাংলা তরজমা:ইবরাহীম বলল- ‘তোমরা যখন (তাদেরকে) ডাক তখন কি তারা তোমাদের কথা শোনে?
ইংরেজি অনুবাদ:He said, "Do they hear you when you supplicate?
26:73

أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ

বাংলা তরজমা:কিংবা তোমাদের উপকার করে অথবা অপকার?’
ইংরেজি অনুবাদ:Or do they benefit you, or do they harm?"
26:74

قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ

বাংলা তরজমা:তারা বলল- ‘না তবে আমরা আমাদের পিতৃদেরকে এরকম করতে দেখেছি।’
ইংরেজি অনুবাদ:They said, "But we found our fathers doing thus."
26:75

قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ

বাংলা তরজমা:সে বলল-তোমরা কি ভেবে দেখেছ তোমরা কিসের পূজা করে যাচ্ছ?
ইংরেজি অনুবাদ:He said, "Then do you see what you have been worshipping,
26:76

أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ

বাংলা তরজমা:তোমরা আর তোমাদের আগের পিতৃপুরুষরা?
ইংরেজি অনুবাদ:You and your ancient forefathers?
26:77

فَإِنَّهُمْ عَدُوٌّ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:তারা সবাই আমার শত্রু, বিশ্বজগতের পালনকর্তা ছাড়া।
ইংরেজি অনুবাদ:Indeed, they are enemies to me, except the Lord of the worlds,1
26:78

ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ

বাংলা তরজমা:তিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনিই আমাকে পথ দেখান।
ইংরেজি অনুবাদ:Who created me, and He [it is who] guides me.
26:79

وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ

বাংলা তরজমা:আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান।
ইংরেজি অনুবাদ:And it is He who feeds me and gives me drink.
26:80

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

বাংলা তরজমা:আর আমি যখন পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য করেন।
ইংরেজি অনুবাদ:And when I am ill, it is He who cures me
26:81

وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ

বাংলা তরজমা:যিনি আমার মৃত্যু ঘটাবেন, পুনরায় আমাকে জীবিত করবেন।
ইংরেজি অনুবাদ:And who will cause me to die and then bring me to life
26:82

وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ

বাংলা তরজমা:আর যিনি, আমি আশা করি- কিয়ামাতের দিন আমার দোষ-ত্রুটি ক্ষমা করে দেবেন।
ইংরেজি অনুবাদ:And who I aspire that He will forgive me my sin on the Day of Recompense."
26:83

رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ

বাংলা তরজমা:হে আমার পালনকর্তা! আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অর্ন্তভুক্ত কর।
ইংরেজি অনুবাদ:[And he said], "My Lord, grant me authority and join me with the righteous.
26:84

وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ

বাংলা তরজমা:এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
ইংরেজি অনুবাদ:And grant me a mention [i.e., reputation] of honor among later generations.
26:85

وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ

বাংলা তরজমা:এবং আমাকে নি‘য়ামাতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত কর।
ইংরেজি অনুবাদ:And place me among the inheritors of the Garden of Pleasure.
26:86

وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ

বাংলা তরজমা:আর তুমি আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো গুমরাহদের অর্ন্তভুক্ত।
ইংরেজি অনুবাদ:And forgive my father. Indeed, he has been of those astray.
26:87

وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ

বাংলা তরজমা:এবং পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না।
ইংরেজি অনুবাদ:And do not disgrace me on the Day they are [all] resurrected -
26:88

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ

বাংলা তরজমা:যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি কোন কাজে আসবে না।
ইংরেজি অনুবাদ:The Day when there will not benefit [anyone] wealth or children
26:89

إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

বাংলা তরজমা:কেবল (সাফল্য লাভ করবে) সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে।
ইংরেজি অনুবাদ:But only one who comes to Allāh with a sound heart."
26:90

وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ

বাংলা তরজমা:আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে।
ইংরেজি অনুবাদ:And Paradise will be brought near [that Day] to the righteous.
26:91

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ

বাংলা তরজমা:এবং পথভ্রষ্টদের সম্মুখে জাহান্নামকে উন্মোচিত করা হবে।
ইংরেজি অনুবাদ:And Hellfire will be brought forth for the deviators,
26:92

وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ

বাংলা তরজমা:আর তাদেরকে বলা হবে, তোমরা যার ‘ইবাদাত করতে তারা কোথায়
ইংরেজি অনুবাদ:And it will be said to them, "Where are those you used to worship
26:93

مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ

বাংলা তরজমা:আল্লাহকে বাদ দিয়ে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে কিংবা তাদের নিজেদেরকে সাহায্য করতে পারে?
ইংরেজি অনুবাদ:Other than Allāh? Can they help you or help themselves?"
26:94

فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ

বাংলা তরজমা:অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে।
ইংরেজি অনুবাদ:So they will be overturned into it [i.e., Hellfire], they and the deviators
26:95

وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ

বাংলা তরজমা:আর ইবলীসের দলবল সবাইকে।
ইংরেজি অনুবাদ:And the soldiers of Iblees, all together.
26:96

قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ

বাংলা তরজমা:সেখানে তারা বিতর্কে লিপ্ত হয়ে বলবে,
ইংরেজি অনুবাদ:They will say while they dispute therein,
26:97

تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ

বাংলা তরজমা:‘আল্লাহর কসম! আমরা অবশ্য স্পষ্ট গুমরাহীতে ছিলাম।
ইংরেজি অনুবাদ:"By Allāh, we were indeed in manifest error
26:98

إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:যখন আমরা তোমাদেরকে সর্বজগতের পালনকর্তার সমকক্ষ স্থির করতাম।
ইংরেজি অনুবাদ:When we equated you with the Lord of the worlds.
26:99

وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ

বাংলা তরজমা:অপরাধীরাই আমাদেরকে গোমরাহ্ করেছিল।
ইংরেজি অনুবাদ:And no one misguided us except the criminals.
26:100

فَمَا لَنَا مِن شَـٰفِعِينَ

বাংলা তরজমা:কাজেই আমাদের কোন সুপারিশকারী নেই।
ইংরেজি অনুবাদ:So now we have no intercessors
26:101

وَلَا صَدِيقٍ حَمِيمٍ

বাংলা তরজমা:একজন অন্তরঙ্গ বন্ধুও নেই।
ইংরেজি অনুবাদ:And not a devoted friend.
26:102

فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:আমাদের যদি একটিবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ হত, তাহলে আমরা মু’মিনদের অর্ন্তভুক্ত হয়ে যেতাম।
ইংরেজি অনুবাদ:Then if we only had a return [to the world] and could be of the believers..."1
26:103

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:104

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:তোমার প্রতিপালক, তিনি অবশ্যই মহা পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:105

كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:নূহের কওম রসুলগণকে মিথ্যে ব’লে প্রত্যাখান করেছিল।
ইংরেজি অনুবাদ:The people of Noah denied the messengers1
26:106

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ

বাংলা তরজমা:যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বলেছিল- ‘তোমরা কি ভয় করবে না (আল্লাহকে)?
ইংরেজি অনুবাদ:When their brother Noah said to them, "Will you not fear Allāh?
26:107

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

বাংলা তরজমা:আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল।
ইংরেজি অনুবাদ:Indeed, I am to you a trustworthy messenger.
26:108

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমার অনুসরণ কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:109

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:আমি তার জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে।’
ইংরেজি অনুবাদ:And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
26:110

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me."
26:111

۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ

বাংলা তরজমা:তারা বলল- ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস করব যখন তোমার অনুসরণ করছে একেবারে নিম্নশ্রেণীর লোকেরা।’
ইংরেজি অনুবাদ:They said, "Should we believe you while you are followed by the lowest [class of people]?"
26:112

قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

বাংলা তরজমা:নূহ বলল- ‘তারা কী করত সেটা আমার জানা নেই।
ইংরেজি অনুবাদ:He said, "And what is my knowledge of what they used to do?
26:113

إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ

বাংলা তরজমা:তাদের হিসাব নেয়া তো আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে!
ইংরেজি অনুবাদ:Their account is only upon my Lord, if you [could] perceive.
26:114

وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।
ইংরেজি অনুবাদ:And I am not one to drive away the believers.
26:115

إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ

বাংলা তরজমা:আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’
ইংরেজি অনুবাদ:I am only a clear warner."
26:116

قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ

বাংলা তরজমা:তারা বলল- ‘হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।’
ইংরেজি অনুবাদ:They said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned."
26:117

قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ

বাংলা তরজমা:নূহ বলল- ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমাকে প্রত্যাখান করছে।
ইংরেজি অনুবাদ:He said, "My Lord, indeed my people have denied me.
26:118

فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:কাজেই তুমি আমার ও তাদের মধ্যে ফয়সালা ক’রে দাও, আর আমাকে ও আমার সঙ্গী মু’মিনদেরকে ক্ষমা কর।’
ইংরেজি অনুবাদ:Then judge between me and them with decisive judgement and save me and those with me of the believers."
26:119

فَأَنجَيْنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

বাংলা তরজমা:অতঃপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে বোঝাই নৌযানে রক্ষা করলাম।
ইংরেজি অনুবাদ:So We saved him and those with him in the laden ship.
26:120

ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ

বাংলা তরজমা:তারপর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম।
ইংরেজি অনুবাদ:Then We drowned thereafter the remaining ones.
26:121

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:অবশ্যই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:122

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:তোমার প্রতিপালক, অবশ্যই তিনি প্রবল পরাক্রান্ত, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:123

كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:‘আদ সম্প্রদায় রসূলগণকে মিথ্যে সাব্যস্ত করেছিল।
ইংরেজি অনুবাদ:ʿAad denied the messengers
26:124

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ

বাংলা তরজমা:যখন তাদের ভাই হূদ তাদেরকে বলল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
ইংরেজি অনুবাদ:When their brother Hūd said to them, "Will you not fear Allāh?
26:125

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

বাংলা তরজমা:আমি তোমাদের জন্য (প্রেরিত) এক বিশ্বস্ত রসুল।
ইংরেজি অনুবাদ:Indeed, I am to you a trustworthy messenger.
26:126

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:127

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:আর এ জন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান আছে কেবল বিশ্বজগতের প্রতিপালকের নিকট।
ইংরেজি অনুবাদ:And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
26:128

أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةً تَعْبَثُونَ

বাংলা তরজমা:তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ?
ইংরেজি অনুবাদ:Do you construct on every elevation a sign,1 amusing yourselves,
26:129

وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ

বাংলা তরজমা:আর বড় বড় প্রাসাদ নির্মাণ করছ. যেন তোমরা চিরদিন থাকবে?
ইংরেজি অনুবাদ:And take for yourselves constructions [i.e., palaces and fortresses] that you might abide eternally?
26:130

وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ

বাংলা তরজমা:আর যখন তোমরা (দুর্বল শ্রেণীর লোকদের উপর) আঘাত হান, তখন আঘাত হান নিষ্ঠুর মালিকের মত।
ইংরেজি অনুবাদ:And when you strike, you strike as tyrants.
26:131

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:132

وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ

বাংলা তরজমা:ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে যাবতীয় বস্তু দান করেছেন যা তোমাদের জানা আছে।
ইংরেজি অনুবাদ:And fear He who provided you with that which you know,
26:133

أَمَدَّكُم بِأَنْعَـٰمٍ وَبَنِينَ

বাংলা তরজমা:যিনি তোমাদেরকে দান করেছেন গবাদি পশু ও সন্তান-সন্তুতি।
ইংরেজি অনুবাদ:Provided you with grazing livestock and children
26:134

وَجَنَّـٰتٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:আর উদ্যানরাজি ও ঝর্ণাসমূহ।
ইংরেজি অনুবাদ:And gardens and springs.
26:135

إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

বাংলা তরজমা:আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির ভয় করছি।’
ইংরেজি অনুবাদ:Indeed, I fear for you the punishment of a terrible day."
26:136

قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ

বাংলা তরজমা:তারা বলল- ‘তুমি নসীহত কর আর না কর, আমাদের জন্য দু’ই সমান।
ইংরেজি অনুবাদ:They said, "It is all the same to us whether you advise or are not of the advisors.
26:137

إِنْ هَـٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:এসব (কথাবার্তা বলা) পূর্ববর্তী লোকেদের অভ্যাস ছাড়া আর অন্য কিছুই না।
ইংরেজি অনুবাদ:This is not but the custom of the former peoples,
26:138

وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

বাংলা তরজমা:আমাদেরকে শাস্তি দেয়া হবে না।’
ইংরেজি অনুবাদ:And we are not to be punished."
26:139

فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَـٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:অতঃপর তারা তাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করল। তখন আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। অবশ্যই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
ইংরেজি অনুবাদ:And they denied him, so We destroyed them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:140

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:এবং তোমার প্রতিপালক, তিনি মহা প্রতাপশালী, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:141

كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
ইংরেজি অনুবাদ:Thamūd denied the messengers
26:142

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَـٰلِحٌ أَلَا تَتَّقُونَ

বাংলা তরজমা:যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল- তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
ইংরেজি অনুবাদ:When their brother Ṣāliḥ said to them, "Will you not fear Allāh?
26:143

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

বাংলা তরজমা:আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রসূল।
ইংরেজি অনুবাদ:Indeed, I am to you a trustworthy messenger.
26:144

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:145

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:আর এজন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো আছে একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের নিকট।
ইংরেজি অনুবাদ:And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
26:146

أَتُتْرَكُونَ فِى مَا هَـٰهُنَآ ءَامِنِينَ

বাংলা তরজমা:তোমাদেরকে কি এখানে যে সব (ভোগ বিলাস) আছে তাতেই নিরাপদে রেখে দেয়া হবে?
ইংরেজি অনুবাদ:Will you be left in what is here, secure [from death],
26:147

فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:উদ্যানরাজি আর ঝার্ণাসমূহে।
ইংরেজি অনুবাদ:Within gardens and springs
26:148

وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ

বাংলা তরজমা:আর শষ্যক্ষেতে ও ফুলে আচ্ছাদিত (ফলে ভারাক্রান্ত) খেজুর বাগানে?
ইংরেজি অনুবাদ:And fields of crops and palm trees with softened fruit?
26:149

وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَـٰرِهِينَ

বাংলা তরজমা:এবং তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ।
ইংরেজি অনুবাদ:And you carve out of the mountains, homes, with skill.
26:150

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:151

وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ

বাংলা তরজমা:এবং সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য কর না।
ইংরেজি অনুবাদ:And do not obey the order of the transgressors,
26:152

ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ

বাংলা তরজমা:যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সংস্কার করে না।’
ইংরেজি অনুবাদ:Who cause corruption in the land and do not amend."
26:153

قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ

বাংলা তরজমা:তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।
ইংরেজি অনুবাদ:They said, "You are only of those affected by magic.
26:154

مَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

বাংলা তরজমা:তুমি আমাদের মত মানুষ ছাড়া আর কিছুই না। কাজেই তুমি সত্যবাদী হলে একটা নিদর্শন হাজির কর।
ইংরেজি অনুবাদ:You are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful."
26:155

قَالَ هَـٰذِهِۦ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ

বাংলা তরজমা:সালিহ বলল- ‘এই একটি উটনি, এর জন্য আছে পানি পানের পালা আর তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্ধারিত দিনে।
ইংরেজি অনুবাদ:He said, "This is a she-camel.1 For her is a [time of] drink, and for you is a [time of] drink, [each] on a known day.
26:156

وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ

বাংলা তরজমা:অনিষ্ট সাধনের নিমিত্তে তাকে স্পর্শ কর না, তাহলে তোমাদেরকে মহা দিবসের আযাব পাকড়াও করবে।
ইংরেজি অনুবাদ:And do not touch her with harm, lest you be seized by the punishment of a terrible day."
26:157

فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَـٰدِمِينَ

বাংলা তরজমা:কিন্তু তারা তাকে বধ করল, ফলে তারা অনুতপ্ত হল।
ইংরেজি অনুবাদ:But they hamstrung her and so became regretful.
26:158

فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:অতঃপর আযাব তাদেরকে পাকড়াও করল। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
ইংরেজি অনুবাদ:And the punishment seized them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:159

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:আর তোমার প্রতিপালক তিনি তো মহা পরাক্রমশালী, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:160

كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:লূতের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল।
ইংরেজি অনুবাদ:The people of Lot denied the messengers
26:161

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ

বাংলা তরজমা:যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
ইংরেজি অনুবাদ:When their brother Lot said to them, "Will you not fear Allāh?
26:162

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

বাংলা তরজমা:আমি তো তোমাদের জন্য (প্রেরিত) একজন বিশ্বস্ত রসূল।
ইংরেজি অনুবাদ:Indeed, I am to you a trustworthy messenger.
26:163

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:164

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:আমি এজন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র জগতসমূহের প্রতিপালকের নিকট রয়েছে।
ইংরেজি অনুবাদ:And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
26:165

أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:জগতের সকল প্রাণীর মধ্যে তোমরাই কি পুরুষদের সঙ্গে উপগত হও,
ইংরেজি অনুবাদ:Do you approach males among the worlds1
26:166

وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ

বাংলা তরজমা:এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে ত্যাগ কর? রবং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’
ইংরেজি অনুবাদ:And leave what your Lord has created for you as mates? But you are a people transgressing."
26:167

قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ

বাংলা তরজমা:তারা বলল- ‘হে লূত! তুমি যদি বিরত না হও তবে তুমি অবশ্য অবশ্যই বহিস্কৃত হবে।’
ইংরেজি অনুবাদ:They said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted."
26:168

قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ

বাংলা তরজমা:লূত বলল- ‘আমি তোমাদের এ কাজকে ঘৃণা করি।
ইংরেজি অনুবাদ:He said, "Indeed, I am, toward your deed, of those who detest [it].
26:169

رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ

বাংলা তরজমা:হে আমার প্রতিপালক! তারা যা করে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবারবর্গকে রক্ষা কর।’
ইংরেজি অনুবাদ:My Lord, save me and my family from [the consequence of] what they do."
26:170

فَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ

বাংলা তরজমা:অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গের সকলকে রক্ষা করলাম
ইংরেজি অনুবাদ:So We saved him and his family, all,
26:171

إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ

বাংলা তরজমা:এক বৃদ্ধা ছাড়া। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ:Except an old woman1 among those who remained behind.
26:172

ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ

বাংলা তরজমা:অতঃপর অন্যদের সকলকে পুরোপুরি ধ্বংস করে দিলাম।
ইংরেজি অনুবাদ:Then We destroyed the others.
26:173

وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ

বাংলা তরজমা:তাদের উপর বর্ষণ করলাম (শাস্তির) বৃষ্টি, ভয় প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কতই না মন্দ!
ইংরেজি অনুবাদ:And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
26:174

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশই বিশ্বাস করে না।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:175

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:তোমার প্রতিপালক, তিনি মহা প্রতাপশালী, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:176

كَذَّبَ أَصْحَـٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:বনের অধিবাসীরা রসূলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল।
ইংরেজি অনুবাদ:The companions of the thicket [i.e., the people of Madyan] denied the messengers
26:177

إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ

বাংলা তরজমা:যখন শু‘আয়ব তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
ইংরেজি অনুবাদ:When Shuʿayb said to them, "Will you not fear Allāh?
26:178

إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

বাংলা তরজমা:আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল।
ইংরেজি অনুবাদ:Indeed, I am to you a trustworthy messenger.
26:179

فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ

বাংলা তরজমা:কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর।
ইংরেজি অনুবাদ:So fear Allāh and obey me.
26:180

وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:এ জন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো রয়েছে একমাত্র জগতসমূহের প্রতিপালকের নিকট।
ইংরেজি অনুবাদ:And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
26:181

۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ

বাংলা তরজমা:মাপে পূর্ণ মাত্রায় দাও আর যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
ইংরেজি অনুবাদ:Give full measure and do not be of those who cause loss.
26:182

وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ

বাংলা তরজমা:সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে।
ইংরেজি অনুবাদ:And weigh with an even [i.e., honest] balance.
26:183

وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

বাংলা তরজমা:মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিবে না। আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না।
ইংরেজি অনুবাদ:And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption.
26:184

وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:এবং ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী বংশাবলীকে সৃষ্টি করেছেন।’
ইংরেজি অনুবাদ:And fear He who created you and the former creation."1
26:185

قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ

বাংলা তরজমা:তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।
ইংরেজি অনুবাদ:They said, "You are only of those affected by magic.
26:186

وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَـٰذِبِينَ

বাংলা তরজমা:তুমি আমাদের মতই মানুষ বৈ নও, আমরা মনে করি তুমি অবশ্য মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ:You are but a man like ourselves, and indeed, we think you are among the liars.
26:187

فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

বাংলা তরজমা:তুমি সত্যবাদী হলে আকাশের এক টুকরো আমাদের উপর ফেলে দাও।’
ইংরেজি অনুবাদ:So cause to fall upon us fragments of the sky, if you should be of the truthful."
26:188

قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ

বাংলা তরজমা:শু‘আয়ব বলল- ‘তোমরা যা কর, আমার প্রতিপালক সে সম্পর্কে বেশি অবগত।’
ইংরেজি অনুবাদ:He said, "My Lord is most knowing of what you do."
26:189

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

বাংলা তরজমা:কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করল। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি পাকড়াও করল। তা ছিল এক মহা দিবসের ‘আযাব।
ইংরেজি অনুবাদ:And they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day.
26:190

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

বাংলা তরজমা:এতে অবশ্যই নিদর্শন রয়েছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:191

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:আর তোমার প্রতিপালক, তিনি অবশ্যই মহা প্রতাপশালী, বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ:And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
26:192

وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:অবশ্যই এ কুরআন জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।
ইংরেজি অনুবাদ:And indeed, it [i.e., the Qur’ān] is the revelation of the Lord of the worlds.
26:193

نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ

বাংলা তরজমা:বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) একে নিয়ে অবতরণ করেছে
ইংরেজি অনুবাদ:The Trustworthy Spirit [i.e., Gabriel] has brought it down
26:194

عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ

বাংলা তরজমা:তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।
ইংরেজি অনুবাদ:Upon your heart, [O Muḥammad] - that you may be of the warners -
26:195

بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ

বাংলা তরজমা:সুস্পষ্ট আরবী ভাষায়।
ইংরেজি অনুবাদ:In a clear Arabic language.
26:196

وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:পূর্ববর্তী কিতাবসমূহেও নিশ্চয় এর উল্লেখ আছে।
ইংরেজি অনুবাদ:And indeed, it is [mentioned] in the scriptures of former peoples.
26:197

أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَـٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

বাংলা তরজমা:এটা কি তাদের জন্য নিদর্শন নয় যে, বানী ইসরাঈলের পন্ডিতগণ তা জানত (যে তা সত্য)।
ইংরেজি অনুবাদ:And has it not been a sign to them that it is recognized by the scholars of the Children of Israel?
26:198

وَلَوْ نَزَّلْنَـٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ

বাংলা তরজমা:আমি যদি তা কোন অনারবের প্রতি অবতীর্ণ করতাম,
ইংরেজি অনুবাদ:And even if We had revealed it to one among the foreigners1
26:199

فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ

বাংলা তরজমা:অতঃপর সে তা তাদের নিকট পাঠ করত, তাহলে তারা তাতে বিশ্বাস আনত না।
ইংরেজি অনুবাদ:And he had recited it to them [perfectly],1 they would [still] not have been believers in it.
26:200

كَذَٰلِكَ سَلَكْنَـٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ

বাংলা তরজমা:এভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
ইংরেজি অনুবাদ:Thus have We inserted it [i.e., disbelief] into the hearts of the criminals.
26:201

لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ

বাংলা তরজমা:তারা এর প্রতি ঈমান আনবে না যতক্ষণ না তারা ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করে।
ইংরেজি অনুবাদ:They will not believe in it until they see the painful punishment.
26:202

فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

বাংলা তরজমা:কাজেই তা তাদের কাছে হঠাৎ এসে পড়বে, তারা কিছুই বুঝতে পারবে না।
ইংরেজি অনুবাদ:And it will come to them suddenly while they perceive [it] not.
26:203

فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ

বাংলা তরজমা:তারা তখন বলবে- ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’
ইংরেজি অনুবাদ:And they will say, "May we be reprieved?"
26:204

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

বাংলা তরজমা:তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
ইংরেজি অনুবাদ:So for Our punishment are they impatient?
26:205

أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَـٰهُمْ سِنِينَ

বাংলা তরজমা:তুমি কি ভেবে দেখেছ আমি যদি তাদেরকে কতক বছর ভোগ বিলাস করতে দেই,
ইংরেজি অনুবাদ:Then have you considered if We gave them enjoyment for years
26:206

ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ

বাংলা তরজমা:অতঃপর তাদেরকে যে বিষয়ের ও‘য়াদা দেয়া হত তা তাদের কাছে এসে পড়ে।
ইংরেজি অনুবাদ:And then there came to them that which they were promised?
26:207

مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ

বাংলা তরজমা:তখন তাদের বিলাসের সামগ্রী তাদের কোন উপকারে আসবে না।
ইংরেজি অনুবাদ:They would not be availed by the enjoyment with which they were provided.
26:208

وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ

বাংলা তরজমা:আমি এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য কোন ভয় প্রদর্শনকারী ছিল না
ইংরেজি অনুবাদ:And We did not destroy any city except that it had warners
26:209

ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَـٰلِمِينَ

বাংলা তরজমা:স্মরণ করানোর জন্য। আমি কখনো অন্যায়কারী নই।
ইংরেজি অনুবাদ:As a reminder; and never have We been unjust.
26:210

وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَـٰطِينُ

বাংলা তরজমা:শয়ত্বানরা তা (অর্থাৎ কুরআন) নিয়ে অবতরণ করেনি।
ইংরেজি অনুবাদ:And the devils have not brought it [i.e., the revelation] down.1
26:211

وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ

বাংলা তরজমা:তারা এ কাজের যোগ্য নয় আর তারা এর সামর্থ্যও রাখে না।
ইংরেজি অনুবাদ:It is not allowable for them, nor would they be able.
26:212

إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ

বাংলা তরজমা:তাদেরকে এটা শোনা থেকে অবশ্যই দূরে রাখা হয়েছে।
ইংরেজি অনুবাদ:Indeed they, from [its] hearing, are removed.1
26:213

فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ

বাংলা তরজমা:কাজেই তুমি অন্য কোন ইলাহ্কে আল্লাহর সঙ্গে ডেক না। ডাকলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
ইংরেজি অনুবাদ:So do not invoke1 with Allāh another deity and [thus] be among the punished.
26:214

وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ

বাংলা তরজমা:আর তুমি সতর্ক কর তোমার নিকটাত্মীয় স্বজনদের
ইংরেজি অনুবাদ:And warn, [O Muḥammad], your closest kindred.
26:215

وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:যে সকল বিশ্বাসীরা তোমার আনুগত্য করে তাদের জন্য তুমি তোমার অনুকম্পার বাহু প্রসারিত কর।
ইংরেজি অনুবাদ:And lower your wing [i.e., show kindness] to those who follow you of the believers.
26:216

فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ

বাংলা তরজমা:তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও- তোমরা যা কর তার সঙ্গে আমি সম্পর্কহীন।
ইংরেজি অনুবাদ:And if they disobey you, then say, "Indeed, I am disassociated from what you are doing."
26:217

وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ

বাংলা তরজমা:আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর কর;
ইংরেজি অনুবাদ:And rely upon the Exalted in Might, the Merciful,
26:218

ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ

বাংলা তরজমা:যিনি তোমাকে দেখেন যখন তুমি (নামাযের জন্য) দন্ডায়মান হও।
ইংরেজি অনুবাদ:Who sees you when you arise1
26:219

وَتَقَلُّبَكَ فِى ٱلسَّـٰجِدِينَ

বাংলা তরজমা:আর (তিনি দেখেন) সাজদাকারীদের সঙ্গে তোমার চলাফিরা।
ইংরেজি অনুবাদ:And your movement among those who prostrate.1
26:220

إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

বাংলা তরজমা:তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।
ইংরেজি অনুবাদ:Indeed, He is the Hearing, the Knowing.
26:221

هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَـٰطِينُ

বাংলা তরজমা:আমি কি তোমাদেরকে জানাব কাদের নিকট শয়ত্বানরা অবতীর্ণ হয়।
ইংরেজি অনুবাদ:Shall I inform you upon whom the devils descend?
26:222

تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

বাংলা তরজমা:তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট।
ইংরেজি অনুবাদ:They descend upon every sinful liar.
26:223

يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَـٰذِبُونَ

বাংলা তরজমা:ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
ইংরেজি অনুবাদ:They pass on what is heard,1 and most of them are liars.
26:224

وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ

বাংলা তরজমা:বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে,
ইংরেজি অনুবাদ:And the poets - [only] the deviators follow them;
26:225

أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍ يَهِيمُونَ

বাংলা তরজমা:তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
ইংরেজি অনুবাদ:Do you not see that in every valley they roam1
26:226

وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

বাংলা তরজমা:আর তারা যা বলে তা তারা নিজেরা করে না।
ইংরেজি অনুবাদ:And that they say what they do not do? -
26:227

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ

বাংলা তরজমা:কিন্তু ওরা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকাজ করে আর আল্লাহকে খুব বেশি স্মরণ করে আর নির্যাতিত হওয়ার পর নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করে। যালিমরা শীঘ্রই জানতে পারবে কোন্ (মহা সংকটময়) জায়গায় তারা ফিরে যাচ্ছে।
ইংরেজি অনুবাদ:Except those [poets] who believe and do righteous deeds and remember Allāh often and defend [the Muslims]1 after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned.
← পূর্ববর্তী: আল-ফুরকানপরবর্তী: আন-নামল →