আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الصافات
সূরা নং 37মাক্কী সূরা182টি আয়াত
الصافات

সূরা আস-সাফফাত

অর্থ: সারিবদ্ধভাবে দাঁড়ানো (Those who set the Ranks)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

37:1

وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّا

বাংলা তরজমা:শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,
ইংরেজি অনুবাদ:By those [angels] lined up in rows
37:2

فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًا

বাংলা তরজমা:অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,
ইংরেজি অনুবাদ:And those who drive [the clouds]
37:3

فَٱلتَّـٰلِيَـٰتِ ذِكْرًا

বাংলা তরজমা:আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,
ইংরেজি অনুবাদ:And those who recite the message,1
37:4

إِنَّ إِلَـٰهَكُمْ لَوَٰحِدٌ

বাংলা তরজমা:তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।
ইংরেজি অনুবাদ:Indeed, your God is One,
37:5

رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَـٰرِقِ

বাংলা তরজমা:যিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।
ইংরেজি অনুবাদ:Lord of the heavens and the earth and that between them and Lord of the sunrises.1
37:6

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ

বাংলা তরজমা:আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,
ইংরেজি অনুবাদ:Indeed, We have adorned the nearest heaven with an adornment of stars
37:7

وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَـٰنٍ مَّارِدٍ

বাংলা তরজমা:আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।
ইংরেজি অনুবাদ:And as protection against every rebellious devil
37:8

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ

বাংলা তরজমা:যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)
ইংরেজি অনুবাদ:[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side,1
37:9

دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ

বাংলা তরজমা:(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।
ইংরেজি অনুবাদ:Repelled; and for them is a constant punishment,
37:10

إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ

বাংলা তরজমা:তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়।
ইংরেজি অনুবাদ:Except one who snatches [some words] by theft, but they are pursued by a burning flame, piercing [in brightness].
37:11

فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَـٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ

বাংলা তরজমা:তাদেরকে জিজ্ঞেস কর- সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা (বেশি প্রবল)? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি (অতি নগণ্য) মাটি থেকে।
ইংরেজি অনুবাদ:Then inquire of them, [O Muḥammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created them [i.e., men] from sticky clay.
37:12

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ

বাংলা তরজমা:(আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।
ইংরেজি অনুবাদ:But you wonder, while they mock,
37:13

وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ

বাংলা তরজমা:তাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না।
ইংরেজি অনুবাদ:And when they are reminded, they remember not.
37:14

وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَ

বাংলা তরজমা:তারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে।
ইংরেজি অনুবাদ:And when they see a sign, they ridicule.
37:15

وَقَالُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

বাংলা তরজমা:আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’
ইংরেজি অনুবাদ:And say, "This is not but obvious magic.
37:16

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

বাংলা তরজমা:আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?
ইংরেজি অনুবাদ:When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
37:17

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

বাংলা তরজমা:এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’
ইংরেজি অনুবাদ:And our forefathers [as well]?"
37:18

قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ

বাংলা তরজমা:তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’
ইংরেজি অনুবাদ:Say, "Yes, and you will be [rendered] contemptible."
37:19

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ

বাংলা তরজমা:ওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।
ইংরেজি অনুবাদ:It will be only one shout, and at once they will be observing.
37:20

وَقَالُوا۟ يَـٰوَيْلَنَا هَـٰذَا يَوْمُ ٱلدِّينِ

বাংলা তরজমা:তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’
ইংরেজি অনুবাদ:They will say, "O woe to us! This is the Day of Recompense."
37:21

هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

বাংলা তরজমা:এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে।
ইংরেজি অনুবাদ:[They will be told], "This is the Day of Judgement which you used to deny."
37:22

۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ

বাংলা তরজমা:(হুকুম দেয়া হবে) ‘একত্র কর যালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও, যাদের তারা ‘ইবাদাত করত
ইংরেজি অনুবাদ:[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds,1 and what they used to worship
37:23

مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:আল্লাহর (‘ইবাদাতের) পরিবর্তে, আর তাদেরকে জাহান্নামের পথ দেখাও।
ইংরেজি অনুবাদ:Other than Allāh, and guide them to the path of Hellfire
37:24

وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ

বাংলা তরজমা:অতঃপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে-
ইংরেজি অনুবাদ:And stop them; indeed, they are to be questioned."
37:25

مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ

বাংলা তরজমা:‘তোমাদের হয়েছে কী, তোমরা পরস্পরকে সাহায্য করছ না কেন?’
ইংরেজি অনুবাদ:[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?"
37:26

بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ

বাংলা তরজমা:বরং আজ তারা (বিচারের সামনে) আত্মসমপর্ণ করবে।
ইংরেজি অনুবাদ:But they, that Day, are in surrender.
37:27

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

বাংলা তরজমা:তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।
ইংরেজি অনুবাদ:And they will approach one another asking [i.e., blaming] each other.
37:28

قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ

বাংলা তরজমা:তারা (তাদের ক্ষমতাশালীদেরকে) বলবে, ‘‘তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে।’
ইংরেজি অনুবাদ:They will say, "Indeed, you used to come at us from the right."1
37:29

قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ

বাংলা তরজমা:তারা (অর্থাৎ ক্ষমতার অধিকারীরা) উত্তর দিবে- ‘‘তোমরা তো (বিচার দিবসের প্রতি) বিশ্বাসীই ছিলে না।
ইংরেজি অনুবাদ:They [i.e., the oppressors] will say, "Rather, you [yourselves] were not believers,
37:30

وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَـٰغِينَ

বাংলা তরজমা:আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী জাতি।
ইংরেজি অনুবাদ:And we had over you no authority, but you were a transgressing people.
37:31

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ

বাংলা তরজমা:আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে।
ইংরেজি অনুবাদ:So the word [i.e., decree] of our Lord has come into effect upon us; indeed, we will taste [punishment].
37:32

فَأَغْوَيْنَـٰكُمْ إِنَّا كُنَّا غَـٰوِينَ

বাংলা তরজমা:আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম।’
ইংরেজি অনুবাদ:And we led you to deviation; indeed, we were deviators."
37:33

فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ

বাংলা তরজমা:সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।
ইংরেজি অনুবাদ:So indeed they, that Day, will be sharing in the punishment.
37:34

إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

বাংলা তরজমা:অপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি।
ইংরেজি অনুবাদ:Indeed, that is how We deal with the criminals.
37:35

إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ

বাংলা তরজমা:তাদেরকে যখন ‘আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই’ বলা হত, তখন তারা অহংকার করত।
ইংরেজি অনুবাদ:Indeed they, when it was said to them, "There is no deity but Allāh," were arrogant
37:36

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭ

বাংলা তরজমা:আর তারা বলত, ‘‘আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহগুলোকে ত্যাগ করব?
ইংরেজি অনুবাদ:And were saying, "Are we to leave our gods for a mad poet?"
37:37

بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:বরং সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] সত্য নিয়ে এসেছে এবং (পূর্বে আগমনকারী) রসূলদেরকে সত্যায়িত করেছে।
ইংরেজি অনুবাদ:Rather, he [i.e., the Prophet (ﷺ)] has come with the truth and confirmed the [previous] messengers.
37:38

إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ

বাংলা তরজমা:(এখন তাদেরকে বলা হবে) ‘তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে,
ইংরেজি অনুবাদ:Indeed, you [disbelievers] will be tasters of the painful punishment,
37:39

وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ

বাংলা তরজমা:তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’
ইংরেজি অনুবাদ:And you will not be recompensed except for what you used to do -
37:40

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলা তরজমা:কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় (তারা এ সব ‘আযাব থেকে রক্ষা পাবে)।
ইংরেজি অনুবাদ:But not the chosen servants of Allāh.
37:41

أُو۟لَـٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ

বাংলা তরজমা:তাদের জন্য আছে নির্ধারিত রিযক-
ইংরেজি অনুবাদ:Those will have a provision determined -
37:42

فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ

বাংলা তরজমা:ফলমূল; আর তারা হবে সম্মানিত।
ইংরেজি অনুবাদ:Fruits;1 and they will be honored
37:43

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

বাংলা তরজমা:(তারা থাকবে) নি‘য়ামাতের ভরা জান্নাতে
ইংরেজি অনুবাদ:In gardens of pleasure
37:44

عَلَىٰ سُرُرٍ مُّتَقَـٰبِلِينَ

বাংলা তরজমা:উচ্চাসনে মুখোমুখী হয়ে
ইংরেজি অনুবাদ:On thrones facing one another.
37:45

يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ

বাংলা তরজমা:তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র।
ইংরেজি অনুবাদ:There will be circulated among them a cup [of wine] from a flowing spring,
37:46

بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّـٰرِبِينَ

বাংলা তরজমা:নির্মল পানীয়, পানকারীদের জন্য সুপেয়, সুস্বাদু।
ইংরেজি অনুবাদ:White and delicious to the drinkers;
37:47

لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ

বাংলা তরজমা:নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না।
ইংরেজি অনুবাদ:No bad effect is there in it, nor from it will they be intoxicated.
37:48

وَعِندَهُمْ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌ

বাংলা তরজমা:তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
ইংরেজি অনুবাদ:And with them will be women limiting [their] glances,1 with large, [beautiful] eyes,
37:49

كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ

বাংলা তরজমা:তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।
ইংরেজি অনুবাদ:As if they were [delicate] eggs, well-protected.
37:50

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

বাংলা তরজমা:অতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে।
ইংরেজি অনুবাদ:And they will approach one another, inquiring of each other.
37:51

قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌ

বাংলা তরজমা:তাদের একজন বলবে- ‘‘(দুনিয়ায়) আমার ছিল একজন সাথী।
ইংরেজি অনুবাদ:A speaker among them will say, "Indeed, I had a companion [on earth].
37:52

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ

বাংলা তরজমা:সে বলত- ‘‘তুমি কি বিশ্বাস কর যে,
ইংরেজি অনুবাদ:Who would say, 'Are you indeed of those who believe
37:53

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَدِينُونَ

বাংলা তরজমা:আমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনো সত্যিই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে?
ইংরেজি অনুবাদ:That when we have died and become dust and bones, we will indeed be recompensed?'"
37:54

قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ

বাংলা তরজমা:আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’
ইংরেজি অনুবাদ:He will say,1 "Would you [care to] look?"
37:55

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:তারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
ইংরেজি অনুবাদ:And he will look and see him1 in the midst of the Hellfire.
37:56

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ

বাংলা তরজমা:সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,
ইংরেজি অনুবাদ:He will say, "By Allāh, you almost ruined me.
37:57

وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ

বাংলা তরজমা:আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।
ইংরেজি অনুবাদ:If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].
37:58

أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ

বাংলা তরজমা:এখন আমাদের আর মৃত্যু হবে না
ইংরেজি অনুবাদ:Then, are we not to die
37:59

إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

বাংলা তরজমা:আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।
ইংরেজি অনুবাদ:Except for our first death, and we will not be punished?"
37:60

إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

বাংলা তরজমা:এটাই তো মহাসাফল্য।
ইংরেজি অনুবাদ:Indeed, this is the great attainment.
37:61

لِمِثْلِ هَـٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَـٰمِلُونَ

বাংলা তরজমা:এ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত।
ইংরেজি অনুবাদ:For the like of this let the workers [on earth] work.
37:62

أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ

বাংলা তরজমা:আপ্যায়ন হিসেবে এটা উত্তম, না, (জাহান্নামের) জাক্কুম গাছ?
ইংরেজি অনুবাদ:Is that [i.e., Paradise] a better accommodation or the tree of zaqqūm?
37:63

إِنَّا جَعَلْنَـٰهَا فِتْنَةً لِّلظَّـٰلِمِينَ

বাংলা তরজমা:এ গাছটাকে আমি যালিমদের পরীক্ষা করার জন্য (একটা উপকরণ) বানিয়েছি (কেননা, যালিমরা বলে যে, জাহান্নামের ভিতর আবার গাছ হয় কী করে?)
ইংরেজি অনুবাদ:Indeed, We have made it a torment for the wrongdoers.
37:64

إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়।
ইংরেজি অনুবাদ:Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire,
37:65

طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَـٰطِينِ

বাংলা তরজমা:এর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।)
ইংরেজি অনুবাদ:Its emerging fruit as if it was heads of the devils.
37:66

فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ

বাংলা তরজমা:জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে।
ইংরেজি অনুবাদ:And indeed, they will eat from it and fill with it their bellies.
37:67

ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ

বাংলা তরজমা:এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।
ইংরেজি অনুবাদ:Then indeed, they will have after it a mixture of scalding water.
37:68

ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে।
ইংরেজি অনুবাদ:Then indeed, their return will be to the Hellfire.
37:69

إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ

বাংলা তরজমা:তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল।
ইংরেজি অনুবাদ:Indeed they found their fathers astray.
37:70

فَهُمْ عَلَىٰٓ ءَاثَـٰرِهِمْ يُهْرَعُونَ

বাংলা তরজমা:অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল।
ইংরেজি অনুবাদ:So they hastened [to follow] in their footsteps.
37:71

وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:এদের আগের লোকেদের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল।
ইংরেজি অনুবাদ:And there had already strayed before them most of the former peoples,
37:72

وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ

বাংলা তরজমা:আমি তাদের মাঝে সতর্ককারী (রসূল) পাঠিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:And We had already sent among them warners.
37:73

فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُنذَرِينَ

বাংলা তরজমা:এখন দেখ, এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কী হয়েছিল!
ইংরেজি অনুবাদ:Then look how was the end of those who were warned -
37:74

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলা তরজমা:কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)
ইংরেজি অনুবাদ:But not the chosen servants of Allāh.
37:75

وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ

বাংলা তরজমা:(ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!
ইংরেজি অনুবাদ:And Noah had certainly called Us, and [We are] the best of responders.
37:76

وَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

বাংলা তরজমা:তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম।
ইংরেজি অনুবাদ:And We saved him and his family from the great affliction.
37:77

وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ

বাংলা তরজমা:আর তার বংশধরদেরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম।
ইংরেজি অনুবাদ:And We made his descendants those remaining [on the earth]
37:78

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

বাংলা তরজমা:আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
ইংরেজি অনুবাদ:And left for him [favorable mention] among later generations:
37:79

سَلَـٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:বিশ্বজগতে নূহের প্রতি সালাম/শান্তি বর্ষিত হোক।
ইংরেজি অনুবাদ:"Peace upon Noah among the worlds."
37:80

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলা তরজমা:সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ:Indeed, We thus reward the doers of good.
37:81

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:সে ছিল আমার মু’মিন বান্দাহদের একজন।
ইংরেজি অনুবাদ:Indeed, he was of Our believing servants.
37:82

ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ

বাংলা তরজমা:অতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:Then We drowned the others [i.e., disbelievers].
37:83

۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ

বাংলা তরজমা:অবশ্যই ইবরাহীম ছিল তারই দলের লোক।
ইংরেজি অনুবাদ:And indeed, among his kind was Abraham,
37:84

إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ

বাংলা তরজমা:সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হল,
ইংরেজি অনুবাদ:When he came to his Lord with a sound heart
37:85

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ

বাংলা তরজমা:সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কিসের ‘ইবাদাত কর?
ইংরেজি অনুবাদ:[And] when he said to his father and his people, "What do you worship?
37:86

أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَ

বাংলা তরজমা:তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মা’বুদ পেতে চাও?
ইংরেজি অনুবাদ:Is it falsehood [as] gods other than Allāh you desire?
37:87

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:বিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কী ধারণা পোষণ কর?
ইংরেজি অনুবাদ:Then what is your thought about the Lord of the worlds?"
37:88

فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ

বাংলা তরজমা:অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)
ইংরেজি অনুবাদ:And he cast a look at the stars.
37:89

فَقَالَ إِنِّى سَقِيمٌ

বাংলা তরজমা:তারপর বলল, ‘‘আমি অসুস্থ।’’
ইংরেজি অনুবাদ:And said, "Indeed, I am [about to be] ill."
37:90

فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ

বাংলা তরজমা:অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল।
ইংরেজি অনুবাদ:So they turned away from him, departing.
37:91

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ

বাংলা তরজমা:তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, (আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার) আপনারা খাচ্ছেন না কেন?
ইংরেজি অনুবাদ:Then he turned to their gods and said, "Do you not eat?1
37:92

مَا لَكُمْ لَا تَنطِقُونَ

বাংলা তরজমা:কী হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন?
ইংরেজি অনুবাদ:What is [wrong] with you that you do not speak?".
37:93

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ

বাংলা তরজমা:অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল।
ইংরেজি অনুবাদ:And he turned upon them a blow with [his] right hand.
37:94

فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ

বাংলা তরজমা:তখন লোকেরা (ফিরে এসে) তার দিকে ছুটে আসল।
ইংরেজি অনুবাদ:Then they [i.e., the people] came toward him, hastening.
37:95

قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ

বাংলা তরজমা:সে বলল, ‘‘তোমরা (পাথর) খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ‘ইবাদাত কর?
ইংরেজি অনুবাদ:He said, "Do you worship that which you [yourselves] carve,
37:96

وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ

বাংলা তরজমা:আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও।
ইংরেজি অনুবাদ:While Allāh created you and that which you do?"
37:97

قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَـٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:তারা বলল, ‘তার জন্য একটা অগ্নিকুন্ড তৈরি কর, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ কর।’
ইংরেজি অনুবাদ:They said, "Construct for him a structure [i.e., furnace] and throw him into the burning fire."
37:98

فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَـٰهُمُ ٱلْأَسْفَلِينَ

বাংলা তরজমা:তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে এক্কেবারে হীন করে ছাড়লাম।
ইংরেজি অনুবাদ:And they intended for him a plan [i.e., harm], but We made them the most debased.
37:99

وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ

বাংলা তরজমা:সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন।
ইংরেজি অনুবাদ:And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me.
37:100

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ

বাংলা তরজমা:হে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর।
ইংরেজি অনুবাদ:My Lord, grant me [a child] from among the righteous."
37:101

فَبَشَّرْنَـٰهُ بِغُلَـٰمٍ حَلِيمٍ

বাংলা তরজমা:অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।
ইংরেজি অনুবাদ:So We gave him good tidings of a forbearing boy.
37:102

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَـٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ

বাংলা তরজমা:অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।
ইংরেজি অনুবাদ:And when he reached with him [the age of] exertion,1 he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allāh wills, of the steadfast."
37:103

فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ

বাংলা তরজমা:দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহীম তাকে উপুড় ক’রে শুইয়ে দিল।
ইংরেজি অনুবাদ:And when they had both submitted1 and he put him down upon his forehead,
37:104

وَنَـٰدَيْنَـٰهُ أَن يَـٰٓإِبْرَٰهِيمُ

বাংলা তরজমা:তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম!
ইংরেজি অনুবাদ:We called to him, "O Abraham,
37:105

قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলা তরজমা:স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ:You have fulfilled the vision." Indeed, We thus reward the doers of good.
37:106

إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْبَلَـٰٓؤُا۟ ٱلْمُبِينُ

বাংলা তরজমা:অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।
ইংরেজি অনুবাদ:Indeed, this was the clear trial.
37:107

وَفَدَيْنَـٰهُ بِذِبْحٍ عَظِيمٍ

বাংলা তরজমা:আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম।
ইংরেজি অনুবাদ:And We ransomed him with a great sacrifice,1
37:108

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

বাংলা তরজমা:আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
ইংরেজি অনুবাদ:And We left for him [favorable mention] among later generations:
37:109

سَلَـٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ

বাংলা তরজমা:ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক!
ইংরেজি অনুবাদ:"Peace upon Abraham."
37:110

كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলা তরজমা:সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ:Indeed, We thus reward the doers of good.
37:111

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ:Indeed, he was of Our believing servants.
37:112

وَبَشَّرْنَـٰهُ بِإِسْحَـٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ

বাংলা তরজমা:আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের- যে ছিল সৎকর্মশীল বান্দাহদের অন্তর্ভুক্ত একজন নবী।
ইংরেজি অনুবাদ:And We gave him good tidings of Isaac, a prophet from among the righteous.1
37:113

وَبَـٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَـٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌ

বাংলা তরজমা:আর আমি বরকত দিলাম তাকে আর ইসহাককে; (তাদের দু’জনের) বংশধরদের কতক সৎকর্মশীল, আর কতক নিজেদের প্রতি সুস্পষ্ট যুলুমকারী।
ইংরেজি অনুবাদ:And We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself [i.e., sinner].
37:114

وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

বাংলা তরজমা:আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম।
ইংরেজি অনুবাদ:And We did certainly confer favor upon Moses and Aaron.
37:115

وَنَجَّيْنَـٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

বাংলা তরজমা:আর তাদের দু’জনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম।
ইংরেজি অনুবাদ:And We saved them and their people from the great affliction,
37:116

وَنَصَرْنَـٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ

বাংলা তরজমা:আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হয়েছিল।
ইংরেজি অনুবাদ:And We supported them so it was they who overcame.
37:117

وَءَاتَيْنَـٰهُمَا ٱلْكِتَـٰبَ ٱلْمُسْتَبِينَ

বাংলা তরজমা:আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
ইংরেজি অনুবাদ:And We gave them the explicit Scripture [i.e., the Torah],
37:118

وَهَدَيْنَـٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

বাংলা তরজমা:আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
ইংরেজি অনুবাদ:And We guided them on the straight path.
37:119

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْـَٔاخِرِينَ

বাংলা তরজমা:আমি তাদের উভয়কে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম।
ইংরেজি অনুবাদ:And We left for them [favorable mention] among later generations:
37:120

سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

বাংলা তরজমা:মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।
ইংরেজি অনুবাদ:"Peace upon Moses and Aaron."
37:121

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলা তরজমা:এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ:Indeed, We thus reward the doers of good.
37:122

إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:তারা দু’জন ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ:Indeed, they were of Our believing servants.
37:123

وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:ইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন।
ইংরেজি অনুবাদ:And indeed, Elias was from among the messengers,
37:124

إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ

বাংলা তরজমা:স্মরণ কর, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
ইংরেজি অনুবাদ:When he said to his people, "Will you not fear Allāh?
37:125

أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَـٰلِقِينَ

বাংলা তরজমা:‘তোমরা কি বা‘য়ালকে ডাক, আর পরিত্যাগ কর সর্বোত্তম সৃষ্টিকারী
ইংরেজি অনুবাদ:Do you call upon Baʿl1 and leave the best of creators -
37:126

ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।
ইংরেজি অনুবাদ:Allāh, your Lord and the Lord of your first forefathers?"
37:127

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ

বাংলা তরজমা:কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।
ইংরেজি অনুবাদ:And they denied him, so indeed, they will be brought [for punishment],
37:128

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলা তরজমা:কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।
ইংরেজি অনুবাদ:Except the chosen servants of Allāh.
37:129

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

বাংলা তরজমা:আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
ইংরেজি অনুবাদ:And We left for him [favorable mention] among later generations:
37:130

سَلَـٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ

বাংলা তরজমা:ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।
ইংরেজি অনুবাদ:"Peace upon Elias."1
37:131

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলা তরজমা:এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ:Indeed, We thus reward the doers of good.
37:132

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলা তরজমা:সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ:Indeed, he was of Our believing servants.
37:133

وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:লূতও ছিল অবশ্যই রসূলদের একজন।
ইংরেজি অনুবাদ:And indeed, Lot was among the messengers.
37:134

إِذْ نَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ

বাংলা তরজমা:স্মরণ কর যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম
ইংরেজি অনুবাদ:[So mention] when We saved him and his family, all,
37:135

إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ

বাংলা তরজমা:এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।
ইংরেজি অনুবাদ:Except an old woman [i.e., his wife] among those who remained [with the evildoers].
37:136

ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ

বাংলা তরজমা:অতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে ছিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ:Then We destroyed the others.
37:137

وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ

বাংলা তরজমা:তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে
ইংরেজি অনুবাদ:And indeed, you pass by them in the morning
37:138

وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ

বাংলা তরজমা:ও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?
ইংরেজি অনুবাদ:And at night. Then will you not use reason?
37:139

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:ইউনুসও ছিল রসূলদের একজন।
ইংরেজি অনুবাদ:And indeed, Jonah was among the messengers.
37:140

إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

বাংলা তরজমা:স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।
ইংরেজি অনুবাদ:[Mention] when he ran away to the laden ship.
37:141

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ

বাংলা তরজমা:অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।
ইংরেজি অনুবাদ:And he drew lots1 and was among the losers.
37:142

فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌ

বাংলা তরজমা:পরে একটা বড় মাছে তাকে গিলে ফেলল, সে কাজ করেছিল ধিক্কারযোগ্য।
ইংরেজি অনুবাদ:Then the fish swallowed him, while he was blameworthy.1
37:143

فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ

বাংলা তরজমা:সে যদি (অনুতপ্ত হয়ে) আল্লাহর তাসবীহকারী না হত,
ইংরেজি অনুবাদ:And had he not been of those who exalt Allāh,
37:144

لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

বাংলা তরজমা:তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত।
ইংরেজি অনুবাদ:He would have remained inside its belly until the Day they are resurrected.1
37:145

۞ فَنَبَذْنَـٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌ

বাংলা তরজমা:অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, আর সে ছিল রুগ্ন।
ইংরেজি অনুবাদ:But We threw him onto the open shore while he was ill.
37:146

وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ

বাংলা তরজমা:অতঃপর আমি তার উপর লাউ-কুমড়া জাতীয় লতা-পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম।
ইংরেজি অনুবাদ:And We caused to grow over him a gourd vine.1
37:147

وَأَرْسَلْنَـٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ

বাংলা তরজমা:অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম।
ইংরেজি অনুবাদ:And We sent him1 to [his people of] a hundred thousand or more.
37:148

فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَـٰهُمْ إِلَىٰ حِينٍ

বাংলা তরজমা:তারা ঈমান আনল, কাজেই আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম।
ইংরেজি অনুবাদ:And they believed, so We gave them enjoyment [of life] for a time.
37:149

فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ

বাংলা তরজমা:এখন তুমি তাদেরকে (অর্থাৎ মক্কার কাফিরদেরকে) জিজ্ঞেস কর ‘কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য, আর তাদের নিজেদের জন্য পুত্রগণ?
ইংরেজি অনুবাদ:So inquire of them, [O Muḥammad], "Does your Lord have daughters while they have sons?1
37:150

أَمْ خَلَقْنَا ٱلْمَلَـٰٓئِكَةَ إِنَـٰثًا وَهُمْ شَـٰهِدُونَ

বাংলা তরজমা:নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?
ইংরেজি অনুবাদ:Or did We create the angels as females while they were witnesses?"
37:151

أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ

বাংলা তরজমা:দেখ, তারা অবশ্যই তাদের মন-গড়া কথা বলে যে,
ইংরেজি অনুবাদ:Unquestionably, it is out of their [invented] falsehood that they say,
37:152

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ

বাংলা তরজমা:আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী।
ইংরেজি অনুবাদ:"Allāh has begotten," and indeed, they are liars.
37:153

أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ

বাংলা তরজমা:তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?
ইংরেজি অনুবাদ:Has He chosen daughters over sons?
37:154

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

বাংলা তরজমা:তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?
ইংরেজি অনুবাদ:What is [wrong] with you? How do you make judgement?
37:155

أَفَلَا تَذَكَّرُونَ

বাংলা তরজমা:তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
ইংরেজি অনুবাদ:Then will you not be reminded?
37:156

أَمْ لَكُمْ سُلْطَـٰنٌ مُّبِينٌ

বাংলা তরজমা:(তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?
ইংরেজি অনুবাদ:Or do you have a clear authority?1
37:157

فَأْتُوا۟ بِكِتَـٰبِكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

বাংলা তরজমা:তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।
ইংরেজি অনুবাদ:Then produce your scripture, if you should be truthful.
37:158

وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ

বাংলা তরজমা:তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।
ইংরেজি অনুবাদ:And they have made [i.e., claimed] between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought [to punishment].
37:159

سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

বাংলা তরজমা:তারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র।
ইংরেজি অনুবাদ:Exalted is Allāh above what they describe,
37:160

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলা তরজমা:কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।
ইংরেজি অনুবাদ:Except the chosen servants of Allāh [who do not share in that sin].
37:161

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ

বাংলা তরজমা:তোমরা আর তোমরা যাদের ‘ইবাদাত কর তারা
ইংরেজি অনুবাদ:So indeed, you [disbelievers] and whatever you worship,
37:162

مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَـٰتِنِينَ

বাংলা তরজমা:আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ফিতনায় ফেলতে পারবে না।
ইংরেজি অনুবাদ:You cannot tempt [anyone] away from Him
37:163

إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:পারবে কেবল তাকে, যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী।
ইংরেজি অনুবাদ:Except he who is to [enter and] burn in the Hellfire.1
37:164

وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌ

বাংলা তরজমা:আমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে।
ইংরেজি অনুবাদ:[The angels say],1 "There is not among us any except that he has a known position.2
37:165

وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ

বাংলা তরজমা:আমরা সারিবদ্ধভাবে দন্ডায়মান (খেদমত দেয়ার জন্য)।
ইংরেজি অনুবাদ:And indeed, we are those who line up [for prayer].
37:166

وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ

বাংলা তরজমা:আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।
ইংরেজি অনুবাদ:And indeed, we are those who exalt Allāh."
37:167

وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ

বাংলা তরজমা:এ লোকেরা তো বলত
ইংরেজি অনুবাদ:And indeed, they [i.e., the disbelievers] used to say,1
37:168

لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:আগের লোকেদের মত আমাদের কাছে যদি কোন কিতাব থাকত
ইংরেজি অনুবাদ:"If we had a message from [those of] the former peoples,
37:169

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলা তরজমা:তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।
ইংরেজি অনুবাদ:We would have been the chosen servants of Allāh."
37:170

فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

বাংলা তরজমা:কিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।
ইংরেজি অনুবাদ:But they disbelieved in it,1 so they are going to know.
37:171

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে,
ইংরেজি অনুবাদ:And Our word [i.e., decree] has already preceded for Our servants, the messengers,
37:172

إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ

বাংলা তরজমা:তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।
ইংরেজি অনুবাদ:[That] indeed, they would be those given victory
37:173

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَـٰلِبُونَ

বাংলা তরজমা:আর আমার সৈন্যরাই বিজয়ী হবে
ইংরেজি অনুবাদ:And [that] indeed, Our soldiers [i.e., the believers] will be those who overcome.1
37:174

فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

বাংলা তরজমা:কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
ইংরেজি অনুবাদ:So, [O Muḥammad], leave them for a time.
37:175

وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ

বাংলা তরজমা:আর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
ইংরেজি অনুবাদ:And see [what will befall] them, for they are going to see.
37:176

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

বাংলা তরজমা:তারা কি আমার শাস্তি তরান্বিত করতে চায়?
ইংরেজি অনুবাদ:Then for Our punishment are they impatient?
37:177

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ

বাংলা তরজমা:শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ঐ লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল!
ইংরেজি অনুবাদ:But when it descends in their territory, then evil is the morning of those who were warned.
37:178

وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

বাংলা তরজমা:কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
ইংরেজি অনুবাদ:And leave them for a time.
37:179

وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ

বাংলা তরজমা:আর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
ইংরেজি অনুবাদ:And see, for they are going to see.
37:180

سُبْحَـٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

বাংলা তরজমা:সকল সম্মান ও ক্ষমতার রব্ব, তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে।
ইংরেজি অনুবাদ:Exalted is your Lord, the Lord of might, above what they describe.
37:181

وَسَلَـٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ

বাংলা তরজমা:শান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি।
ইংরেজি অনুবাদ:And peace upon the messengers.
37:182

وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।
ইংরেজি অনুবাদ:And praise to Allāh, Lord of the worlds.
← পূর্ববর্তী: ইয়াসীনপরবর্তী: সোয়াদ →