আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الإنفطار
সূরা নং 82মাক্কী সূরা19টি আয়াত
الإنفطار

সূরা আল-ইনফিতার

অর্থ: বিদীর্ণ করা (The Cleaving)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

82:1

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

বাংলা তরজমা:যখন আসমান ফেটে যাবে,
ইংরেজি অনুবাদ:When the sky breaks apart
82:2

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

বাংলা তরজমা:যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
ইংরেজি অনুবাদ:And when the stars fall, scattering,
82:3

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

বাংলা তরজমা:সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
ইংরেজি অনুবাদ:And when the seas are erupted
82:4

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

বাংলা তরজমা:যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
ইংরেজি অনুবাদ:And when the [contents of] graves are scattered [i.e., exposed],
82:5

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

বাংলা তরজমা:তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
ইংরেজি অনুবাদ:A soul will [then] know what it has put forth and kept back.
82:6

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

বাংলা তরজমা:হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
ইংরেজি অনুবাদ:O mankind, what has deceived you concerning your Lord, the Generous,
82:7

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

বাংলা তরজমা:যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
ইংরেজি অনুবাদ:Who created you, proportioned you, and balanced you?
82:8

فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

বাংলা তরজমা:তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
ইংরেজি অনুবাদ:In whatever form He willed has He assembled you.
82:9

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

বাংলা তরজমা:না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
ইংরেজি অনুবাদ:No! But you deny the Recompense.
82:10

وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ

বাংলা তরজমা:অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
ইংরেজি অনুবাদ:And indeed, [appointed] over you are keepers,1
82:11

كِرَامًا كَـٰتِبِينَ

বাংলা তরজমা:সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
ইংরেজি অনুবাদ:Noble and recording;
82:12

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

বাংলা তরজমা:তারা জানে তোমরা যা কর।
ইংরেজি অনুবাদ:They know whatever you do.
82:13

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

বাংলা তরজমা:নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
ইংরেজি অনুবাদ:Indeed, the righteous will be in pleasure,
82:14

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ

বাংলা তরজমা:আর পাপীরা থাকবে জাহান্নামে,
ইংরেজি অনুবাদ:And indeed, the wicked will be in Hellfire.
82:15

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

বাংলা তরজমা:কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
ইংরেজি অনুবাদ:They will [enter to] burn therein on the Day of Recompense,
82:16

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

বাংলা তরজমা:তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
ইংরেজি অনুবাদ:And never therefrom will they be absent.
82:17

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

বাংলা তরজমা:তুমি কি জান কর্মফলের দিনটি কী?
ইংরেজি অনুবাদ:And what can make you know what is the Day of Recompense?
82:18

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

বাংলা তরজমা:আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
ইংরেজি অনুবাদ:Then, what can make you know what is the Day of Recompense?
82:19

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

বাংলা তরজমা:সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।
ইংরেজি অনুবাদ:It is the Day when a soul will not possess for another soul [power to do] a thing; and the command, that Day, is [entirely] with Allāh.
← পূর্ববর্তী: আত-তাকভীরপরবর্তী: আল-মুতাফফিফীন →