আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

المطففين
সূরা নং 83মাক্কী সূরা36টি আয়াত
المطففين

সূরা আল-মুতাফফিফীন

অর্থ: প্রতারণা করা (The Defrauding)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

83:1

وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ

বাংলা তরজমা:দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়),
ইংরেজি অনুবাদ:Woe to those who give less [than due],1
83:2

ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ

বাংলা তরজমা:যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়,
ইংরেজি অনুবাদ:Who, when they take a measure from people, take in full.
83:3

وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

বাংলা তরজমা:আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়।
ইংরেজি অনুবাদ:But if they give by measure or by weight to them, they cause loss.
83:4

أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ

বাংলা তরজমা:তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে,
ইংরেজি অনুবাদ:Do they not think that they will be resurrected
83:5

لِيَوْمٍ عَظِيمٍ

বাংলা তরজমা:এক মহা দিবসে।
ইংরেজি অনুবাদ:For a tremendous Day -
83:6

يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।
ইংরেজি অনুবাদ:The Day when mankind will stand before the Lord of the worlds?
83:7

كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ

বাংলা তরজমা:(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।
ইংরেজি অনুবাদ:No! Indeed, the record of the wicked is in sijjeen.
83:8

وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ

বাংলা তরজমা:তুমি কি জান সিজ্জীন কী
ইংরেজি অনুবাদ:And what can make you know what is sijjeen?
83:9

كِتَـٰبٌ مَّرْقُومٌ

বাংলা তরজমা:সীলমোহরকৃত কিতাব।
ইংরেজি অনুবাদ:It is [their destination1 recorded in] a register inscribed.
83:10

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:সেদিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
ইংরেজি অনুবাদ:Woe, that Day, to the deniers,
83:11

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ

বাংলা তরজমা:যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।
ইংরেজি অনুবাদ:Who deny the Day of Recompense.
83:12

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

বাংলা তরজমা:কেবল সীমালঙ্ঘনকারী, পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না।
ইংরেজি অনুবাদ:And none deny it except every sinful transgressor.
83:13

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

বাংলা তরজমা:তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, ‘এ তো প্রাচীন কালের লোকেদের কাহিনী’’।
ইংরেজি অনুবাদ:When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."
83:14

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

বাংলা তরজমা:কক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।
ইংরেজি অনুবাদ:No! Rather, the stain has covered their hearts of that which they were earning.1
83:15

كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ

বাংলা তরজমা:কক্ষনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে।
ইংরেজি অনুবাদ:No! Indeed, from their Lord, that Day, they will be partitioned.1
83:16

ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।
ইংরেজি অনুবাদ:Then indeed, they will [enter and] burn in Hellfire.
83:17

ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

বাংলা তরজমা:অতঃপর বলা হবে ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’
ইংরেজি অনুবাদ:Then it will be said [to them], "This is what you used to deny."
83:18

كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ

বাংলা তরজমা:(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে।
ইংরেজি অনুবাদ:No! Indeed, the record of the righteous is in ʿilliyyūn.
83:19

وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ

বাংলা তরজমা:তুমি কি জান ইল্লিয়ীন কী?
ইংরেজি অনুবাদ:And what can make you know what is ʿilliyyūn?
83:20

كِتَـٰبٌ مَّرْقُومٌ

বাংলা তরজমা:সীলমোহরকৃত কিতাব।
ইংরেজি অনুবাদ:It is [their destination1 recorded in] a register inscribed
83:21

يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ

বাংলা তরজমা:আল্লাহর নৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা) তার তত্ত্বাবধান করে।
ইংরেজি অনুবাদ:Which is witnessed by those brought near [to Allāh].
83:22

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

বাংলা তরজমা:পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘মাতের মাঝে।
ইংরেজি অনুবাদ:Indeed, the righteous will be in pleasure
83:23

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

বাংলা তরজমা:উচ্চ আসনে বসে তারা (চারদিকের সবকিছু) দেখতে থাকবে।
ইংরেজি অনুবাদ:On adorned couches, observing.
83:24

تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ

বাংলা তরজমা:তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে।
ইংরেজি অনুবাদ:You will recognize in their faces the radiance of pleasure.
83:25

يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ

বাংলা তরজমা:তাদেরকে পান করানো হবে সীল-আঁটা উৎকৃষ্ট পানীয়।
ইংরেজি অনুবাদ:They will be given to drink [pure] wine1 [which was] sealed.
83:26

خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ

বাংলা তরজমা:তার সীল হবে মিশকের, প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।
ইংরেজি অনুবাদ:The last of it1 is musk. So for this let the competitors compete.
83:27

وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ

বাংলা তরজমা:তাতে মেশানো থাকবে ‘তাসনীম,
ইংরেজি অনুবাদ:And its mixture is of Tasneem,1
83:28

عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ

বাংলা তরজমা:ওটা একটা ঝর্ণা, যাত্থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
ইংরেজি অনুবাদ:A spring from which those near [to Allāh] drink.
83:29

إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ

বাংলা তরজমা:পাপাচারী লোকেরা (দুনিয়ায়) মু’মিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করত।
ইংরেজি অনুবাদ:Indeed, those who committed crimes used to laugh at those who believed.
83:30

وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ

বাংলা তরজমা:আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
ইংরেজি অনুবাদ:And when they passed by them, they would exchange derisive glances.
83:31

وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ

বাংলা তরজমা:আর তারা যখন তাদের আপন জনদের কাছে ফিরে আসত, তখন (মু’মিনদেরকে ঠাট্টা ক’রে আসার কারণে) ফিরত উৎফুল্ল হয়ে।
ইংরেজি অনুবাদ:And when they returned to their people, they would return jesting.
83:32

وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

বাংলা তরজমা:আর তারা যখন মু’মিনদেরকে দেখত তখন বলত, ‘এরা তো অবশ্যই গুমরাহ্।’
ইংরেজি অনুবাদ:And when they saw them, they would say, "Indeed, those are truly lost."
83:33

وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ

বাংলা তরজমা:তাদেরকে তো মু’মিনদের হিফাযাতকারী হিসেবে পাঠানো হয়নি (মু’মিনদের কৃতকর্মের হিসাব মু’মিনরাই দিবে)।
ইংরেজি অনুবাদ:But they had not been sent as guardians over them.
83:34

فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ

বাংলা তরজমা:আজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,
ইংরেজি অনুবাদ:So Today1 those who believed are laughing at the disbelievers,
83:35

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

বাংলা তরজমা:উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
ইংরেজি অনুবাদ:On adorned couches, observing.
83:36

هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ

বাংলা তরজমা:কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?
ইংরেজি অনুবাদ:Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do?
← পূর্ববর্তী: আল-ইনফিতারপরবর্তী: আল-ইনশিক্বাক্ব →