Al-Quran

Bengali & English

الصافات
Surah #37Meccan182 Ayahs
الصافات

Surah As-Saffat

Meaning: Those who set the Ranks (সারিবদ্ধভাবে দাঁড়ানো)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.

37:1

وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّا

Bengali:শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,
English (Saheeh International):By those [angels] lined up in rows
37:2

فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًا

Bengali:অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,
English (Saheeh International):And those who drive [the clouds]
37:3

فَٱلتَّـٰلِيَـٰتِ ذِكْرًا

Bengali:আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,
English (Saheeh International):And those who recite the message,1
37:4

إِنَّ إِلَـٰهَكُمْ لَوَٰحِدٌ

Bengali:তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।
English (Saheeh International):Indeed, your God is One,
37:5

رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَـٰرِقِ

Bengali:যিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।
English (Saheeh International):Lord of the heavens and the earth and that between them and Lord of the sunrises.1
37:6

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ

Bengali:আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,
English (Saheeh International):Indeed, We have adorned the nearest heaven with an adornment of stars
37:7

وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَـٰنٍ مَّارِدٍ

Bengali:আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।
English (Saheeh International):And as protection against every rebellious devil
37:8

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ

Bengali:যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)
English (Saheeh International):[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side,1
37:9

دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ

Bengali:(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।
English (Saheeh International):Repelled; and for them is a constant punishment,
37:10

إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ

Bengali:তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়।
English (Saheeh International):Except one who snatches [some words] by theft, but they are pursued by a burning flame, piercing [in brightness].
37:11

فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَـٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ

Bengali:তাদেরকে জিজ্ঞেস কর- সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা (বেশি প্রবল)? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি (অতি নগণ্য) মাটি থেকে।
English (Saheeh International):Then inquire of them, [O Muḥammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created them [i.e., men] from sticky clay.
37:12

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ

Bengali:(আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।
English (Saheeh International):But you wonder, while they mock,
37:13

وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ

Bengali:তাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না।
English (Saheeh International):And when they are reminded, they remember not.
37:14

وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَ

Bengali:তারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে।
English (Saheeh International):And when they see a sign, they ridicule.
37:15

وَقَالُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

Bengali:আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’
English (Saheeh International):And say, "This is not but obvious magic.
37:16

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

Bengali:আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?
English (Saheeh International):When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
37:17

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

Bengali:এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’
English (Saheeh International):And our forefathers [as well]?"
37:18

قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ

Bengali:তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’
English (Saheeh International):Say, "Yes, and you will be [rendered] contemptible."
37:19

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ

Bengali:ওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।
English (Saheeh International):It will be only one shout, and at once they will be observing.
37:20

وَقَالُوا۟ يَـٰوَيْلَنَا هَـٰذَا يَوْمُ ٱلدِّينِ

Bengali:তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’
English (Saheeh International):They will say, "O woe to us! This is the Day of Recompense."
37:21

هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Bengali:এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে।
English (Saheeh International):[They will be told], "This is the Day of Judgement which you used to deny."
37:22

۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ

Bengali:(হুকুম দেয়া হবে) ‘একত্র কর যালিমদেরকে আর তাদের সঙ্গীদেরকে এবং তাদেরকেও, যাদের তারা ‘ইবাদাত করত
English (Saheeh International):[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds,1 and what they used to worship
37:23

مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ

Bengali:আল্লাহর (‘ইবাদাতের) পরিবর্তে, আর তাদেরকে জাহান্নামের পথ দেখাও।
English (Saheeh International):Other than Allāh, and guide them to the path of Hellfire
37:24

وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ

Bengali:অতঃপর ওদেরকে থামাও ওদেরকে তো প্রশ্ন করা হবে-
English (Saheeh International):And stop them; indeed, they are to be questioned."
37:25

مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ

Bengali:‘তোমাদের হয়েছে কী, তোমরা পরস্পরকে সাহায্য করছ না কেন?’
English (Saheeh International):[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?"
37:26

بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ

Bengali:বরং আজ তারা (বিচারের সামনে) আত্মসমপর্ণ করবে।
English (Saheeh International):But they, that Day, are in surrender.
37:27

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

Bengali:তারা একে অপরের দিকে মুখ করে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।
English (Saheeh International):And they will approach one another asking [i.e., blaming] each other.
37:28

قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ

Bengali:তারা (তাদের ক্ষমতাশালীদেরকে) বলবে, ‘‘তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে।’
English (Saheeh International):They will say, "Indeed, you used to come at us from the right."1
37:29

قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ

Bengali:তারা (অর্থাৎ ক্ষমতার অধিকারীরা) উত্তর দিবে- ‘‘তোমরা তো (বিচার দিবসের প্রতি) বিশ্বাসীই ছিলে না।
English (Saheeh International):They [i.e., the oppressors] will say, "Rather, you [yourselves] were not believers,
37:30

وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَـٰغِينَ

Bengali:আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্বও ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী জাতি।
English (Saheeh International):And we had over you no authority, but you were a transgressing people.
37:31

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ

Bengali:আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ নিতে হবে।
English (Saheeh International):So the word [i.e., decree] of our Lord has come into effect upon us; indeed, we will taste [punishment].
37:32

فَأَغْوَيْنَـٰكُمْ إِنَّا كُنَّا غَـٰوِينَ

Bengali:আসলে আমরাই তোমাদেরকে গোমরাহ করেছিলাম, কারণ আমরা নিজেরাও গোমরাহ ছিলাম।’
English (Saheeh International):And we led you to deviation; indeed, we were deviators."
37:33

فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ

Bengali:সেদিন (দুর্বল আর সবল) সবাই ‘আযাবে শরীক হবে।
English (Saheeh International):So indeed they, that Day, will be sharing in the punishment.
37:34

إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

Bengali:অপরাধীদের প্রতি আমি এ রকমই (আচরণ) করে থাকি।
English (Saheeh International):Indeed, that is how We deal with the criminals.
37:35

إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ

Bengali:তাদেরকে যখন ‘আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই’ বলা হত, তখন তারা অহংকার করত।
English (Saheeh International):Indeed they, when it was said to them, "There is no deity but Allāh," were arrogant
37:36

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭ

Bengali:আর তারা বলত, ‘‘আমরা কি এক পাগলা কবির কথা মেনে আমাদের ইলাহগুলোকে ত্যাগ করব?
English (Saheeh International):And were saying, "Are we to leave our gods for a mad poet?"
37:37

بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ

Bengali:বরং সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] সত্য নিয়ে এসেছে এবং (পূর্বে আগমনকারী) রসূলদেরকে সত্যায়িত করেছে।
English (Saheeh International):Rather, he [i.e., the Prophet (ﷺ)] has come with the truth and confirmed the [previous] messengers.
37:38

إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ

Bengali:(এখন তাদেরকে বলা হবে) ‘তোমরা অবশ্যই মর্মান্তিক শাস্তির স্বাদ ভোগ করবে,
English (Saheeh International):Indeed, you [disbelievers] will be tasters of the painful punishment,
37:39

وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ

Bengali:তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে।’
English (Saheeh International):And you will not be recompensed except for what you used to do -
37:40

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Bengali:কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় (তারা এ সব ‘আযাব থেকে রক্ষা পাবে)।
English (Saheeh International):But not the chosen servants of Allāh.
37:41

أُو۟لَـٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ

Bengali:তাদের জন্য আছে নির্ধারিত রিযক-
English (Saheeh International):Those will have a provision determined -
37:42

فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ

Bengali:ফলমূল; আর তারা হবে সম্মানিত।
English (Saheeh International):Fruits;1 and they will be honored
37:43

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

Bengali:(তারা থাকবে) নি‘য়ামাতের ভরা জান্নাতে
English (Saheeh International):In gardens of pleasure
37:44

عَلَىٰ سُرُرٍ مُّتَقَـٰبِلِينَ

Bengali:উচ্চাসনে মুখোমুখী হয়ে
English (Saheeh International):On thrones facing one another.
37:45

يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ

Bengali:তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র।
English (Saheeh International):There will be circulated among them a cup [of wine] from a flowing spring,
37:46

بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّـٰرِبِينَ

Bengali:নির্মল পানীয়, পানকারীদের জন্য সুপেয়, সুস্বাদু।
English (Saheeh International):White and delicious to the drinkers;
37:47

لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ

Bengali:নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না।
English (Saheeh International):No bad effect is there in it, nor from it will they be intoxicated.
37:48

وَعِندَهُمْ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌ

Bengali:তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
English (Saheeh International):And with them will be women limiting [their] glances,1 with large, [beautiful] eyes,
37:49

كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ

Bengali:তারা যেন সযত্নে ঢেকে রাখা ডিম।
English (Saheeh International):As if they were [delicate] eggs, well-protected.
37:50

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

Bengali:অতঃপর তারা পরস্পরের মুখোমুখী হয়ে একে ‘অপরের খবর জিজ্ঞেস করবে।
English (Saheeh International):And they will approach one another, inquiring of each other.
37:51

قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌ

Bengali:তাদের একজন বলবে- ‘‘(দুনিয়ায়) আমার ছিল একজন সাথী।
English (Saheeh International):A speaker among them will say, "Indeed, I had a companion [on earth].
37:52

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ

Bengali:সে বলত- ‘‘তুমি কি বিশ্বাস কর যে,
English (Saheeh International):Who would say, 'Are you indeed of those who believe
37:53

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَدِينُونَ

Bengali:আমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনো সত্যিই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে?
English (Saheeh International):That when we have died and become dust and bones, we will indeed be recompensed?'"
37:54

قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ

Bengali:আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’
English (Saheeh International):He will say,1 "Would you [care to] look?"
37:55

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ

Bengali:তারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
English (Saheeh International):And he will look and see him1 in the midst of the Hellfire.
37:56

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ

Bengali:সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,
English (Saheeh International):He will say, "By Allāh, you almost ruined me.
37:57

وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ

Bengali:আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।
English (Saheeh International):If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].
37:58

أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ

Bengali:এখন আমাদের আর মৃত্যু হবে না
English (Saheeh International):Then, are we not to die
37:59

إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

Bengali:আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।
English (Saheeh International):Except for our first death, and we will not be punished?"
37:60

إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Bengali:এটাই তো মহাসাফল্য।
English (Saheeh International):Indeed, this is the great attainment.
37:61

لِمِثْلِ هَـٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَـٰمِلُونَ

Bengali:এ রকম সাফল্যের জন্যই ‘আমলকারীদের ‘আমল করা উচিত।
English (Saheeh International):For the like of this let the workers [on earth] work.
37:62

أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ

Bengali:আপ্যায়ন হিসেবে এটা উত্তম, না, (জাহান্নামের) জাক্কুম গাছ?
English (Saheeh International):Is that [i.e., Paradise] a better accommodation or the tree of zaqqūm?
37:63

إِنَّا جَعَلْنَـٰهَا فِتْنَةً لِّلظَّـٰلِمِينَ

Bengali:এ গাছটাকে আমি যালিমদের পরীক্ষা করার জন্য (একটা উপকরণ) বানিয়েছি (কেননা, যালিমরা বলে যে, জাহান্নামের ভিতর আবার গাছ হয় কী করে?)
English (Saheeh International):Indeed, We have made it a torment for the wrongdoers.
37:64

إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ

Bengali:এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়।
English (Saheeh International):Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire,
37:65

طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَـٰطِينِ

Bengali:এর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।)
English (Saheeh International):Its emerging fruit as if it was heads of the devils.
37:66

فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ

Bengali:জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে।
English (Saheeh International):And indeed, they will eat from it and fill with it their bellies.
37:67

ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ

Bengali:এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ।
English (Saheeh International):Then indeed, they will have after it a mixture of scalding water.
37:68

ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ

Bengali:অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জ্বলন্ত আগুনের দিকে।
English (Saheeh International):Then indeed, their return will be to the Hellfire.
37:69

إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ

Bengali:তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল।
English (Saheeh International):Indeed they found their fathers astray.
37:70

فَهُمْ عَلَىٰٓ ءَاثَـٰرِهِمْ يُهْرَعُونَ

Bengali:অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল।
English (Saheeh International):So they hastened [to follow] in their footsteps.
37:71

وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ

Bengali:এদের আগের লোকেদের অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল।
English (Saheeh International):And there had already strayed before them most of the former peoples,
37:72

وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ

Bengali:আমি তাদের মাঝে সতর্ককারী (রসূল) পাঠিয়েছিলাম।
English (Saheeh International):And We had already sent among them warners.
37:73

فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُنذَرِينَ

Bengali:এখন দেখ, এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কী হয়েছিল!
English (Saheeh International):Then look how was the end of those who were warned -
37:74

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Bengali:কিন্তু আল্লাহর একনিষ্ট বান্দাদের কথা ভিন্ন (এ সব খারাপ পরিণতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।)
English (Saheeh International):But not the chosen servants of Allāh.
37:75

وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ

Bengali:(ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!
English (Saheeh International):And Noah had certainly called Us, and [We are] the best of responders.
37:76

وَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

Bengali:তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম।
English (Saheeh International):And We saved him and his family from the great affliction.
37:77

وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ

Bengali:আর তার বংশধরদেরকেই আমি বংশানুক্রমে বিদ্যমান রাখলাম।
English (Saheeh International):And We made his descendants those remaining [on the earth]
37:78

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Bengali:আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
English (Saheeh International):And left for him [favorable mention] among later generations:
37:79

سَلَـٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَـٰلَمِينَ

Bengali:বিশ্বজগতে নূহের প্রতি সালাম/শান্তি বর্ষিত হোক।
English (Saheeh International):"Peace upon Noah among the worlds."
37:80

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Bengali:সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
English (Saheeh International):Indeed, We thus reward the doers of good.
37:81

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Bengali:সে ছিল আমার মু’মিন বান্দাহদের একজন।
English (Saheeh International):Indeed, he was of Our believing servants.
37:82

ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ

Bengali:অতঃপর অন্যদের আমি ডুবিয়ে দিয়েছিলাম।
English (Saheeh International):Then We drowned the others [i.e., disbelievers].
37:83

۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ

Bengali:অবশ্যই ইবরাহীম ছিল তারই দলের লোক।
English (Saheeh International):And indeed, among his kind was Abraham,
37:84

إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ

Bengali:সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হল,
English (Saheeh International):When he came to his Lord with a sound heart
37:85

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ

Bengali:সে তখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কিসের ‘ইবাদাত কর?
English (Saheeh International):[And] when he said to his father and his people, "What do you worship?
37:86

أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَ

Bengali:তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে মা’বুদ পেতে চাও?
English (Saheeh International):Is it falsehood [as] gods other than Allāh you desire?
37:87

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

Bengali:বিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কী ধারণা পোষণ কর?
English (Saheeh International):Then what is your thought about the Lord of the worlds?"
37:88

فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ

Bengali:অতঃপর তারকারাজির দিকে সে একবার তাকাল (অর্থাৎ চিন্তে ভাবনা করল)
English (Saheeh International):And he cast a look at the stars.
37:89

فَقَالَ إِنِّى سَقِيمٌ

Bengali:তারপর বলল, ‘‘আমি অসুস্থ।’’
English (Saheeh International):And said, "Indeed, I am [about to be] ill."
37:90

فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ

Bengali:অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল।
English (Saheeh International):So they turned away from him, departing.
37:91

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ

Bengali:তারপর সে চুপে চুপে তাদের উপাস্যদের কাছে ঢুকে পড়ল আর বলল, (আপনাদের সম্মুখে রাখা এত উপাদেয় খাবার) আপনারা খাচ্ছেন না কেন?
English (Saheeh International):Then he turned to their gods and said, "Do you not eat?1
37:92

مَا لَكُمْ لَا تَنطِقُونَ

Bengali:কী হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন?
English (Saheeh International):What is [wrong] with you that you do not speak?".
37:93

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ

Bengali:অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল।
English (Saheeh International):And he turned upon them a blow with [his] right hand.
37:94

فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ

Bengali:তখন লোকেরা (ফিরে এসে) তার দিকে ছুটে আসল।
English (Saheeh International):Then they [i.e., the people] came toward him, hastening.
37:95

قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ

Bengali:সে বলল, ‘‘তোমরা (পাথর) খোদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ‘ইবাদাত কর?
English (Saheeh International):He said, "Do you worship that which you [yourselves] carve,
37:96

وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ

Bengali:আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা তৈরি কর সেগুলোকেও।
English (Saheeh International):While Allāh created you and that which you do?"
37:97

قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَـٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ

Bengali:তারা বলল, ‘তার জন্য একটা অগ্নিকুন্ড তৈরি কর, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ কর।’
English (Saheeh International):They said, "Construct for him a structure [i.e., furnace] and throw him into the burning fire."
37:98

فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَـٰهُمُ ٱلْأَسْفَلِينَ

Bengali:তারা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। কিন্তু আমি তাদেরকে এক্কেবারে হীন করে ছাড়লাম।
English (Saheeh International):And they intended for him a plan [i.e., harm], but We made them the most debased.
37:99

وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ

Bengali:সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন।
English (Saheeh International):And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me.
37:100

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ

Bengali:হে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর।
English (Saheeh International):My Lord, grant me [a child] from among the righteous."
37:101

فَبَشَّرْنَـٰهُ بِغُلَـٰمٍ حَلِيمٍ

Bengali:অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।
English (Saheeh International):So We gave him good tidings of a forbearing boy.
37:102

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَـٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ

Bengali:অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।
English (Saheeh International):And when he reached with him [the age of] exertion,1 he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allāh wills, of the steadfast."
37:103

فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ

Bengali:দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহীম তাকে উপুড় ক’রে শুইয়ে দিল।
English (Saheeh International):And when they had both submitted1 and he put him down upon his forehead,
37:104

وَنَـٰدَيْنَـٰهُ أَن يَـٰٓإِبْرَٰهِيمُ

Bengali:তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম!
English (Saheeh International):We called to him, "O Abraham,
37:105

قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Bengali:স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
English (Saheeh International):You have fulfilled the vision." Indeed, We thus reward the doers of good.
37:106

إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْبَلَـٰٓؤُا۟ ٱلْمُبِينُ

Bengali:অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।
English (Saheeh International):Indeed, this was the clear trial.
37:107

وَفَدَيْنَـٰهُ بِذِبْحٍ عَظِيمٍ

Bengali:আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম।
English (Saheeh International):And We ransomed him with a great sacrifice,1
37:108

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Bengali:আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
English (Saheeh International):And We left for him [favorable mention] among later generations:
37:109

سَلَـٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ

Bengali:ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক!
English (Saheeh International):"Peace upon Abraham."
37:110

كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Bengali:সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
English (Saheeh International):Indeed, We thus reward the doers of good.
37:111

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Bengali:সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।
English (Saheeh International):Indeed, he was of Our believing servants.
37:112

وَبَشَّرْنَـٰهُ بِإِسْحَـٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ

Bengali:আর তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের- যে ছিল সৎকর্মশীল বান্দাহদের অন্তর্ভুক্ত একজন নবী।
English (Saheeh International):And We gave him good tidings of Isaac, a prophet from among the righteous.1
37:113

وَبَـٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَـٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌ

Bengali:আর আমি বরকত দিলাম তাকে আর ইসহাককে; (তাদের দু’জনের) বংশধরদের কতক সৎকর্মশীল, আর কতক নিজেদের প্রতি সুস্পষ্ট যুলুমকারী।
English (Saheeh International):And We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself [i.e., sinner].
37:114

وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

Bengali:আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম।
English (Saheeh International):And We did certainly confer favor upon Moses and Aaron.
37:115

وَنَجَّيْنَـٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

Bengali:আর তাদের দু’জনকে এবং তাদের জাতিকে মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম।
English (Saheeh International):And We saved them and their people from the great affliction,
37:116

وَنَصَرْنَـٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ

Bengali:আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হয়েছিল।
English (Saheeh International):And We supported them so it was they who overcame.
37:117

وَءَاتَيْنَـٰهُمَا ٱلْكِتَـٰبَ ٱلْمُسْتَبِينَ

Bengali:আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
English (Saheeh International):And We gave them the explicit Scripture [i.e., the Torah],
37:118

وَهَدَيْنَـٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

Bengali:আর তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
English (Saheeh International):And We guided them on the straight path.
37:119

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْـَٔاخِرِينَ

Bengali:আমি তাদের উভয়কে পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম।
English (Saheeh International):And We left for them [favorable mention] among later generations:
37:120

سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

Bengali:মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।
English (Saheeh International):"Peace upon Moses and Aaron."
37:121

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Bengali:এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
English (Saheeh International):Indeed, We thus reward the doers of good.
37:122

إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Bengali:তারা দু’জন ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তর্ভুক্ত।
English (Saheeh International):Indeed, they were of Our believing servants.
37:123

وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

Bengali:ইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন।
English (Saheeh International):And indeed, Elias was from among the messengers,
37:124

إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ

Bengali:স্মরণ কর, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
English (Saheeh International):When he said to his people, "Will you not fear Allāh?
37:125

أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَـٰلِقِينَ

Bengali:‘তোমরা কি বা‘য়ালকে ডাক, আর পরিত্যাগ কর সর্বোত্তম সৃষ্টিকারী
English (Saheeh International):Do you call upon Baʿl1 and leave the best of creators -
37:126

ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

Bengali:আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।
English (Saheeh International):Allāh, your Lord and the Lord of your first forefathers?"
37:127

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ

Bengali:কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।
English (Saheeh International):And they denied him, so indeed, they will be brought [for punishment],
37:128

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Bengali:কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।
English (Saheeh International):Except the chosen servants of Allāh.
37:129

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Bengali:আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।
English (Saheeh International):And We left for him [favorable mention] among later generations:
37:130

سَلَـٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ

Bengali:ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।
English (Saheeh International):"Peace upon Elias."1
37:131

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Bengali:এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
English (Saheeh International):Indeed, We thus reward the doers of good.
37:132

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Bengali:সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত।
English (Saheeh International):Indeed, he was of Our believing servants.
37:133

وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ

Bengali:লূতও ছিল অবশ্যই রসূলদের একজন।
English (Saheeh International):And indeed, Lot was among the messengers.
37:134

إِذْ نَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ

Bengali:স্মরণ কর যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম
English (Saheeh International):[So mention] when We saved him and his family, all,
37:135

إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ

Bengali:এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।
English (Saheeh International):Except an old woman [i.e., his wife] among those who remained [with the evildoers].
37:136

ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ

Bengali:অতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে ছিয়েছিলাম।
English (Saheeh International):Then We destroyed the others.
37:137

وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ

Bengali:তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে
English (Saheeh International):And indeed, you pass by them in the morning
37:138

وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ

Bengali:ও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?
English (Saheeh International):And at night. Then will you not use reason?
37:139

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

Bengali:ইউনুসও ছিল রসূলদের একজন।
English (Saheeh International):And indeed, Jonah was among the messengers.
37:140

إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

Bengali:স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।
English (Saheeh International):[Mention] when he ran away to the laden ship.
37:141

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ

Bengali:অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।
English (Saheeh International):And he drew lots1 and was among the losers.
37:142

فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌ

Bengali:পরে একটা বড় মাছে তাকে গিলে ফেলল, সে কাজ করেছিল ধিক্কারযোগ্য।
English (Saheeh International):Then the fish swallowed him, while he was blameworthy.1
37:143

فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ

Bengali:সে যদি (অনুতপ্ত হয়ে) আল্লাহর তাসবীহকারী না হত,
English (Saheeh International):And had he not been of those who exalt Allāh,
37:144

لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

Bengali:তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত।
English (Saheeh International):He would have remained inside its belly until the Day they are resurrected.1
37:145

۞ فَنَبَذْنَـٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌ

Bengali:অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, আর সে ছিল রুগ্ন।
English (Saheeh International):But We threw him onto the open shore while he was ill.
37:146

وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ

Bengali:অতঃপর আমি তার উপর লাউ-কুমড়া জাতীয় লতা-পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম।
English (Saheeh International):And We caused to grow over him a gourd vine.1
37:147

وَأَرْسَلْنَـٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ

Bengali:অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম।
English (Saheeh International):And We sent him1 to [his people of] a hundred thousand or more.
37:148

فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَـٰهُمْ إِلَىٰ حِينٍ

Bengali:তারা ঈমান আনল, কাজেই আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম।
English (Saheeh International):And they believed, so We gave them enjoyment [of life] for a time.
37:149

فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ

Bengali:এখন তুমি তাদেরকে (অর্থাৎ মক্কার কাফিরদেরকে) জিজ্ঞেস কর ‘কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য, আর তাদের নিজেদের জন্য পুত্রগণ?
English (Saheeh International):So inquire of them, [O Muḥammad], "Does your Lord have daughters while they have sons?1
37:150

أَمْ خَلَقْنَا ٱلْمَلَـٰٓئِكَةَ إِنَـٰثًا وَهُمْ شَـٰهِدُونَ

Bengali:নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?
English (Saheeh International):Or did We create the angels as females while they were witnesses?"
37:151

أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ

Bengali:দেখ, তারা অবশ্যই তাদের মন-গড়া কথা বলে যে,
English (Saheeh International):Unquestionably, it is out of their [invented] falsehood that they say,
37:152

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ

Bengali:আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী।
English (Saheeh International):"Allāh has begotten," and indeed, they are liars.
37:153

أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ

Bengali:তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?
English (Saheeh International):Has He chosen daughters over sons?
37:154

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

Bengali:তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?
English (Saheeh International):What is [wrong] with you? How do you make judgement?
37:155

أَفَلَا تَذَكَّرُونَ

Bengali:তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
English (Saheeh International):Then will you not be reminded?
37:156

أَمْ لَكُمْ سُلْطَـٰنٌ مُّبِينٌ

Bengali:(তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?
English (Saheeh International):Or do you have a clear authority?1
37:157

فَأْتُوا۟ بِكِتَـٰبِكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

Bengali:তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।
English (Saheeh International):Then produce your scripture, if you should be truthful.
37:158

وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ

Bengali:তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।
English (Saheeh International):And they have made [i.e., claimed] between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought [to punishment].
37:159

سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

Bengali:তারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র।
English (Saheeh International):Exalted is Allāh above what they describe,
37:160

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Bengali:কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।
English (Saheeh International):Except the chosen servants of Allāh [who do not share in that sin].
37:161

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ

Bengali:তোমরা আর তোমরা যাদের ‘ইবাদাত কর তারা
English (Saheeh International):So indeed, you [disbelievers] and whatever you worship,
37:162

مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَـٰتِنِينَ

Bengali:আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ফিতনায় ফেলতে পারবে না।
English (Saheeh International):You cannot tempt [anyone] away from Him
37:163

إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ

Bengali:পারবে কেবল তাকে, যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী।
English (Saheeh International):Except he who is to [enter and] burn in the Hellfire.1
37:164

وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌ

Bengali:আমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে।
English (Saheeh International):[The angels say],1 "There is not among us any except that he has a known position.2
37:165

وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ

Bengali:আমরা সারিবদ্ধভাবে দন্ডায়মান (খেদমত দেয়ার জন্য)।
English (Saheeh International):And indeed, we are those who line up [for prayer].
37:166

وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ

Bengali:আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।
English (Saheeh International):And indeed, we are those who exalt Allāh."
37:167

وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ

Bengali:এ লোকেরা তো বলত
English (Saheeh International):And indeed, they [i.e., the disbelievers] used to say,1
37:168

لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَ

Bengali:আগের লোকেদের মত আমাদের কাছে যদি কোন কিতাব থাকত
English (Saheeh International):"If we had a message from [those of] the former peoples,
37:169

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Bengali:তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।
English (Saheeh International):We would have been the chosen servants of Allāh."
37:170

فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

Bengali:কিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।
English (Saheeh International):But they disbelieved in it,1 so they are going to know.
37:171

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ

Bengali:আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে,
English (Saheeh International):And Our word [i.e., decree] has already preceded for Our servants, the messengers,
37:172

إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ

Bengali:তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।
English (Saheeh International):[That] indeed, they would be those given victory
37:173

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَـٰلِبُونَ

Bengali:আর আমার সৈন্যরাই বিজয়ী হবে
English (Saheeh International):And [that] indeed, Our soldiers [i.e., the believers] will be those who overcome.1
37:174

فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

Bengali:কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
English (Saheeh International):So, [O Muḥammad], leave them for a time.
37:175

وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ

Bengali:আর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
English (Saheeh International):And see [what will befall] them, for they are going to see.
37:176

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

Bengali:তারা কি আমার শাস্তি তরান্বিত করতে চায়?
English (Saheeh International):Then for Our punishment are they impatient?
37:177

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ

Bengali:শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ঐ লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল!
English (Saheeh International):But when it descends in their territory, then evil is the morning of those who were warned.
37:178

وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

Bengali:কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
English (Saheeh International):And leave them for a time.
37:179

وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ

Bengali:আর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।
English (Saheeh International):And see, for they are going to see.
37:180

سُبْحَـٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

Bengali:সকল সম্মান ও ক্ষমতার রব্ব, তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে।
English (Saheeh International):Exalted is your Lord, the Lord of might, above what they describe.
37:181

وَسَلَـٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ

Bengali:শান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি।
English (Saheeh International):And peace upon the messengers.
37:182

وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

Bengali:আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।
English (Saheeh International):And praise to Allāh, Lord of the worlds.
← Previous: Ya-SinNext: Sad →