আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الطور
সূরা নং 52মাক্কী সূরা49টি আয়াত
الطور

সূরা আত-তূর

অর্থ: পাহাড় (The Mount)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

52:1

وَٱلطُّورِ

বাংলা তরজমা:শপথ তূর (পর্বত) এর,
ইংরেজি অনুবাদ:By the mount
52:2

وَكِتَـٰبٍ مَّسْطُورٍ

বাংলা তরজমা:শপথ কিতাবের যা লিখিত
ইংরেজি অনুবাদ:And [by] a Book inscribed1
52:3

فِى رَقٍّ مَّنشُورٍ

বাংলা তরজমা:খোলা পৃষ্ঠায়,
ইংরেজি অনুবাদ:In parchment spread open
52:4

وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ

বাংলা তরজমা:শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,
ইংরেজি অনুবাদ:And [by] the frequented House1
52:5

وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ

বাংলা তরজমা:শপথ সুউচ্চ ছাদের,
ইংরেজি অনুবাদ:And [by] the ceiling [i.e., heaven] raised high
52:6

وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ

বাংলা তরজমা:শপথ তরঙ্গায়িত সমুদ্রের,
ইংরেজি অনুবাদ:And [by] the sea set on fire,1
52:7

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ

বাংলা তরজমা:তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে।
ইংরেজি অনুবাদ:Indeed, the punishment of your Lord will occur.
52:8

مَّا لَهُۥ مِن دَافِعٍ

বাংলা তরজমা:তার প্রতিরোধকারী কেউ নেই।
ইংরেজি অনুবাদ:Of it there is no preventer.
52:9

يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا

বাংলা তরজমা:যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে,
ইংরেজি অনুবাদ:On the Day the heaven will sway with circular motion
52:10

وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا

বাংলা তরজমা:আর পর্বত হবে দ্রুত চলমান,
ইংরেজি অনুবাদ:And the mountains will pass on, departing1 -
52:11

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

বাংলা তরজমা:ধ্বংস সেদিন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
ইংরেজি অনুবাদ:Then woe, that Day, to the deniers,
52:12

ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ

বাংলা তরজমা:যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে।
ইংরেজি অনুবাদ:Who are in [empty] discourse amusing themselves.
52:13

يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا

বাংলা তরজমা:যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে,
ইংরেজি অনুবাদ:The Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say],
52:14

هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ

বাংলা তরজমা:(বলা হবে) এটা হল জাহান্নামের সেই আগুন তোমরা যাকে মিথ্যে জানতে।
ইংরেজি অনুবাদ:"This is the Fire which you used to deny.
52:15

أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ

বাংলা তরজমা:এটা কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না?
ইংরেজি অনুবাদ:Then is this magic, or do you not see?
52:16

ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ

বাংলা তরজমা:এখন এর ভিতর জ্বলতে থাক, অতঃপর ধৈর্য ধর কিংবা ধৈর্য না ধর, তোমাদের জন্য দুই-ই সমান। তোমাদেরকে সেই প্রতিফলই দেয়া হবে যা তোমরা ‘আমাল করতে।
ইংরেজি অনুবাদ:[Enter to] burn therein; then be patient or impatient - it is all the same for you. You are only being recompensed [for] what you used to do."
52:17

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَعِيمٍ

বাংলা তরজমা:মুত্তাক্বীরা থাকবে জান্নাতে আর নি‘মাত সম্ভারের মাঝে,
ইংরেজি অনুবাদ:Indeed, the righteous will be in gardens and pleasure,
52:18

فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

বাংলা তরজমা:তারা ভোগ করবে তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করবেন।
ইংরেজি অনুবাদ:Enjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of Hellfire.
52:19

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

বাংলা তরজমা:(তাদেরকে বলা হবে) খাও আর পান কর খুব মজা করে- তোমরা যে ‘আমাল করতে তার প্রতিফল হিসেবে।
ইংরেজি অনুবাদ:[They will be told], "Eat and drink in satisfaction for what you used to do."
52:20

مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ

বাংলা তরজমা:তারা সারিবদ্ধভাবে সাজানো আসনে হেলান দিয়ে বসবে, আর আমি তাদের বিয়ে দিয়ে দেব সুন্দর বড় বড় উজ্জ্বল চক্ষু বিশিষ্টা কুমারীদের সঙ্গে।
ইংরেজি অনুবাদ:They will be reclining on thrones lined up, and We will marry them to fair women with large, [beautiful] eyes.
52:21

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَـٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَـٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌ

বাংলা তরজমা:যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে পিতামাতাকে অনুসরণ করে, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করব। তাদের ‘আমালের কোন কিছু থেকেই আমি তাদেরকে বঞ্চিত করব না। প্রত্যেক ব্যক্তিই নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ।
ইংরেজি অনুবাদ:And those who believed and whose descendants followed them in faith - We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds.1 Every person, for what he earned, is retained.2
52:22

وَأَمْدَدْنَـٰهُم بِفَـٰكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ

বাংলা তরজমা:আমি তাদেরকে দিব ফলমূল আর গোশত যা তারা পছন্দ করবে।
ইংরেজি অনুবাদ:And We will provide them with fruit and meat from whatever they desire.
52:23

يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ

বাংলা তরজমা:তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে পানপাত্র, থাকবে না সেখানে কোন বেহুদা বকবকানি, থাকবে না কোন পাপের কাজ।
ইংরেজি অনুবাদ:They will exchange with one another a cup [of wine] wherein [results] no ill speech or commission of sin.
52:24

۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ

বাংলা তরজমা:তাদের চতুর্দিকে ঘুর ঘুর ক’রে তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা (যারা এতই সুন্দর) যেন সযত্নে লুকিয়ে রাখা মণিমুক্তা।
ইংরেজি অনুবাদ:There will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected.
52:25

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

বাংলা তরজমা:তারা পরস্পরের নিকট এগিয়ে গিয়ে একে অপরকে জিজ্ঞেস করবে,
ইংরেজি অনুবাদ:And they will approach one another, inquiring of each other.
52:26

قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ

বাংলা তরজমা:তারা বলবে, ‘পূর্বে আমরা আমাদের পরিবারে (দুনিয়াবী নানা কারণে ও আখিরাতের ‘আযাবের আশংকায়) ভয় ভীতির মধ্যে ছিলাম।
ইংরেজি অনুবাদ:They will say, "Indeed, we were previously among our people fearful [of displeasing Allāh].
52:27

فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ

বাংলা তরজমা:অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর আমাদেরকে ঝলসে দেয়া বাতাসের ‘আযাব থেকে রক্ষা করেছেন।
ইংরেজি অনুবাদ:So Allāh conferred favor upon us and protected us from the punishment of the Scorching Fire.
52:28

إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ

বাংলা তরজমা:পূর্বে আমরা তাঁর কাছেই দু‘আ করতাম, তিনি অতি অনুগ্রহকারী, পরম দয়াবান।
ইংরেজি অনুবাদ:Indeed, we used to supplicate1 Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful."
52:29

فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ

বাংলা তরজমা:কাজেই তুমি উপদেশ দিতে থাক, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণকও নও, আর পাগলও নও।
ইংরেজি অনুবাদ:So remind, [O Muḥammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman.
52:30

أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ

বাংলা তরজমা:তারা কি বলে সে একজন কবি, যার জন্য আমরা কালচক্রের (বিপদাপদের) অপেক্ষা করছি।
ইংরেজি অনুবাদ:Or do they say [of you], "A poet for whom we await a misfortune of time"?1
52:31

قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ

বাংলা তরজমা:ওদেরকে বল- তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। (অতঃপর উভয় পক্ষই দেখতে পাবে কার কী পরিণতি হয়)।
ইংরেজি অনুবাদ:Say, "Wait, for indeed I am, with you, among the waiters."
52:32

أَمْ تَأْمُرُهُمْ أَحْلَـٰمُهُم بِهَـٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ

বাংলা তরজমা:তাদের বুদ্ধি বিবেক কি তাদেরকে এ নির্দেশ দেয়, নাকি তারা মূলতঃই এক সীমালঙ্ঘনকারী জাতি?
ইংরেজি অনুবাদ:Or do their minds1 command them to [say] this, or are they a transgressing people?
52:33

أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ

বাংলা তরজমা:তারা কি বলে- ‘সে নিজেই (কুরআন) রচনা করে নিয়েছে? আসলে তারা ঈমানই আনেনি।
ইংরেজি অনুবাদ:Or do they say, "He has made it up"? Rather, they do not believe.
52:34

فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ

বাংলা তরজমা:তারা সত্যবাদী হলে এ রকম একটা কালাম তারা নিয়ে আসুক না কেন।
ইংরেজি অনুবাদ:Then let them produce a statement like it, if they should be truthful.
52:35

أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَـٰلِقُونَ

বাংলা তরজমা:তারা কি সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা?
ইংরেজি অনুবাদ:Or were they created by nothing, or were they the creators [of themselves]?
52:36

أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ

বাংলা তরজমা:নাকি তারা আসমান ও যমীন সৃষ্টি করেছে? আসলে তারা নিশ্চিত বিশ্বাসী নয়।
ইংরেজি অনুবাদ:Or did they create the heavens and the earth? Rather, they are not certain.
52:37

أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ

বাংলা তরজমা:নাকি তোমার প্রতিপালকের ধনভান্ডারগুলো তাদের হাতে, না তারা এর নিয়ন্ত্রক?
ইংরেজি অনুবাদ:Or have they the depositories [containing the provision] of your Lord? Or are they the controllers [of them]?
52:38

أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ

বাংলা তরজমা:নাকি তাদের কাছে, সিঁড়ি আছে যাতে তারা (আকাশে উঠে যায় আর গোপন কথা) শুনে থাকে? থাকলে তাদের (সেই) শ্রোতা স্পষ্ট প্রমাণ হাজির করুক।
ইংরেজি অনুবাদ:Or have they a stairway [into the heaven] upon which they listen? Then let their listener produce a clear authority [i.e., proof].
52:39

أَمْ لَهُ ٱلْبَنَـٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ

বাংলা তরজমা:নাকি আল্লাহর জন্য কন্যা সন্তান, আর তোমাদের জন্য পুত্র সন্তান?
ইংরেজি অনুবাদ:Or has He daughters while you have sons?
52:40

أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ

বাংলা তরজমা:নাকি তুমি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ, যার ফলে তারা ঋণে ভারাক্রান্ত হয়ে পড়ছে?
ইংরেজি অনুবাদ:Or do you, [O Muḥammad], ask of them a payment, so they are by debt burdened down?
52:41

أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ

বাংলা তরজমা:নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, আর তারা তা লিখছে?
ইংরেজি অনুবাদ:Or have they [knowledge of] the unseen, so they write [it] down?
52:42

أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ

বাংলা তরজমা:নাকি তারা (তোমার বিরুদ্ধে) চক্রান্ত করতে চায়? তাহলে কিন্তু কাফিররাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে।
ইংরেজি অনুবাদ:Or do they intend a plan? But those who disbelieve - they are the object of a plan.
52:43

أَمْ لَهُمْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ

বাংলা তরজমা:নাকি আল্লাহ ছাড়া তাদের জন্য ইলাহ্ আছে? তারা যাকে শরীক গণ্য করে আল্লাহ তা থেকে পবিত্র।
ইংরেজি অনুবাদ:Or have they a deity other than Allāh? Exalted is Allāh above whatever they associate with Him.
52:44

وَإِن يَرَوْا۟ كِسْفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُوا۟ سَحَابٌ مَّرْكُومٌ

বাংলা তরজমা:আকাশের কোন খন্ড ভেঙ্গে পড়তে দেখলে তারা বলত- ‘এটা তো পুঞ্জীভূত মেঘ। (তাদেরকে আল্লাহর যতই বিস্ময়কর নিদর্শন দেখানো হোক না কেন, তারা ঈমান আনবে না।)
ইংরেজি অনুবাদ:And if they were to see a fragment from the sky falling,1 they would say, "[It is merely] clouds heaped up."
52:45

فَذَرْهُمْ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ

বাংলা তরজমা:কাজেই তাদেরকে উপেক্ষা কর যতক্ষণ না তারা সাক্ষাৎ করে তাদের সেদিনের যেদিন তারা হবে বজ্রাহত।
ইংরেজি অনুবাদ:So leave them until they meet their Day in which they will be struck insensible -
52:46

يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ

বাংলা তরজমা:সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোন কাজে আসবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
ইংরেজি অনুবাদ:The Day their plan will not avail them at all, nor will they be helped.
52:47

وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

বাংলা তরজমা:যালিমদের জন্য এছাড়া আরো ‘আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
ইংরেজি অনুবাদ:And indeed, for those who have wronged is a punishment1 before that, but most of them do not know.
52:48

وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ

বাংলা তরজমা:তুমি ধৈর্য ধরে তোমার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাক, কারণ তুমি আমার চোখের সামনেই আছ। আর তুমি তোমার প্রতিপালকের প্রশংসা ঘোষণা কর যখন তুমি উঠ (মাজলিস শেষে, অথবা বিছানা ছেড়ে কিংবা নামাযের জন্য)।
ইংরেজি অনুবাদ:And be patient, [O Muḥammad], for the decision of your Lord, for indeed, you are in Our eyes [i.e., sight]. And exalt [Allāh] with praise of your Lord when you arise
52:49

وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَـٰرَ ٱلنُّجُومِ

বাংলা তরজমা:আর রাত্রিকালে তাঁর প্রশংসা ও মহিমা ঘোষণা কর আর (রাতের শেষভাগে যখন) তারকারাজি অস্তমিত হয়ে যায়।
ইংরেজি অনুবাদ:And in a part of the night exalt Him and after [the setting of] the stars.
← পূর্ববর্তী: আয-যারিয়াতপরবর্তী: আন-নাজম →