আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

التكوير
সূরা নং 81মাক্কী সূরা29টি আয়াত
التكوير

সূরা আত-তাকভীর

অর্থ: অন্ধকারাচ্ছন্ন (The Overthrowing)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

81:1

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

বাংলা তরজমা:যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে
ইংরেজি অনুবাদ:When the sun is wrapped up [in darkness]
81:2

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

বাংলা তরজমা:আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।
ইংরেজি অনুবাদ:And when the stars fall, dispersing,
81:3

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

বাংলা তরজমা:পর্বতগুলোকে যখন চলমান করা হবে,
ইংরেজি অনুবাদ:And when the mountains are removed
81:4

وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

বাংলা তরজমা:যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,
ইংরেজি অনুবাদ:And when full-term she-camels1 are neglected
81:5

وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

বাংলা তরজমা:যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,
ইংরেজি অনুবাদ:And when the wild beasts are gathered
81:6

وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

বাংলা তরজমা:যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।
ইংরেজি অনুবাদ:And when the seas are filled with flame1
81:7

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

বাংলা তরজমা:যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,
ইংরেজি অনুবাদ:And when the souls are paired1
81:8

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

বাংলা তরজমা:যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,
ইংরেজি অনুবাদ:And when the girl [who was] buried alive is asked
81:9

بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ

বাংলা তরজমা:কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
ইংরেজি অনুবাদ:For what sin she was killed
81:10

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

বাংলা তরজমা:যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে,
ইংরেজি অনুবাদ:And when the pages1 are spread [i.e., made public]
81:11

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

বাংলা তরজমা:যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।
ইংরেজি অনুবাদ:And when the sky is stripped away
81:12

وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

বাংলা তরজমা:যখন জাহান্নামকে উসকে দেয়া হবে,
ইংরেজি অনুবাদ:And when Hellfire is set ablaze
81:13

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

বাংলা তরজমা:আর জান্নাতকে নিকটে আনা হবে,
ইংরেজি অনুবাদ:And when Paradise is brought near,
81:14

عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

বাংলা তরজমা:তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।
ইংরেজি অনুবাদ:A soul will [then] know what it has brought [with it].1
81:15

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

বাংলা তরজমা:আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,
ইংরেজি অনুবাদ:So I swear by the retreating stars -
81:16

ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

বাংলা তরজমা:চলে ও লুকিয়ে যায়,
ইংরেজি অনুবাদ:Those that run [their courses] and disappear [i.e., set]
81:17

وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

বাংলা তরজমা:শপথ রাতের যখন তা বিদায় নেয়
ইংরেজি অনুবাদ:And by the night as it closes in1
81:18

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

বাংলা তরজমা:আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়,
ইংরেজি অনুবাদ:And by the dawn when it breathes [i.e., stirs]
81:19

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

বাংলা তরজমা:এ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী।
ইংরেজি অনুবাদ:[That] indeed, it [i.e., the Qur’ān] is a word [conveyed by] a noble messenger [i.e., Gabriel]
81:20

ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ

বাংলা তরজমা:যে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল।
ইংরেজি অনুবাদ:[Who is] possessed of power and with the Owner of the Throne, secure [in position],
81:21

مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ

বাংলা তরজমা:সেখানে মান্য ও বিশ্বস্ত।
ইংরেজি অনুবাদ:Obeyed there [in the heavens] and trustworthy.
81:22

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

বাংলা তরজমা:(ওহে মাক্কাবাসী!) তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পাগল নয়।
ইংরেজি অনুবাদ:And your companion [i.e., Prophet Muḥammad (ﷺ) ] is not [at all] mad.1
81:23

وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

বাংলা তরজমা:সে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
ইংরেজি অনুবাদ:And he has already seen him [i.e., Gabriel] in the clear horizon.1
81:24

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

বাংলা তরজমা:সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।
ইংরেজি অনুবাদ:And he [i.e., Muḥammad (ﷺ)] is not a withholder of [knowledge of] the unseen.1
81:25

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

বাংলা তরজমা:আর তা কোন অভিশপ্ত শয়ত্বানের বাণী নয়।
ইংরেজি অনুবাদ:And it [i.e., the Qur’ān] is not the word of a devil, expelled [from the heavens].
81:26

فَأَيْنَ تَذْهَبُونَ

বাংলা তরজমা:কাজেই তোমরা (সত্যকে প্রত্যাখ্যান করে) কোথায় চলেছ?
ইংরেজি অনুবাদ:So where are you going?1
81:27

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ।
ইংরেজি অনুবাদ:It is not except a reminder to the worlds
81:28

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

বাংলা তরজমা:তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।
ইংরেজি অনুবাদ:For whoever wills among you to take a right course.
81:29

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তরজমা:তোমরা ইচ্ছে কর না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন।
ইংরেজি অনুবাদ:And you do not will except that Allāh wills - Lord of the worlds.
← পূর্ববর্তী: 'আবাসাপরবর্তী: আল-ইনফিতার →