আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

النازعات
সূরা নং 79মাক্কী সূরা46টি আয়াত
النازعات

সূরা আন-নাযি'আত

অর্থ: প্রচেষ্টাকারী (Those who drag forth)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

79:1

وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا

বাংলা তরজমা:শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
ইংরেজি অনুবাদ:By those [angels] who extract with violence1
79:2

وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا

বাংলা তরজমা:আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
ইংরেজি অনুবাদ:And [by] those who remove with ease1
79:3

وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا

বাংলা তরজমা:শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
ইংরেজি অনুবাদ:And [by] those who glide [as if] swimming1
79:4

فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا

বাংলা তরজমা:আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
ইংরেজি অনুবাদ:And those who race each other in a race1
79:5

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا

বাংলা তরজমা:অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
ইংরেজি অনুবাদ:And those who arrange [each] matter,1
79:6

يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ

বাংলা তরজমা:সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
ইংরেজি অনুবাদ:On the Day the blast [of the Horn] will convulse [creation],
79:7

تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ

বাংলা তরজমা:তারপর আসবে আরেকটি ভূকম্পন।
ইংরেজি অনুবাদ:There will follow it the subsequent [one].
79:8

قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ

বাংলা তরজমা:কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
ইংরেজি অনুবাদ:Hearts,1 that Day, will tremble,
79:9

أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ

বাংলা তরজমা:তাদের দৃষ্টি নত হবে,
ইংরেজি অনুবাদ:Their eyes1 humbled.
79:10

يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ

বাংলা তরজমা:তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
ইংরেজি অনুবাদ:They are [presently] saying, "Will we indeed be returned to [our] former state [of life]?
79:11

أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً

বাংলা তরজমা:আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
ইংরেজি অনুবাদ:Even if we should be decayed bones?"1
79:12

قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ

বাংলা তরজমা:তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
ইংরেজি অনুবাদ:They say, "That, then, would be a losing return."1
79:13

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ

বাংলা তরজমা:ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
ইংরেজি অনুবাদ:Indeed, it will be but one shout,
79:14

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

বাংলা তরজমা:সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
ইংরেজি অনুবাদ:And suddenly they will be [alert] upon the earth's surface.
79:15

هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

বাংলা তরজমা:মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
ইংরেজি অনুবাদ:Has there reached you the story of Moses? -
79:16

إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى

বাংলা তরজমা:যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন
ইংরেজি অনুবাদ:When his Lord called to him in the sacred valley of Ṭuwā,
79:17

ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ

বাংলা তরজমা:‘ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে,
ইংরেজি অনুবাদ:"Go to Pharaoh. Indeed, he has transgressed.
79:18

فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

বাংলা তরজমা:তাকে জিজ্ঞেস কর, ‘তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক?
ইংরেজি অনুবাদ:And say to him, 'Would you [be willing to] purify yourself
79:19

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

বাংলা তরজমা:আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাঁকে ভয় কর?’
ইংরেজি অনুবাদ:And let me guide you to your Lord so you would fear [Him]?'"
79:20

فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ

বাংলা তরজমা:অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
ইংরেজি অনুবাদ:And he showed him the greatest sign,1
79:21

فَكَذَّبَ وَعَصَىٰ

বাংলা তরজমা:কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল।
ইংরেজি অনুবাদ:But he [i.e., Pharaoh] denied and disobeyed.
79:22

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

বাংলা তরজমা:অতঃপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।
ইংরেজি অনুবাদ:Then he turned his back, striving [i.e., plotting].1
79:23

فَحَشَرَ فَنَادَىٰ

বাংলা তরজমা:সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল।
ইংরেজি অনুবাদ:And he gathered [his people] and called out.
79:24

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ

বাংলা তরজমা:সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’।
ইংরেজি অনুবাদ:And said, "I am your most exalted lord."
79:25

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ

বাংলা তরজমা:পরিশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার ‘আযাবে পাকড়াও করলেন।
ইংরেজি অনুবাদ:So Allāh seized him in exemplary punishment for the last and the first [transgression].1.
79:26

إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ

বাংলা তরজমা:যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে অবশ্যই শিক্ষা আছে।
ইংরেজি অনুবাদ:Indeed in that is a lesson [i.e., warning] for whoever would fear [Allāh].
79:27

ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا

বাংলা তরজমা:তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।
ইংরেজি অনুবাদ:Are you a more difficult creation or is the heaven? He [i.e., Allāh] constructed it.
79:28

رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا

বাংলা তরজমা:তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
ইংরেজি অনুবাদ:He raised its ceiling and proportioned it.
79:29

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا

বাংলা তরজমা:তিনি তার রাতকে আঁধারে ঢেকে দিয়েছেন, আর তার দিবালোক প্রকাশ করেছেন।
ইংরেজি অনুবাদ:And He darkened its night and extracted its brightness.1
79:30

وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

বাংলা তরজমা:অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
ইংরেজি অনুবাদ:And after that He spread the earth.
79:31

أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا

বাংলা তরজমা:তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
ইংরেজি অনুবাদ:He extracted from it its water and its pasture,
79:32

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا

বাংলা তরজমা:পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
ইংরেজি অনুবাদ:And the mountains He set firmly
79:33

مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

বাংলা তরজমা:এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী।
ইংরেজি অনুবাদ:As enjoyment [i.e., provision] for you and your grazing livestock.
79:34

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ

বাংলা তরজমা:অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
ইংরেজি অনুবাদ:But when there comes the greatest Overwhelming Calamity1 -
79:35

يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ

বাংলা তরজমা:সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে।
ইংরেজি অনুবাদ:The Day when man will remember that for which he strove,
79:36

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ

বাংলা তরজমা:এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়।
ইংরেজি অনুবাদ:And Hellfire will be exposed for [all] those who see -
79:37

فَأَمَّا مَن طَغَىٰ

বাংলা তরজমা:অতঃপর (দুনিয়ায়) যে লোক সীমালঙ্ঘন করেছিল,
ইংরেজি অনুবাদ:So as for he who transgressed
79:38

وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

বাংলা তরজমা:আর পার্থিব জীবনকে (পরকালের উপর) প্রাধান্য দিয়েছিল
ইংরেজি অনুবাদ:And preferred the life of the world,
79:39

فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ

বাংলা তরজমা:জাহান্নামই হবে তার আবাসস্থল।
ইংরেজি অনুবাদ:Then indeed, Hellfire will be [his] refuge.
79:40

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ

বাংলা তরজমা:আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,
ইংরেজি অনুবাদ:But as for he who feared the position of his Lord1 and prevented the soul from [unlawful] inclination,
79:41

فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ

বাংলা তরজমা:জান্নাতই হবে তার বাসস্থান।
ইংরেজি অনুবাদ:Then indeed, Paradise will be [his] refuge.
79:42

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا

বাংলা তরজমা:এরা তোমাকে জিজ্ঞেস করে ক্বিয়ামত সম্পর্কে- ‘কখন তা ঘটবে?’
ইংরেজি অনুবাদ:They ask you, [O Muḥammad], about the Hour: when is its arrival?1
79:43

فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ

বাংলা তরজমা:এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক?
ইংরেজি অনুবাদ:In what [position] are you that you should mention it?1
79:44

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

বাংলা তরজমা:এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ।
ইংরেজি অনুবাদ:To your Lord is its finality.1
79:45

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا

বাংলা তরজমা:যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।
ইংরেজি অনুবাদ:You are only a warner for those who fear it.
79:46

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا

বাংলা তরজমা:যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি।
ইংরেজি অনুবাদ:It will be, on the Day they see it,1 as though they had not remained [in the world] except for an afternoon or a morning thereof.
← পূর্ববর্তী: আন-নাবাপরবর্তী: 'আবাসা →