আল-কুরআন

বাংলা ও ইংরেজি তরজমা

الأعلى
সূরা নং 87মাক্কী সূরা19টি আয়াত
الأعلى

সূরা আল-আ'লা

অর্থ: সর্বোন্নত (The Most High)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি।

87:1

سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى

বাংলা তরজমা:তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ইংরেজি অনুবাদ:Exalt the name of your Lord, the Most High,
87:2

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ

বাংলা তরজমা:যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
ইংরেজি অনুবাদ:Who created and proportioned
87:3

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ

বাংলা তরজমা:যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
ইংরেজি অনুবাদ:And who destined and [then] guided
87:4

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ

বাংলা তরজমা:যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
ইংরেজি অনুবাদ:And who brings out the pasture
87:5

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ

বাংলা তরজমা:অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
ইংরেজি অনুবাদ:And [then] makes it black stubble.
87:6

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ

বাংলা তরজমা:আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
ইংরেজি অনুবাদ:We will make you recite, [O Muḥammad], and you will not forget,
87:7

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ

বাংলা তরজমা:তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
ইংরেজি অনুবাদ:Except what Allāh should will. Indeed, He knows what is declared and what is hidden.
87:8

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ

বাংলা তরজমা:আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
ইংরেজি অনুবাদ:And We will ease you toward ease.1
87:9

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ

বাংলা তরজমা:কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
ইংরেজি অনুবাদ:So remind, if the reminder should benefit;1
87:10

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ

বাংলা তরজমা:যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
ইংরেজি অনুবাদ:He who fears [Allāh] will be reminded.
87:11

وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى

বাংলা তরজমা:আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
ইংরেজি অনুবাদ:But the wretched one will avoid it
87:12

ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ

বাংলা তরজমা:যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
ইংরেজি অনুবাদ:[He] who will [enter and] burn in the greatest Fire,
87:13

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

বাংলা তরজমা:অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
ইংরেজি অনুবাদ:Neither dying therein nor living.
87:14

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

বাংলা তরজমা:সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
ইংরেজি অনুবাদ:He has certainly succeeded who purifies himself
87:15

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

বাংলা তরজমা:আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
ইংরেজি অনুবাদ:And mentions the name of his Lord and prays.
87:16

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

বাংলা তরজমা:কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
ইংরেজি অনুবাদ:But you prefer the worldly life,
87:17

وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

বাংলা তরজমা:অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
ইংরেজি অনুবাদ:While the Hereafter is better and more enduring.
87:18

إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ

বাংলা তরজমা:আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
ইংরেজি অনুবাদ:Indeed, this is in the former scriptures,
87:19

صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ

বাংলা তরজমা:ইবরাহীম ও মূসার কিতাবে।
ইংরেজি অনুবাদ:The scriptures of Abraham and Moses.
← পূর্ববর্তী: আত-তারিক্বপরবর্তী: আল-গাশিয়াহ →