আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

المرسلات
সূরা নং 77মাক্কী সূরা50টি আয়াত
المرسلات

সূরা আল-মুরসালাত

অর্থ: প্রেরিত পুরুষ (The Emissaries)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

77:1

وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا

বাংলা তরজমা:পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
ইংরেজি অনুবাদ:By those [winds] sent forth in gusts
77:2

فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا

বাংলা তরজমা:অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,
ইংরেজি অনুবাদ:And the winds that blow violently
77:3

وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا

বাংলা তরজমা:শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
ইংরেজি অনুবাদ:And [by] the winds that spread [clouds]
77:4

فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا

বাংলা তরজমা:আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,
ইংরেজি অনুবাদ:And those [angels] who bring criterion1
77:5

فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا

বাংলা তরজমা:অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,
ইংরেজি অনুবাদ:And those [angels] who deliver a message.
77:6

عُذْرًا أَوْ نُذْرًا

বাংলা তরজমা:(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।
ইংরেজি অনুবাদ:As justification or warning,
77:7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ

বাংলা তরজমা:তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।
ইংরেজি অনুবাদ:Indeed, what you are promised is to occur.
77:8

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ

বাংলা তরজমা:যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,
ইংরেজি অনুবাদ:So when the stars are obliterated
77:9

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ

বাংলা তরজমা:যখন আকাশ বিদীর্ণ হবে,
ইংরেজি অনুবাদ:And when the heaven is opened
77:10

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ

বাংলা তরজমা:যখন পবর্তমালা ধুনিত হবে।
ইংরেজি অনুবাদ:And when the mountains are blown away
77:11

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ

বাংলা তরজমা:যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
ইংরেজি অনুবাদ:And when the messengers' time has come...1
77:12

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ

বাংলা তরজমা:(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
ইংরেজি অনুবাদ:For what Day was it postponed?1
77:13

لِيَوْمِ ٱلْفَصْلِ

বাংলা তরজমা:চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
ইংরেজি অনুবাদ:For the Day of Judgement.
77:14

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ

বাংলা তরজমা:সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
ইংরেজি অনুবাদ:And what can make you know what is the Day of Judgement?
77:15

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe,1 that Day, to the deniers.
77:16

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
ইংরেজি অনুবাদ:Did We not destroy the former peoples?
77:17

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ

বাংলা তরজমা:অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
ইংরেজি অনুবাদ:Then We will follow them with the later ones.
77:18

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

বাংলা তরজমা:অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
ইংরেজি অনুবাদ:Thus do We deal with the criminals.
77:19

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:20

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ

বাংলা তরজমা:আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?
ইংরেজি অনুবাদ:Did We not create you from a liquid disdained?
77:21

فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ

বাংলা তরজমা:অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।
ইংরেজি অনুবাদ:And We placed it in a firm lodging [i.e., the womb]
77:22

إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ

বাংলা তরজমা:একটা নির্ধারিত সময় পর্যন্ত,
ইংরেজি অনুবাদ:For a known extent.
77:23

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ

বাংলা তরজমা:অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!
ইংরেজি অনুবাদ:And We determined [it], and excellent [are We] to determine.
77:24

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:25

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا

বাংলা তরজমা:আমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?
ইংরেজি অনুবাদ:Have We not made the earth a container
77:26

أَحْيَآءً وَأَمْوَٰتًا

বাংলা তরজমা:জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।
ইংরেজি অনুবাদ:Of the living and the dead?
77:27

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا

বাংলা তরজমা:আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।
ইংরেজি অনুবাদ:And We placed therein lofty, firmly set mountains and have given you to drink sweet water.
77:28

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:29

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

বাংলা তরজমা:(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।
ইংরেজি অনুবাদ:[They will be told], "Proceed to that which you used to deny.
77:30

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ

বাংলা তরজমা:‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),
ইংরেজি অনুবাদ:Proceed to a shadow [of smoke] having three columns.
77:31

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ

বাংলা তরজমা:যা শীতল নয়, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও পারবে না।
ইংরেজি অনুবাদ:[But having] no cool shade and availing not against the flame."
77:32

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ

বাংলা তরজমা:সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,
ইংরেজি অনুবাদ:Indeed, it throws sparks [as huge] as a fortress,
77:33

كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ

বাংলা তরজমা:যেন হলুদ রঙ্গের উটের সারি,
ইংরেজি অনুবাদ:As if they were yellowish [black] camels.
77:34

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:35

هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ

বাংলা তরজমা:এদিন এমন যে, কেউ কথা বলতে পারবে না,
ইংরেজি অনুবাদ:This is a Day they will not speak,
77:36

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

বাংলা তরজমা:তাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।
ইংরেজি অনুবাদ:Nor will it be permitted for them to make an excuse.
77:37

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:38

هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।
ইংরেজি অনুবাদ:This is the Day of Judgement; We will have assembled you and the former peoples.
77:39

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ

বাংলা তরজমা:এক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
ইংরেজি অনুবাদ:So if you have a plan, then plan against Me.
77:40

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:41

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ

বাংলা তরজমা:মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,
ইংরেজি অনুবাদ:Indeed, the righteous will be among shades and springs
77:42

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ

বাংলা তরজমা:আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।
ইংরেজি অনুবাদ:And fruits from whatever they desire,
77:43

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

বাংলা তরজমা:(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।
ইংরেজি অনুবাদ:[Being told], "Eat and drink in satisfaction for what you used to do."
77:44

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলা তরজমা:সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ:Indeed, We thus reward the doers of good.
77:45

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:46

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ

বাংলা তরজমা:(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।
ইংরেজি অনুবাদ:[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals.
77:47

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:48

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ

বাংলা তরজমা:তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।
ইংরেজি অনুবাদ:And when it is said to them, "Bow [in prayer]," they do not bow.
77:49

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers.
77:50

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

বাংলা তরজমা:তাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?
ইংরেজি অনুবাদ:Then in what statement after it [i.e., the Qur’ān] will they believe?
← পূর্ববর্তী: আল-ইনসানপরবর্তী: আন-নাবা →